TT Ads

 

 

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব মোহনকাঠী প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপে (টিউবওয়েল) বিষাক্ত পদার্থ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে ঘটনার কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা টিউবওয়েল থেকে পানি তুলতে গেলে পানির রং ও গন্ধে সন্দেহ হয়। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসী প্রাথমিকভাবে ধারণা করেন যে পানিতে বিষ মেশানো হয়েছে।

পরে খবর পেয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে টিউবওয়েলের পানিতে বিষাক্ত পদার্থ থাকার বিষয়টি নিশ্চিত করেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক এবং এটি একটি গুরুতর অপরাধ। সময়মতো বিষয়টি শনাক্ত না হলে শিক্ষার্থীদের বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারত।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

TT Ads