TT Ads

স্টাফ রিপোর্টার:
বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মো. হোসেন আলী মোল্লা (৫২) নামে এক অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

শুক্রবার (২৬ জুন) রাত ১০টা ১০ মিনিটের দিকে এয়ারপোর্ট থানার কোলচর এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এয়ারপোর্ট থানার চৌকস অভিযান-৪ পার্টির এসআই (নিরস্ত্র) মো. আকতার হোসেনের নেতৃত্বে এএসআই আব্দুল হালিম, এএসআই সুজন চন্দ্র দে, এএসআই সুমন মিয়া, এএসআই সোহেল রানা, এএসআই মো. সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় হোসেন আলী মোল্লার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এয়ারপোর্ট থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি নগরীতে মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *