অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩১ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৪ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৭৫ জনে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৫০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৭ লাখ ৮৮ হাজার ২০২টি। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫১৩ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ২২৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৪ দশমিক শূন্য ৭৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ০২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত এবং ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৭৫ জনের। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ১১৬ জন (৭৬ দশমিক ৬৪ শতাংশ) ও নারী এক হাজার ৫৫৯ জন (২৩ দশমিক শূন্য ৩৬ শতাংশ)।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে বিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১৯ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে একজন, সিলেটে একজনএবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি:: ঝালকাঠিতে পেশাদার সাংবাদিকদের নিয়ে সাংবাদিক ক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় ঝালকাঠি সাংবাদিক ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
ঝালকাঠি সাংবাদিক ক্লাবের আহবায়ক একে এম মোতালেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মো. নজরুল ইসলামকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

সভায় আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভা করার সিদ্ধান্ত হয়।

প্রগতিশীল সাংবাদিকদের নিয়ে ঝালকাঠি সাংবাদিক ক্লাবের পথচলা শুরু করা হয়।’

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের উজিরপুর উপজেলার শানুহার এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে আনোয়ার বেপারী ও খাদিজা বেগম নামের পেশাদার মাদক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মাহাবুবুর রহমান জানান, সোমবার দিবাগত রাতে শানুহার এলাকার একটি ভাড়াটিয়া বাসায় মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে ওসি মোঃ জিয়াউল আহসান ও এসআই মাহাবুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক বিক্রেতা ও সাতটি মামলার আসামী আনোয়ার বেপারী ও তার স্ত্রী খাদিজা বেগমকে ৩ কেজি ৮৬০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ২৮ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক দম্পতি কালকিনি উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বরিশালে অভিযান চালিয়ে ৩৪ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানের সদস্যদের ১৯ হাজার ২শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এদিকে মাস্ক না পরার অপরাধে মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলাসহ ছয় উপজেলায় একযোগে মাস্ক পরিধান নিশ্চিত করতে এ অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) বরিশালে সদরে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা এবং রোমানা আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।নগরীর নথুল্লাবাদ ও কাশীপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমান আফরোজ মাস্কবিহীন ৯ জন ব্যক্তিকে ৭ হাজার ২শ’ টাকা জরিমানা করেন।
আর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা বলেন, ভ্রাম্যমাণ আদালত চকবাজার, বাজার রোড ও সদর রোডের জেলখানা মোড় এলাকায় মাস্কবিহীন ২৫ ব্যক্তি ও ৬টি প্রতিষ্ঠানের সদস্যদের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় জনসাধারণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হয়। বোঝানো হয় মাস্ক না পরলে করোনা সংক্রমণের ঝুঁকির কথা। ভবিষ্যতে এ অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।
মাস্ক না পরার অপরাধে মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলাসহ ছয় উপজেলায় একযোগে মাস্ক পরিধান নিশ্চিত করতে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে পথচারী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ১০৪ জনকে ২০ হাজার ৩ শো ৫০ টাকা জরিমানা করা হয়।
এতে সদর উপজেলার কুসুমবাগ, চৌমুহনা, সেন্ট্রাল রোড এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মো. আরিফুল ইসলাম, মৌসুমী আক্তার, আসমা উল হুসনা, মো. তানভীর হোসেন, মো. রফিকুল ইসলাম ও অর্ণব মালাকার। অপরদিকে সবকটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অনুরূপভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এদিকে, স্বেচ্ছায় করি রক্ত দান, হাসবে রোগী বাঁচবে প্রাণ’ ও রক্ত দিন, জীবন বাঁচান শ্লোগানে চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রাণীরবন্দরে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও রক্ত দান সচেতনামূলক এবং নীরব প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে।

দলীয় শৃংখলা ভঙ্গ ও অসাংগঠনিকভাবে পরিচালিত হওয়ার কারণে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের কমিটিসহ উলানিয়া ইউনিয়ন এবং চাঁনপুর ইউনিয়ন কার্যকরী কমিটির কার্যক্রম বাতিল করা হয়েছে।

সোমবার স্বেচ্ছাসেবক লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক শহিদুল আলম মনির স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এছাড়াও সোমবার (৩০ নভেম্বর) থেকে উলানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মিঠু, সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি হাবিবুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক ইয়াছিন রাজুকে উলানিয়া ইউনিয়ন এবং গোবিন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক তারেক সরদারকে সংগঠন থেকে বহিস্কার করা হয়।

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগ সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) রাতে কাঞ্চন পাটোয়ারী (৮১) নামে ওই আসামির শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে মৃত্যু হয়। তিনি ভোলার শশীভূষন থানার চরমানিকা এলাকায় ব্যবসায়ী রশিদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার জাহানপুর গ্রামে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বরিশালটাইমসকে বলেন, ব্যবসায়ী রশিদ হত্যা মামলার রায়ে গত ১৫ নভেম্বর ভোলা জেলা ও দায়রা জজ আদালত কাঞ্চন পাটোয়ারীসহ ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। গত ১৭ নভেম্বর কাঞ্চন পাটোয়ারীকে ভোলা কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

কাঞ্চন পাটোয়ারী অ্যাজমায় আক্রান্ত ছিলেন। বরিশাল কারাগারে আনার পর থেকেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসার জন্য তাকে গত শুক্রবার (২৭ নভেম্বর) প্রিজন ওয়ার্ডে পাঠানো হয়। সোমবার (৩০ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ময়নাতদন্তের জন্য কাঞ্চন পাটোয়ারীর মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হবে।’

বরিশালের বানারীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার মামলায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রুম্মানকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ১ ডিসেম্বর মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত মাইনুল ইসলাম রুম্মান বেপারী উপজেলার উত্তর কুল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় মাইনুল ইসলাম রুম্মান বেপারী আদালতে অনুপস্থিত ছিল।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৬ আগস্ট বানারীপাড়ার বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবসের দোয়া মিলাদ শেষে তবারক বিতরণের সময় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জের ধরে যুবলীগ নেতা মাইনুল ইসলাম রুম্মান বেপারী ছাত্রলীগ নেতা ফোরকান আলী হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। হামলায় তার একটি হাতও ভেঙে যায়।

এঘটনায় ২০১৮ সালের ২৭ আগস্ট বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন ছাত্রলীগ নেতা ফোরকান আলী হাওলাদারের পিতা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাইশারী ইউপির সাবেক চেয়ারম্যান তাজেম আলী হাওলাদার।

২০১৯ সালের ২৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েত উদ্দিন খান আদালতে চার্জশীট জমা দেন। আদালত ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।’

ঝালকাঠি সদর পুলিশ ফাঁড়ির সামনের ভবনের ছাদ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় ব্যবসায়ী নুর হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে ছাদে তাল পড়ার মতো শব্দ আসে। ওই ভবনের নিচে কর্মরত শ্রমিকরাও শব্দটি শুনতে পান। পরে ছাদে গিয়ে মধ্যবয়সী এক নারীর লাশ দেখতে পান তারা। লাশটি উপুড় হয়ে পড়ে ছিল। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, চট্টগ্রামে কাস্টমসে কর্মরত আব্দুল জলিল তালুকদারের ভবনের ছাদে কিছু পড়ার শব্দ শোনা যায়। পরে ভবনের নিচে কর্মরত শ্রমিকরা ওপরে গিয়ে দেখেন, এক নারীর লাশ পড়ে আছে।

ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করে পশ্চিম পাশের ভবনের ছাদ থেকে আব্দুল জলিল তালুকদারের ভবনের ছাদে ফেলে দেয়া হয়েছে। পরে মৃতদেহ টেনে ছাদের মধ্যবর্তী স্থানে সরিয়ে রাখা হয়েছে। লাশের উভয় পায়ের গোড়ালি ফাটা এবং তা থেকে রক্তপাত হয়নি।

পশ্চিম পাশের ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বোরকা এবং একটি পার্স ব্যাগ উদ্ধার করা হয়েছে। সেই ব্যাগে রাখা জাতীয় পরিচয়পত্রের নতুন ফটোকপি পাওয়া গেছে। সেখানে ওই নারীর পরিচয়পত্র কি-না তা নিশ্চিত হতে না পারলেও এক নারীর পচিয়পত্র রয়েছে। যাতে লেখা রয়েছে-সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের জালাল আহমেদের মেয়ে শাহানাজ আক্তার। জন্ম তারিখ ১৯৭৭ সালের ১ ফেব্রুয়ারি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, ঝালকাঠি সদর পুলিশ ফাঁড়ির সামনে থেকে এক মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নারীর মৃত্যুটি রহস্যজনক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পশ্চিম পাশের ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বোরকা এবং একটি পার্স ব্যাগ উদ্ধার করা হয়েছে। পার্সে এক নারীর পরিচয়পত্র রয়েছে। তবে এটা ওই নারীর পরিচয়পত্র কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ছয় জন মাদক ব্যবসায়ী আটক। নগর গোয়েন্দা শাখা সূত্রে জানা যায় গতকাল সোমবার রাতে বরিশাল নগরীর ইসলামিয়া কলেজ সংলগ্ন এলাকা থেকে একজন নারীসহ ছয়জনকে আটক করেছে এস আই মহিউদ্দিন (পিপিএম) এসময় তাদের কাছ থেকে ১২’শ পিচ ইয়াবা উদ্ধার করেন। আটককৃতরা হলেন, চম্পা বেগম,রুম্মান, শফিক,মুরাদ,কামরুল ও জামাল এদের সকলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছেন বলে জানান গোয়েন্দা শাখার কর্মকর্তারা।
আটক অভিযানে অংশ নেয় নগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক বিপ্লব কুমার মিস্ত্রী, এস আই মহিউদ্দিন, এস আই খায়রুলসহ ১০/১২ জনের একটি টিম। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন এস আই মহিউদ্দিন (পিপিএম)

 

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইলেকশন কমিশন। । আসন্ন পৌরসভা নির্বাচনে উজিরপুরে মেয়র পদে আওয়ামী মনোনয়ন প্রত্যাশী ও নৌকা মার্কার প্রার্থী হিসেবে মোঃ হেমায়েত উদ্দিন-কে নিয়ে স্বপ্ন দেখছেন উজিরপুর পৌরসভার সর্ব শ্রেনী পেশার মানুষ। এরই মধ্য নির্বাচনকে কেন্দ্র করে উজিরপুরের পৌরবাসীর মধ্য ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

উজিরপুরের আওয়ামী রাজনিতীতে পরিচ্ছন্ন ও সর্ব মহলে তুমুল জনপ্রিয় এবং আত্বপ্রচার বিমুখ একজন মানুষ হিসেবে পরিচিত হেমায়েত উদ্দিন । উজিরপুর পৌরবাসীর দাবি দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক, বরিশাল জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও মাননীয় মন্ত্রী বীরমুক্তিযোদ্বা জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ (এম.পি) যাহাতে সাবেক প্যানেল মেয়র উজিরপুর উপজেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত উদ্দিন-কে “মেয়র পদে – নৌকা মার্কার” প্রার্থী হিসেবে মনোনীত করেন এমনটাই প্রত্যাশা। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে সর্বোচ্চ আশাবাদ ব্যক্ত করে মোঃ হেমায়েত উদ্দিন বলেন আমাকে যদি নৌকা মার্কার মনোনয়ন দেয়া হয় তাহলে আমি সর্বাত্বক চেষ্টা করে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবং জয়লাভ করে গরিব দুখী মেহনতী মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাব। এছাড়া মোঃ হেমায়েত উদ্দিন নিজ এলাকায় বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও জনদরদি হিসেবে পরিচিত।