সুন্দরবনের জলদস্যুদের অস্ত্র ও খাদ্য সরবরাহকারী চক্রের অন্যতম হোতা সবুর শেখকে (৩৫) ৩টি দেশীয় ওয়ান শুটার গানসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬।
র্যাব-৬ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অভিযান ও উদ্ধারে
র্যাব সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সুন্দরবনের সক্রিয় জলদস্যু ও ডাকাত দলগুলোকে অস্ত্র, গোলাবারুদ এবং খাদ্যসামগ্রীসহ বিভিন্ন রসদ সরবরাহ করে আসছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৬ এর একটি আভিযানিক দল সুন্দরবন সংলগ্ন এলাকায় নজরদারি বৃদ্ধি করে।
অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুর শেখকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি ও তল্লাশি চালিয়ে অবৈধভাবে রাখা ০৩টি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, সবুর শেখ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুন্দরবনের জলদস্যুদের সাথে তার দীর্ঘদিনের যোগাযোগের কথা স্বীকার করেছে। সে লোকচক্ষুর অন্তরালে থেকে দস্যুদের কাছে অস্ত্র বিক্রি এবং দুর্গম বনের ভেতরে তাদের নিরাপদ আশ্রয়ের জন্য খাদ্যসামগ্রী পৌঁছে দিত।
”সুন্দরবনকে দস্যুমুক্ত এবং জেলে-বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


