TT Ads

 

পটুয়াখালীর বাউফলে পৃথক অভিযানে ইউনিয়ন ছাত্রদলের এক সাধারণ সম্পাদকসহ চারজনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার সূর্যমনি ও কনকদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়া (২৫)। তিনি মালেক ভূঁইয়ার ছেলে। সূর্যমনি ইউনিয়নের বারেক জোমাদ্দারের ছেলে সেফাতুল জোমাদ্দার (৩৪)।কনকদিয়া ইউনিয়নের আয়লা যৌতা এলাকার আবুল প্যাদার ছেলে সাইফুল ইসলাম (২৫)। কনকদিয়া ইউনিয়নের হোগলা এলাকার মান্নান হাওলাদারের ছেলে ইরান হাওলাদার (৪৫)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান ও এসআই সম্ভিতের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে মোট ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

 

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *