TT Ads

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মো. সোহেল (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) সকাল ৭টা ১৫ মিনিটে মেহেন্দিগঞ্জ থানাধীন ১২ নম্বর দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেলোয়ার বেপারীর চায়ের দোকানের সামনে ইট সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সোহেলকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি নেভি ব্লু রঙের ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কস্টেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট থেকে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *