TT Ads

 

গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল খালেকের স্ত্রী মাকসুদা আক্তার টুনিকে (৪০) ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্বামী আব্দুল খালেকের বিরুদ্ধেও মাদক ও চাঁদাবাজির মামলা রয়েছে।

তিনি বর্তমানে পলাতক।

রবিবার (১৯ জুলাই) গ্রেপ্তার মাকসুদা আক্তার টুনিকে আদালতে পাঠিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

গ্রেপ্তার মাকসুদা টঙ্গীর আমতলী কেরানীরটেক এলাকার আব্দুল খালেকের স্ত্রী।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী কেরানীরটেক এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ২৫০ গ্রাম গাঁজাসহ মাকসুদা আক্তার টুনিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ আরও জানায়, মাকসুদার স্বামী আব্দুল খালেকের বিরুদ্ধেও মাদক মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি কেরানীরটেক আমতলী এলাকার মাদক কারবারের সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল খালেক নিজেকে গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। বর্তমানে তিনি প্রচারণাও চালাচ্ছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে আব্দুল খালেকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপেও তাকে সক্রিয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, মামলার কারণে তিনি পলাতক রয়েছেন।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন বলেন, আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। তার স্বামীও মাদক মামলার আসামি।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *