মোঃ শাহীন আলম তালতলী প্রতিনিধিঃ সাগরে পূন্য স্নানের মধ্য দিয়ে বরগুনার তালতলীর শুভ সন্ধ্যায় শেষ হলো রাস উৎসব। সূর্যের আলো ফোটার আগেই শুভ সন্ধ্যার সৈকতে শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সমবেত হতে থাকে এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাস উৎসবে আসা পুণ্যার্থীরা সূর্য দেবতাকে প্রনাম জানিয়ে ও উলুধ্বনি দিয়ে সাগরে পুণ্যস্নানে নেমে পড়েন।

পুণ্যলাভের আশায় এবং পরলোকে যাওয়া স্বজনদের আত্মার শান্তি কামনায় সাগর পাড়ে প্রার্থনা করেন সনাতন ধর্মালম্বীরা। পুণ্যার্থীরা মোম ও আগরবাতি জ্বালিয়ে অর্ঘ্যদান করেন গঙ্গাদেবীকে। পরে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে তালতলীর শুভ সন্ধ্যায় শেষ হয় রাস উৎসব।

এবারের রাস উৎসবে প্রায় শতশত পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটক এসেছিলেন শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। রাস উৎসবকে ঘিরে পুণ্যার্থী ও পর্যটকদের উপস্থিতিতে দীর্ঘ সৈকত মুখর হয়ে ওঠে। এ ছাড়া রাস মেলায় ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল পুণ্যার্থী ও পর্যটকদের জন্য। তালতলীর শুভ সন্ধ্যার রাস উৎসব এখন সর্বজনীন লোকোৎসবে পরিণত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীসহ অন্য ধর্মাবলম্বীরাও এ উৎসব উপভোগ করতে আসেন।

এর আগে রাস উৎসবকে ঘিরে গতকাল রাতে তালতলীর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও বাংলাদেশ সেবাশ্রম প্রঙ্গণে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাস উৎসব কমিটির সভাপতি রতন বিশ্বাস বলেন, এবার শত শত নারী-পুরুষ শুভ সন্ধ্যায় পূন্য স্নানে অংশ গ্রহন করতে এসেছেন। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সহ সবার সহযোগিতায় এবারের উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তালতলীর ৬নং নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু বলেন, সনাতন ধর্মালম্বীদের এই উৎসবে শুভ সন্ধ্যা এলাকায় পরিষদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করেছি। তালতলী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শান্তিপূর্ন পরিবেশে উৎসব পালনের জন্য বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা বলেন, প্রতিবছর শুভ সন্ধ্যায় অত্র অঞ্চলের সনাতন ধর্মের মানুষ গঙ্গা স্নান করেন পূর্ণ লাভের আশায় এছারাও অন্যান্য ধর্মের মানুষ এই দিনে উৎসব উপভোগ করতে আসেন। তিনি আরো বলেন, এই রাস উৎসবকে কেন্দ্র করে শুভ সন্ধ্যায় বিভিন্ন ধর্মের মানুষ এখানে ঘুরতে আসেন এবং এবছর উৎসবমূখর ধর্মীয় ভাবগাম্ভীর্জের মধ্যে দিয়ে পূন্যার্থীরা অংশগ্রহন করেছেন। তালতলী উপজেলা প্রশাসনের তরফ থেকে রাস উৎসব সফল করার জন্য সার্বিক সহযোগিতা করা হয়েছে।

 

মোঃ শাহীন আলম
তালতলী প্রতিনিধিঃ

তালতলী উপজেলার রাখাইন সম্প্রদায়ের লোকজন তালতলী উপজেলায় বসবাসের শুরুর দিকে জীবিকা নির্বাহের জন্য রাখাইন নারীরা তাঁতে কাপড় বোনা শুরু করেন। সেই থেকে কয়েক বছর আগেও রাখাইনদের তাঁতশিল্প ছিল জমজমাট। কিন্তু এই পল্লিতে তাঁতশিল্পের সেই সুবর্ণ দিন আজ আর নেই।

এই শিল্পের কারিগরেরা বেছে নিয়েছেন অন্য পেশা। যাঁরা আছেন, ভালো নেই তাঁরা। মানবেতর জীবন পার করছেন এই উপজেলার রাখাইন পল্লিবাসী। বিলুপ্তির পথে তাঁতশিল্প।

জানা যায়, ১৭০০ সালের শেষের দিকে মিয়ানমারের আরাকানের মেঘাবতীর সান্ধ্যে জেলার ছেং ডোয়ে, রেমেত্রে, মেং অং অঞ্চল ছেড়ে রাখাইনরা এখানে বসবাস শুরু করেন। এরপর থেকেই তাঁদের পল্লিতে দিনরাত সমানতালে তাঁতের ঠকঠক আওয়াজ শোনা যেত। তাঁতিদের কর্মব্যস্ততায় সরগরম ছিল রাখাইনপাড়া। উপজেলার রাখাইন মার্কেটে ছিল তাঁতের শাড়ি কাপড় বিক্রির ধুম। আর এখন সেই মার্কেটে নেই বেচা-কেনায় ভিড়, নেই রাখাইন পল্লিতে কর্মব্যস্ততা। একদিকে যেমন সুতার সংকট, অন্যদিকে পণ্যটির মাত্রাতিরিক্ত দাম, আবার পাচ্ছেন না সরকারি সহায়তা নানা সমস্যায় স্থবির হয়ে আছে রাখাইনদের তাঁতশিল্প।

এদিকে দু-একটি পাড়ায় তাঁত দেখা গেলেও শুধু নিজেদের প্রয়োজনে কাপড় বুনছেন তাঁরা। বাজারজাত করতে হলে সরকারি সহযোগিতা চান এ তাঁতশিল্পীরা। রাখাইন তাঁতশিল্পী লাচা নো বলেন, ‘সুতার দাম বেশি থাকায় এখন আর কাপড় বোনা সম্ভব হচ্ছে না।’

মনুকে পাড়ার চিং খে উই রাখানই বলেন, ‘এখন নিজেদের প্রয়োজনে আমাদের দু-একটি কাপড় বোনা হয়। আগে কাপড় বুনে শেষ করতে পারতাম না। সুতার দাম কম ছিল,চাহিদাও বেমি ছিল।

তালতলী উপজেলা তাঁতি সমিতির সভাপতি মংচিন থান বলেন, ‘সুতার দাম বেশি ও বিক্রির সু- ব্যাবস্হা না থাকায় রাখাইন পল্লির মানুষগুলো অন্য পেশায় ঝুঁকছেন। আগের ঐতিহ্য ফিরিয়ে আনতে দরকার সরকারি সাহায্য সহযোগিতা।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, তাঁতশিল্পীদের বর্তমানে বিসিক এর মাধ্যমে ট্রেনিং দেওয়া হচ্ছে। ট্রেনিং এরপরে তাদেরকে বিভিন্ন মাধ্যমে সাহায্য সহযোগিতা করা হবে।

 

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে শনিবার বিকেলে গ্রেপ্তার করে। রোববার (১৯ নভেম্বর) সকালে র‍্যাব-৮ এর মিডিয়া সেলে এই সংক্রান্ত তথ্য জানানো হয়।

র‍্যাব জানিয়েছে, বিএনপি ও জামায়াতের ডাকা ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর তিনদিনের অবরোধ কর্মসূচিতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন ৬০/৭০ জন লোক নিয়ে বরিশালের এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ব্রিজের দক্ষিণ দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে পাকা রাস্তার ওপর সরকার বিরোধী স্লোগান দিয়ে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেন ও গাড়ি ভাঙচুর করেন।

এ ঘটনায় বিমানবন্দর থানা পুলিশ ‘স্পেশাল পাওয়ার এ্যাক্ট-১৯৭৪’ এর ধারা-১৫ (৩) অনুযায়ী মামলা দায়ের করে। সেই মামলায় সবুজ আকনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানিয়েছে, রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও নাশকতা আইনে দায়ের হওয়া মামলায় সবুজ আকনকে গ্রেপ্তার করা হয়েছে।

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন দিতে আওয়ামী লীগ কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়েছে। রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ কার্যক্রম শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, সকাল থেকে প্রার্থীর পক্ষে মনোনয়ন নিতে কার্যালয়ের সামনে হাজির হয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রার্থীরা মনোনয়ন ফরম কিনছেন। প্রার্থীর সঙ্গে আসা নেতাকর্মীদের স্লোগান দিতেও দেখা গেছে।

আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী, সশরীরে মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য ফরম সংগ্রহ এবং জমা দেওয়া যাবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় জমা নেওয়া হবে সব বিভাগের মনোনয়ন ফরম।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোক সমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছে।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। ফটোকপির ওপর নির্বাচনী এলাকা, মোবাইল ফোন নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এবার অনলাইনে ফরম পূরণ করেও জমা দেওয়া যাবে। এজন্য Smart Nomination App নামে একটি অ্যাপ চালু করেছে আওয়ামী লীগ। গুগল প্লে-স্টোর অথবা আইওএস অ্যাপ-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এছাড়াও nomination.albd.org ওয়েবসাইট থেকেও অনলাইনে মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া যাবে।

অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমেই অ্যাপ অথবা ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে নিময় অনুযায়ী ইলেকট্রনিক পদ্ধতিতে ৫০ হাজার টাকা পেমেন্ট সম্পন্ন করার পর মনোনয়ন ফরম পূরণ ও জমা দেওয়া যাবে।

আগামী ২১ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম কেনা ও জমা দিতে হবে।

 

বরিশাল সদর উপজেলার ১০ নং চন্দ্রমোহন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি এইচ এম শাকিল এবং ইমন হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলা ছাত্রলীগ এই ঘোষণা দেয়।

আগামী এক বছরের জন্য ১২ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের প্যাডে সভাপতি মোঃ শওকত হোসেন অপু ও সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান সুজনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়

 

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জে.এস আশিক সভাপতি এবং মো: হিজবুল্লাহ সম্রাটকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলা ছাত্রলীগ এই ঘোষণা দেয়।

আগামী এক বছরের জন্য ৮ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের প্যাডে সভাপতি মোঃ শওকত হোসেন অপু ও সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান সুজনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে পূজা দেখে ফেরার পথে চলন্ত গাড়িতে গলায় ছুরি চালিয়ে তাকে হত্যার চেষ্টা করে স্ত্রী সন্ধ্যা পাল। গুরুতর আহত অবস্থায় স্বামী সুকান্ত পালকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নদিয়ার তেহট্ট থানার পলাশী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, সন্তানকে সঙ্গে নিয়ে স্বামী-স্ত্রী মিলে মোটরসাইকেলযোগে পূজা দেখতে বের হয়েছিলেন। এরপর বাড়ি ফেরার সময় চলন্ত বাইকে বসেই স্বামীর গলায় ধারাল অস্ত্র চালিয়ে দেন স্ত্রী সন্ধ্যা। হামলার পরেই বাইক নিয়ে রাস্তায় পড়ে যান সুকান্ত। তখন স্থানীয়রা সেখানে জড়ো হলে পালিয়ে যান অভিযুক্ত স্ত্রী। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সুকান্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সুকান্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পর প্রথমে স্থানীয়রা মূল ঘটনা বুঝতে পারেননি। তারা ভেবেছিলেন, বাইক থেকে পড়ে যাওয়ার ফলে তার শরীর থেকে রক্ত বের হচ্ছিল। পরে তারা জানতে পারেন, আসল ঘটনা। আহত সুকান্ত নিজেই তাদের জানান, তার স্ত্রী তাকে খুনের চেষ্টা করেছে।

সুকান্তর দাবি, বাইকের পিছনে তার স্ত্রী সন্তান কোলে নিয়ে বসেছিলেন। সেই অবস্থাতেই সন্ধ্যা তার গলায় ছুরি চালিয়েছিলেন। তবে ঘটনার পরে লোকজনকে দেখে সন্ধ্যা সেখান থেকে ছেলেকে নিয়ে পালিয়ে যান। হত্যাচেষ্টার কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

পুলিশ জানায়, এক বছর আগে এক যুবকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়েছিল। তবে সেটা এক বছর আগেকার ঘটনা। তার মধ্যে এ রকম কাণ্ড কেন ঘটালো সন্ধ্যা, তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।

অপমৃত্যু মামলায় ওয়ারেন্ট বের করার ভয় দেখিয়ে ঝালকাঠিতে নলছিটিতে দুই ব্যক্তির কাছে মোবাইলফোনে টাকা দাবি করেছে এক প্রতারক। এসময় নিজেকে নলছিটি থানার এক এসআই হিসেবে পরিচয় দিয়েছেন তিনি। অন্যদিকে খোদ পুলিশের কাছেই টাকা দাবি করেছেন আরেক প্রতারক। সিআইডি প্রধান রাসায়নিক পরীক্ষক হিসেবে পরিচয় দিয়ে টাকা দাবি করেন ওই প্রতারক। বৃহস্পতিবার দুপুরে ঘটা এই দুই ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার মগড় ইউনিয়নের মেরহার গ্রামের বাসিন্দা সোহেল খান জানান, গত ২০ আগস্ট আমার ভাইয়ের মেয়ে মানসুরা আক্তার (৯) পানিতে ডুবে মারা যায়। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় থানায় কোন অপমৃত্যু (ইউডি) মামলাও হয়নি। কিন্তু নলছিটি থানার এসআই মাইনুল পরিচয়ে বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে বাংলালিংক কোম্পানির একটি মোবাইল নম্বর থেকে আমাকে ফোন করেন এক ব্যক্তি। ফোনে তিনি বলেন, ‘আপনি থানায় অপমৃত্যুর মামলা করেছেন। সেটা নিষ্পত্তি করতে হবে। আমি আদালতে আছি এখনই ২৩০০ টাকা বিকাশে পাঠান। না হলে ওয়ারেন্ট বের করে আপনাকে ধরা হবে।

মানসুরা পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় আমরা কোন মামলা করিনি জানালে ওই ব্যক্তি বলেন, ‘হাসপাতালে যে স্বাক্ষর দিয়েছেন সেই স্বাক্ষর নিয়েই অপমৃত্যুর মামলা এজাহার করেছি। আপনি মামলার বাদি। মামলা নিষ্পত্তিতে ২৩০০-২৪০০ টাকা খরচ। এটা কি আমি দিবো? বিকেলে থানায় আপনার ভাই মিন্টু খানকে পাঠিয়ে ৯টি কাগজ নিয়ে যাবেন। কাগজে আমার স্বাক্ষর, ওসি সাহেবের স্বাক্ষর, ম্যাজিস্ট্রেট সাহেবের লাল কালির দাগ ও ওনার সিল-স্বাক্ষর থাকবে। খরচটা আমার দেয়া লাগবো। টাকা লাগবে এখন।’ এরকিছু সময় পর ওই ব্যক্তি আমার ভাই মিন্টু খানকেও টাকার জন্য দুইবার ফোন করেন।

নলছিটি থানার এসআই এনামুল জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাংলালিংক কোম্পানির একটি মোবাইল নম্বর থেকে আমার মোবাইল নম্বরে ফোন আসে। অপরপ্রান্তের ব্যক্তি নিজেকে সিআইডির প্রধান রাসায়নিক পরীক্ষক দিলীপ কুমার সাহা হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, ‘ধর্ষণের আলামত পরীক্ষার জন্য কেমিক্যাল লাগবে। টাকা পাঠানোর পর কেমিক্যাল আনা হবে।’ এর কিছু সময় পর ওনার পিওন পরিচয় দিয়ে আরেকজন একই কথা বলেন।

 

 

এসআই মাইনুল বলেন, প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে একাধিক ব্যক্তির কাছে টাকা দাবি করেছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। ভুক্তভোগী ব্যক্তিরা অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মাত্র আট হাজার টাকায় বিক্রি করা হয়েছে চালককে হত্যা করে ছিনতাই করা একটি অটোরিকশা। পূর্বপরিচিত তিন কিশোরই পরিকল্পিতভাবে এ কাণ্ড করে বলে জানিয়েছে পুলিশ। আসামিদের গ্রেপ্তারের পর অনিক হত্যা রহস্য উন্মোচনের দাবি করে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান এসব তথ্য জানান।

জানা গেছে, মঙ্গলবার (১০ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকা থেকে অটোরিকশাচালক ফেরদৌস শেখ অনিক (১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধারের পরপরই প্রাথমিকভাবে ধারণা করা হয় তার অটোরিকশাটি ছিনতাই করার জন্যই অনিককে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় ওই দিনই নিহতের মা লাকি বেগম বাদি হয়ে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করে। পরে জড়িতদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করা হয়।

অভিযানে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয়। পরে পিরোজপুর, বাগেরহাট ও ঢাকায় অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্যে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুজনের বয়স ১৭ বছর, অপরজনের ১৪। আরেকজন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের মহিষপুড়া এলাকার মেহের চাঁন হাওলাদার (২৩)।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, পরিকল্পনা অনুযায়ী ওই তিনজন কিশোর অনিকের রিকশায় ওঠে এবং শহরের বিভিন্ন স্থানে ঘোরে। পরে সোমবার সন্ধ্যার কিছু সময় পরে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকায় গিয়ে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা সড়কের পাশের একটি সড়কে নিয়ে অনিকে গলা চেপে হত্যা করে রিকশাটি নিয়ে পালিয়ে যায়।

বাগেরহাটের হোগলাপাশা ইউনিয়নের মহিষপুড়া এলাকার পুরাতন মালামাল ক্রয়কারী মেহের চাঁন হাওলাদারের কাছে আট হাজার টাকায় রিকশাটি বিক্রি করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। আসামিরা তাদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রাসেল হাওলাদার ও তার স্ত্রীকে ইয়াবা-দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ অক্টোবর) ভোর রাতে উপজেলার লামছড়ি গ্রামে তাদের ঘর থেকে গ্রেফতার করা হয়।

মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে রাসেলের কাছ থেকে ৪৯০ পিস ইয়াবাসহ দু’টি বগি দা, দু’টি চাইনিজ কুড়াল, একটি রামদা ও একটি করাত উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ইউপি সদস্য হলেন- রাসেল হাওলাদার (৩৫) ও তার স্ত্রী শিরিন বেগম (৩০)।

রাসেল চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর লামছড়ি এলাকার তোফায়েল হাওলাদারের ছেলে।

Barishal-2

কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, গোপন সংবাদে থানার এসআই গোবিন্দ চন্দ্র দাসের নেতৃত্বে একটি দল লামছড়ি গ্রামে ইউপি সদস্যের ঘরে অভিযান পরিচালনা করে। এসময় দুই হাজার ৪৯০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই গোবিন্দ চন্দ্র দাস বলেন, অভিযানের সময় ইউপি সদস্য রাসেলের কাছ থেকে ইয়াবাসহ দু’টি বগি দা, দুইটি চাইনিজ কুড়াল, একটি রামদা ও একটি করাত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ইউপি সদস্য রাসেলের বিরুদ্ধে মহানগর পুলিশের কাউনিয়া ও কোতয়ালী মডেল থানায় মাদক আইনে ১৮টিসহ মোট ২৩টি মামলা রয়েছে।