TT Ads

 

বরিশাল জেলার কাজিরহাট থানার ১ নং আন্দার মানিক ইউনিয়নে ৩জুলাই শুক্রবার রাত্র আনুমানিক দশটায় ১নং ওয়ার্ডে জাকির খানের পারিবারিক কবরস্থানের সামনে পাকা রাস্তার উপরে সেকান্দার হাওলাদারের ছেলে আনোয়ার হাওলাদার ইয়াবা বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য অভিযানের উদ্দেশ্যে এস আই আনিস সঙ্গীয় ফোর্স সহ থানা থেকে আন্দার মানিক ইউনিয়নের উদ্দেশ্যে অভিযানে বের হলে গোপন সূত্রে পুলিশ আনোয়ার হাওলাদারের মাদক বিক্রেতার সংবাদ পেলে দ্রুত ঘটনা স্থলে পৌঁছেলে আনোয়ার হাওলাদার পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় পুলিশ তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেন।

 

অতঃপর জনসম্মুখে আনোয়ারের শরীর তল্লাশি করে ২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। অতঃপর আনোয়ার হাওলাদার কে কাজিরহাট থানায় নিয়ে আসেন।

 

পুলিশ বাদী হয়ে আনোয়ারের বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা দায়ের করেন। —অবশেষে আজ সকালে আনোয়ার হাওলাদারকে আদালতে প্রেরণ করেন।

 

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *