শামীম আহমেদ :: আজ (১০ই) জানুয়ারী স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা ও মহানগর আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমীকলীগ, জেলা ও মহানগর যুবলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। আজ রোববার সকাল নয়টায় নগরীর শহীদ সোহেল চত্বরে দলীয় কার্যালয় সংলগ্নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, জেলা আওয়ামী লীগ সদস্য ও সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসাইনসহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ অঙ্গ সংগঠনের নেতারা।

এছাড়াও এখানে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সমাজিক সংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। দিবসটি উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয়ের সমানে অলোচনা সভার আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

শামীম আহমেদ :: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পুলিশ বাধা দিয়ে পন্ড করে দেয়। আজ রবিবার (১০) জানুয়ারী সকাল ১১টায় বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেয়।

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে বিক্ষোভ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মহানগর স্বোচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মসিউর রহমান মঞ্জু, সহ-সভাপতি নুরুল মোমিন কোটন, সহ-সভাপতি মতিউর রহমান মিঠু, যুগ্ম সম্পাদক তারেক সোলাইমান, প্রচার সম্পাদক ডাঃ আরিফুর রহমান আনিস, মুসা, কামাল হোসেন, বাবুল খান সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শুধু বিএনপির ভোটের অধিকার নষ্ট করে নাই। তারা সারা দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।

তাই আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল কর্মীরা আন্দোলনে রাজ পথে লড়াইয়ের মধ্যদিয়ে সাধারণ মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করার অঙ্গিকার করেন।

পরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের সড়কে উঠার চেষ্টা করা হলে পুলিশ মিছিলে ব্যাড়িকেড সৃষ্টি করে বিক্ষোভ মিছিল পন্ড করে দেয়।

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির কাঁঠালিয়ার বলতলা ছয়ঘর গ্রামে শনিবার রাতে রুবেল খান (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৭ বছর আগে তার বাবা আব্দুল বারেক খান এবং তিন বছর আগে বড় ভাই রাসেল খানকেও একইভাবে খুন করা হয়।

শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, হত্যার কারণ এখনও জানা যায়নি এবং এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

 

গত ৬ জানুয়ারি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক  আমার  সংবাদ পএিকায় ভোলার বোরহানউদ্দিন মীর্জা কালু মাছ ঘাট থেকে ঝাটকা ইলিশ পাচার প্রশাসনের নাম ভাঙ্গিয়ে ঝুড়ি প্রতি ১ হাজার টাকা চাদা তোলে হেলাল এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয় যা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে আমি হেলাল ভূইয়া এক জন মাছ ব্যবসায়ী। কিছু কুচক্রী মহল ব্যবসায়ীক সম্মান নস্ট করতে সাংবাদিক ভাইদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে  আমাকে  সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিবেদক
মোঃ হেলাল ভূইয়া
মাছ ব্যবসায়ী
ভোলা বোরহানউদ্দিন।

নগরীর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সকল নেতা কর্মীরা।

 

গত ২৮ডিসেম্বর সোমবার বরিশাল থেকে প্রকাশিত বেশ কয়েকটি পত্রিকায় ” নগরীর পলাশপুরে ছাত্রলীগ নেতা সজিব ভূঁইয়ার বিরুদ্বে জমি দখলের অভিযোগ” শিরোনাম সহ বিভিন্ন শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূন্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি কখনই কোন জমি দখলের সাথে জড়িত ছিলাম না, বর্তমানেও নেই। সজিব ভূইয়া আমার নিকটতম আত্বিয়। মূলত- সংবাদে উল্লেখিত জমি ২০০৫ সালে আজহার আলী সিকদারের ওয়ারিস সূত্রে (ছেলে) মালিক নূর ইসলাম সিকদার গং সহ মোট ৭জনের কাছ থেকে আমার স্ত্রী পিয়ারা বেগম সহ ৬টি দলিলে জে.এল নং ৬২ চরবদনা মৌজায় এস.এ সৃজিত খতিয়ান নং ৪৫৩ এস.এ দাগ নং ৪০১, জমির পরিমান ২০শতাংশ এবং একই দাগে এনায়েত করিম নয়নের কাছ থেকে ১০ শতাংশ ১৬/০৪/২০১৩ সালে ক্রয় করেন। সংবাদে উল্লেখিত সজিব, মিরাজ, রনি দেওয়ান, মন্নান, রুস্তুুম আলী খান, আজিজ খান, পিয়ারা বেগম, দোলন বেগম অন্যান্নরা যথেষ্ট ভালো মানুষ
প্রকৃত পক্ষে এক শ্রেনীর কূচক্রী মহল আমার ও আমার পরিবারের দীর্ঘদিনের সুনাম নষ্ট করতে সাংবাদিক ভাইদেরকে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে এমন মিথ্যা সংবাদ প্রকাশ করায় আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিবেদক-
পিয়ারা বেগম,
পলাশপুর, ৫নং ওয়ার্ড, বরিশাল।

বরিশালে ৭ বছর পর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো মহানগর যুবদলের কর্মী সভা। রোববার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে শুরু হয় এই সভা।এতে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় টিমের প্রধান মোনায়েম মুন্না।
তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, কেন্দ্রের নির্দেশ পালনের জন্য সকল কর্মীদের প্রস্তুত থাকতে হবে। রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি দেশ ও জনগণের সেবায় কর্মীদের কাজ করার নির্দেশনা দেন তিনি। এছাড়া দলীয় অভ্যন্তরীণ বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আকতারুজ্জামান শামীমের সভাপতিত্বে কর্মী সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ইমাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। সভায় মহানগর যুবদল এবং এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ২০১৩ সালে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বরিশাল মহানগর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি কয়েকটি স্থানীয় পত্রিকা ও দু’একটি জাতীয় পত্রিকায় বরিশালে খােলা বাজারে/ন্যায্য মূল্যে/ওএমএস এর চাল বিক্রিতে বাধা/বিরােধ/উৎকোচ ইত্যাদি শিরােনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, খাদ্য পরিদর্শক
মৌসুমী আক্তারসহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের

 

কার্যালয়, বরিশালের কোন কর্মকর্তা-কর্মচারী কারাে নামে ডিলারদের নিকট ঘুষ দাবি করেননি। বরং দরিদ্র জনসাধারণ যাতে ওএমএস খাতে সরকারি বরাদ্দের সমুদয় চাল ও আটা ক্রয় করতে পারেন
সে লক্ষ্যে এবং খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের

 

নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিতকরণের জন্য আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও তার দপ্তর হতে কর্মকর্তাগণ কর্তৃক আকস্মিক সফরকালে মজুতে ঘাটতি পাওয়ায় সরকারি বিধি অনুসরণ করে বরিশাল মহানগরের

 

০৪ জন ডিলারকে মােট ১,০৭,৯৬৭/- টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া ০৯ ও ১০ নং ওয়ার্ডের ডিলার শেখ মাসুদ রানা ও জনাব মােঃ মিজানুর রহমানকে তাদের বর্তমান বিক্রয় কেন্দ্রের পরিবর্তে দরিদ্র জনগোষ্ঠির বসবাস ও বস্তি
এলাকার নিকট দোকান নেয়ার জন্য বলা হয়েছে।

 

কঠোর নজরদারি ও অনিয়মের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করায় বরিশাল মহানগরের অন্যান্য ডিলারগণও ওএমএস কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি করতে পারেনি। ফলে জরিমানার আওতায়

 

আসা ডিলারগণসহ অনিয়ম ও দুর্নীতির ঝোঁক আছে এমন ডিলারগণ সংঘবদ্ধ হয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও তার দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন মহলে মিথ্যা ও বানােয়াট অভিযােগ দাখিলের পাশাপাশি সাংবাদিকগণকে মিথ্যা তথ্য

 

দিয়ে সংবাদ প্রকাশ করছেন। ডিলারদের প্রদানকৃত বস্তুনিষ্ঠতাবিহীন, অসত্য ও বানােয়াট তথ্য দিয়ে প্রকাশিত সংবাদের জন্য খাদ্য বিভাগ, বরিশালের
পক্ষ হতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক
বরিশাল বিভাগ, বরিশাল।

আজ বৃহস্পতিবার বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে ৫ কেজি গাজা সহ ২ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন মোহাম্মদ অপু মিয়া ও তার স্ত্রী বর্ষা আক্তার।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে গ্রেফতার করে। এবং নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে এজাহার দাখিল করে।

পরিচয় গোপন করে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) প্রকল্পের ১৫ টন গন আত্মসাতের অভিযোগ উঠেছে বরিশাল সিটি কর্পোরেশনের একজন সড়ক পরিদর্শকের ওপর। সিটি কর্পোরেশনের তিনটি ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন তিনি। দায়িত্বে অবহেলার কারণে প্রায়শই ভর্ৎসনা করা হয় তাকে। নিজ দায়িত্বে অপারগ এই কর্মকর্তা আবার নিলেন কাবিখা প্রকল্পের সড়ক উন্নয়নের কাজ।

ওই কাজের জন্য বরাদ্দ হওয়া ১৫ টন গম কাজ না করেই আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত এই কর্মকর্তার নাম হাফিজুর রহমান। বিসিসি কর্তৃপক্ষকে না জানিয়ে (২০১৯/২০ অর্থবছর) সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বায়না খালপাড় সড়কের দুই ধারে মাটি ভরাট কাজের দায়িত্ব নেন। কাজ না করেই ওই ১৫ টন গম উত্তোলন করে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

চরবাডড়য়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ভাগনা এলাকার বাসিন্দা আবদুল খালেক হাওলাদার বলেন, বাটনা খালপাড় সড়কের দুই ধারে কোনো মাটি দেয়া হয়নি। সড়কটি প্রায় অকেজো। চলাচল অনুপযোগী। এই সড়কের নাম করে ১৫ টন গম উত্তোলন করা হয়েছে এ বিষয়টি আমরা কেউই জানি না। আর যিনি কাজটি করেছেন তিনি আওয়ামী লীগের কেউ না। অপরদিকে সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা।

পাটনা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, খালপাড় সড়কটি প্রায় চলাচল অনুপযোগী। সড়কে গত ৫ বছরে কোনো মাটি ভরাটের কাজ হয়েছে বলে বোঝা যাচ্ছে না। মাটি এই সড়কটিতে বড় বড় আকারে গর্ত। আর খালের মধ্যে ভেঙে পড়ছে সড়কটির দুই ধার।

স্থানীয়দের দাবি, গত পাঁচ বছরে এই সড়কের কোন কাজ করা হয়নি।

বরিশাল সিটি কর্পোরেশনের সড়ক পরিদর্শকদের দায়িত্বে থাকা সাজ্জাদ সেরনিয়াবাত বলেন, হাফিজুর রহমান সিটি কর্পোরেশনে কর্মরত থেকে অপর একটি প্রকল্প কাজ কিভাবে করলেন তা আমার বোধগম্য নয়। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে।

অভিযুক্ত বিসিসির সড়ক পরির্দশক হাফিজুর রহমান বলেন, সিটি কর্পোরেশনে কর্মরত থেকে অন্য কোনো প্রকল্পের কাজ করতে পারবে না এমন আইনগত বিষয়টি আমার জানা ছিল না। তবে যে ১৫ টন গম বরাদ্দ হয়েছে তা দিয়ে মাটি ভরাট কাজ হয়েছে। বৃষ্টির কারণে মাটি পানিতে ধুয়ে খালের মধ্যে পড়েছে। তাই এখন বুঝার উপায় নাই যে কাজ হয়েছে। পাশাপাশি আমি এই প্রকল্পের সভাপতি নই। আমার ভাই মামুন মৃধা সভাপতি, আমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, যেহেতু হাফিজুর রহমান বরিশাল সিটি কর্পোরেশনে কর্মরত সেহেতু তিনি কোনো প্রকল্পের সভাপতি হতে পারেন না। তিনি যদি কোনো প্রকল্পের সভাপতি হয়ে সরকারি টাকা আত্মসাৎ করে থাকেন তাহলে সেটা অপরাধ করেছে। আমরা এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

বরিশাল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) প্রকল্পের আওতায় সদর উপজেলার চরবাডড়য়া ইউনিয়নের বাটনা খালের পাড়ে রাস্তার দুই ধারে মাটি ভরাট প্রকল্প গৃহীত হয়েছিল। এজন্য ১৫ টন গম বরাদ্দ দেয়া হয়েছিল। ওই প্রকল্পের সভাপতি ছিল হাফিজুর রহমান। তবে তিনি সিটি কর্পোরেশনের সড়ক পরিদর্শক হিসেবে কর্মরত বিষয়টি আমাদের জানা ছিল না।

আর মাটি ভরাট কাজের বিষয়ে তিনি বলেন, আমাদের কর্মীরা মাঠ পর্যায়ে পরিদর্শন করে প্রতিবেদনে দিয়েছিল কাজ হয়েছে।

বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায় বলেন, কাজটি হাফিজুর রহমান নামে নেয়া হয়েছে। তবে তিনি সিটি কর্পোরেশনের কর্মকর্তা কিনা তা আমাদের জানা নেই। আর তিনি ওই সড়কের কাজ করেছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।