আসাদুজ্জামান শেখঃঃ
রাজনীতিতে পদের চেয়ে বড় পরিচয় হলো জনগণের ভালোবাসা এবং দলের প্রতি অবিচল আনুগত্য। গত তিনটি মাস আমরা এক ভিন্ন রূপের আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ভাইকে দেখেছি। সংসদ নির্বাচনে নিজে প্রার্থী না হয়েও, দলের স্বার্থে এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা পালনে তিনি যেভাবে হাড়ভাঙা খাটুনি খেটেছেন, তা কেবল একজন আদর্শবান নেতার পক্ষেই সম্ভব। 🌾
নিজের কোনো চাওয়া-পাওয়াকে বড় না করে, সকল প্রতিকূলতাকে জয় করে তিনি বরিশালের অলিগলি চষে বেড়িয়েছেন। তৃণমূলের কর্মীদের সাথে তাঁর এই মিশে যাওয়া, কোনো অহংকার ছাড়া সাধারণ মানুষের সাথে একাত্ম হওয়া এবং একটি স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখা—বর্তমান সময়ে বিরল এক দৃষ্টান্ত। বিশেষ করে তাঁর যে ‘ক্লিন ইমেজ’ বা নিষ্কলঙ্ক রাজনৈতিক জীবন, তা আমাদের জন্য সবচেয়ে বড় গর্বের জায়গা।
বরিশাল একটি বিভাগীয় শহর, আমাদের প্রাণের স্পন্দন। এই শহরের আধুনিকায়ন এবং টেকসই উন্নয়নের জন্য এমন একজন নেতৃত্ব প্রয়োজন যিনি স্মার্ট, আধুনিক চিন্তাচেতনার অধিকারী এবং যাঁর কাছে নগরীর সাধারণ মানুষের সরাসরি প্রবেশাধিকার রয়েছে। একজন মানুষ, যিনি কোনো অনৈতিক কাজে নিজেকে জড়াননি এবং যাঁর ভিশন অত্যন্ত স্বচ্ছ।
আমরা বিশ্বাস করি, দলের সর্বোচ্চ স্বার্থে এবং বরিশালের সামগ্রিক পরিবর্তনের জন্য তাঁর মতো একজন গতিশীল ও শিক্ষিত নেতার বিকল্প নেই। বরিশালের উন্নয়নের যে স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্নের সফল রূপকার হওয়ার সবটুকু যোগ্যতা তাঁর মধ্যে বিদ্যমান।
সময় এসেছে বরিশালের তারুণ্য আর অভিজ্ঞতার এই চমৎকার সমন্বয়কে কাজে লাগানোর। জনগণের দোয়া আর কর্মীদের ভালোবাসাই হোক তাঁর আগামীর পথচলার শক্তি। ইনশাআল্লাহ, বরিশালের এই নতুন পথচলায় আমরা আপনার পাশে আছি।







