বরগুনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ৪ জুলাই ২০২৬ বরগুনা সদর থানাধীন ৮ নম্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিরতবক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসআই (নিরস্ত্র) গৌরাঙ্গ চন্দ্র সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রুবেল খানের বসতঘরের সামনের উঠানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোসা. সাথী বেগম এবং মো. আল-আমিন আকন (৩৫)-কে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক, চাঁদাবাজি, অবৈধ দখলদারিত্ব ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


