TT Ads

 

বরিশালের হিজলা থানায় করা ধর্ষণ মামলার আসামি সৌরভ খানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার লালবাগ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৌরভ খান (২০) হিজলা উপজেলার পশ্চিম গঙ্গাপুর গ্রামের মো. হানিফ খানের ছেলে। তাঁর বিরুদ্ধে ৪ মে হিজলা থানায় মামলা করা হয়েছিল।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৫ এপ্রিল হিজলার এক তরুণীকে সঙ্গে নিয়ে ঢাকায় রওনা দেন সৌরভ। পথে বরিশাল-ঢাকা নৌপথের একটি লঞ্চে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরদিন সকালে ঢাকার সদরঘাট এলাকায় তরুণীকে রেখে পালিয়ে যান সৌরভ। পরে ওই তরুণী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তাঁর মা বাদী হয়ে হিজলা থানায় মামলা করেন।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, ধর্ষণ মামলার আসামি সৌরভ খানকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *