TT Ads

 

বরিশাল নগরীর চরমোনাই ট্রলারঘাট এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ বেবি আক্তার (২৩) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চরমোনাই ট্রলারঘাট এলাকার আবুল মিয়ার অটোরিকশা গ্যারেজের সামনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক বেবি আক্তার বেবি আক্তার চরমোনাই ট্রলারঘাট এলাকার আজাহার মৃধার মেয়ে বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে বেবি আক্তারকে তল্লাশি করা হলে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *