চরফ্যাশনে উপজেলার বিছিন্ন দ্বীপ মজিবনগরে গৃহবধূকে হত্যার অভিযোগে ইউপি সদস্যসহ দু’জন গ্রেফতার করেছেন পুলিশ। হত্যার ২৬দিন পর বের হয়ে আসছে আসল রহস্যের উৎঘাটন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিচ্ছিন দ্বীপ শিকদার চর এলাকায় গৃহবধূ মুকুল বেগম হত্যার অভিযোগে ইউপি সদস্যসহ দু’জনকে গ্রেফতার করেছে দুলারহাট থানা পুলিশ। শনিবার বিকাল ৩টার দিকে তাদেরকে গ্রেফতার করে রবিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা আসামীরা হলেন, মুজিবনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল মালেক (৫২) ও আব্দুল মান্নান (৪৮)।

দুলারহাট থানার ওসি মোঃ আনোয়ারুল হক বলেন, মুজিবনগরের শিকদার চর নিয়ে আব্দুল মালেক ও আসলাম পেদা গ্রুপের মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উক্ত ঘটনাকে কেন্দ্র প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যার পরিকল্পনা নেয় আব্দুল মালেক তার সঙ্গীরা। তবে বিষয়টির তথ্য ধরা ছোঁয়ার বাহিরে রাখতে ভাড়া করা হয় ঢাকার ভাড়াটিয়ে খুনি ইব্রাহিম নামক ব্যক্তিকে। হত্যার বিষয়ে তাদের সম্পূর্ণ ঘটনা উদঘাটন নিয়ে কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর মধ্যরাতে আসামিরা (মুখ বেঁধে) ধারালো অস্ত্র নিয়ে বকুল বেগমকে এলোপাথারীভাবে কুপিয়ে হত্যা করে। এঘটনায় ২ ডিসেম্বর স্থানীয় চৌকিদার জলিল বাদী হয়ে দুলারহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

রকেট নাম্বারে ভুয়া ম্যাসেজ পাঠিয়ে প্রতারনার মাধ্যমে টাকা উত্তোলণ করতে এসে জনতার হাতে আটক হয়েছে বিকাশ প্রতারক চক্রের সদস্য আলমগীর হোসেন। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরে।

আটককৃত আলমগীর পটুয়াখালী জেলা সদরের বাসিন্দা। সে একটি কোম্পানীর সেলসম্যান হিসেবে গৌরনদীতে কর্মরত ছিলেন। রবিবার দুপুরে বাটাজোর বন্দরের ব্যবসায়ী উত্তম কুমার জানান, শনিবার সন্ধ্যায় তার দোকানে টাকা উত্তোলণ করতে আসেন আলমগীর হোসেন নামের ওই ব্যক্তি। এসময় তার (উত্তম) রকেট নাম্বারে একটি ভুয়া ম্যাসেজ দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা করে প্রতারক আলমগীর। পরবর্তীতে বন্দরের ব্যবসায়ীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে অকপটে বিকাশ প্রতারক চক্রের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।
গৌরনদী মডেল থানার এসআই নুর আমীন জানান, ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে জনতার হাত থেকে আলমগীর হোসেনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।

পটুয়াখালী দশমিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দশমিনা-বাউফল মহাসড়কের বাংলাবাজার এলাকায় টমটম গাড়ির ধাক্কায় খলিল ব্যাপারী নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

নিহত খলিল উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বড়গোপালদী গ্রামের মৃত আবদুল মজিদ ব্যাপারীর ছেলে।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক মো. দুলাল জানান, ইউনিয়নের গছানী বাজারে আমরা একটি ভবনের কাজ শেষে করে ফিরছিলাম।

এসময় বিপরীত দিক থেকে আসা একটি শেলো মেশিন চালিত টমটম খলিলের বাইসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কের উপরেই পড়ে যান। অচেতন অবস্থায় তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়।

পরে কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদা নাসরিন জিতু তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে দশমিনা থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার কথা জেনেছি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশালে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি)। রবিবার রাত দেড়টার দিকে নগরীর নিউ কলেজ রো বিএম কলেজের মুসলিম হোস্টেলের পিছন থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হল, নিউ কলেজ রো এলাকার মোসলেম উদ্দিনের বাসার ভাড়াটিয়া মো. সাইফুল ইসলাম (২৭), মো. মামুন কাজী (৩৩) ও একই এলাকার মো. রাজীব হাওলাদার ওরফে নলী। বিএমপি মিডিয়া সেল পাওয়া তথ্যানুযায়ী, রবিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নিউ কলেজ রো বিএম কলেজের মুসলিম হোস্টেলের পিছনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম।

 

এসময় ১০০ পিস ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম, মো. মামুন কাজী ও মো. রাজীব হাওলাদার ওরফে নলীকে গ্রেফতার করা হয়। এসময় মো. মাকসুদুর রহমান নান্টু গাজী (৪২) অপর মাদক ব্যবসায়ি পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভোলার দৌলতখানে দেড় বছরের ষাঁড় বাছুরসহ একটি গাভী শনিবার গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা কাভার্ড ভ্যানে উঠিয়ে চুরি করে নিয়ে যায়।

গাভীটির পেটে পাঁচ মাসের বাচ্চা ছিল বলে গাভীর মালিক চরপাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আবদুর রহিম মাতাব্বর জানান। রাতে খোঁজাখুজির এক পর্যায়ে গাভীটির জবাই করা কয়েক টুকরো মাথাসহ দৌলতখানের চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রিপন
কসাইর বাড়ি থেকে উদ্ধার করা হয়। পুলিশ গাভীটির মাথাসহ টুকরোগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

চুরি হওয়া গরু পরিবহনে সহযোগিতার দায়ে পুলিশ ঢাকা মেট্রো-ন ১৩- ৬৩১৯ নং পিকআপ ভ্যানটি জব্দ ও চোরচক্রের বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের রুবেল ও মুন্সিগঞ্জ উপজেলার লৌহজৎ এলাকার মো: আমানকে গ্রেফতার করেছে।

চালক সবুজ ও রিপন কসাই এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। চুরি হওয়া গরুর মালিক উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আবদুর রহিম মাতাব্বর বলেন, শনিবার গভীর রাতে কাভার্ড ভ্যানচালক সবুজ, রিপন কসাই ও আটক ব্যক্তিরা আমার একটি গাভী ও গরু ২টি চুরি করে কাভার্ড ভ্যানে উঠিয়ে নিয়ে যায়।

গাভীটির পেটে পাঁচ মাসের বাচ্চা ছিল। অনেক খোঁজা খুজির পর রোববার ভোর চারটায় চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রিপন কসাইর বাড়ি থেকে গাভীটি জবাই করে কয়েক টুকরো করা অবস্থায় উদ্ধার করি।

আমি আমার গাভীর মাথা দেখেই চিনতে পেরেছি। এ সময় নাড়ী ভুরির মধ্যে পাঁচ মাসের বাচ্চাও পাওয়া যায়। আমার গাভী চুরি করে জবাই করা হয়েছে দাবি করলে রিপন কসাই তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমার ওপর হামলা করতে উদ্ধত হয়।

পরে থানায় খবর দিলে পুলিশ এসে মাংস ও ষাঁড় বাছুরটি জব্দ করে থানায় নিয়ে যায়। অপরদিকে রোববার ভোরে কাভার্ড ভ্যানটি দলিলউদ্দিন খায়ের হাটের ওপর দিয়ে যাওয়ার সময় বাজারের লোকজন সেটিকে আটক করে থানায় খবর দিলে পুলিশ দুই হেল্পারসহ ভ্যানটি আটক করে থানায় নিয়ে যায়।

দৌলতখান থানার ওসি মো: জাকির হোসেন বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে। ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের যেকোন আন্দোলন-সংগ্রামকে তৃণমূল পর্যায় থেকে মোকাবেলা করার জন্য নতুন করে ঢেলে সাজানো হচ্ছে বরিশাল জেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনগুলোকে। তারই ধারাবাহিকতায ইতোমধ্যে জেলার ১০ উপজেলার মধ্যে কেবল বরিশাল সদর উপজেলা ছাড়া নয় উপজেলায় সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নতুন কমিটি গঠণ করা হয়েছে।

আগামী ২৪ ডিসেম্বর জাতীয় কাউন্সিলের আগে বাদ পরা বরিশাল সদর উপজেলাসহ জেলা আওয়ামী লীগের সম্মেলন করে নতুন কমিটি গঠণ করা হবে বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে নতুন কমিটি পেয়ে এরইমধ্যে উজ্জীবিত হয়ে উঠেছেন সংগঠনের সকলপর্যায়ের নেতাকর্মীরা। বিগত দিনের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে জেলা আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী বলে জানিয়েছেন দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দরা।

দলীয় সূত্রে জানা গেছে, জেলার ১০ উপজেলা, ৮৬টি ইউনিয়ন ও একটি থানার কমিটি হয়েছিল পাঁচ বছর থেকে শুরু করে প্রায় একযুগ আগে। দীর্ঘদিন আগের কমিটির কারণে দলের সাংগঠনিক কার্যক্রম অনেকটা নিস্ক্রিয় হয়ে পরে। এছাড়া অনেক ইউনিয়নের কমিটির সভাপতি কিংবা গুরুত্বপূর্ণ পদধারী নেতারা মৃত্যুতে পুরোপুরি নিস্ক্রিয় ছিলো সাংগঠনিক কর্মকান্ড।

বিষয়টি বিবেচনা করে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের দেশবিরোধী যেকোন আন্দোলন সংগ্রাম মোকাবেলার কথা মাথায় রেখেই জেলা আওয়ামী লীগের কর্মকান্ড গতিশীল করার উদ্যোগ গ্রহণ করেন বরিশাল অঞ্চল আওয়ামী লীগের অভিভাবক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

সূত্রে আরও জানা গেছে, তার (হাসানাত) নির্দেশনা ও সরাসরি হস্তক্ষেপে বরিশালের ১০ উপজেলার ৮৬টি ইউনিয়নের মধ্যে কেবল সদর উপজেলার নয়টি ইউনিয়ন বাদে ৭৭টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছ বলেন, আগামী ২৪ ডিসেম্বর জাতীয় কাউন্সিলের আগেই বাদ পরা সদর উপজেলা ও ইউনিয়ন এবং জেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, জাতীয় কাউন্সিলকে সামনে রেকে সারাদেশে নতুন কমিটি হচ্ছে। তাই কেন্দ্রীয় নেতাদের ব্যস্ততার কারনে সিডিউল পাওয়া যাচ্ছেনা। সিডিউল পেলে খুব শীঘ্রই বরিশাল জেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করা হবে। তবে ২৪ ডিসেম্বরের আগেই বাদপরা বরিশাল সদর উপজেলা ও নয়টি ইউনিয়নে নতুন কমিটি গঠণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

অপরদিকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের নতুন কমিটি গঠণ করায় পুরো জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

তিনি বলেন, নতুন নেতৃত পেয়ে তৃনমূল আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন ফুরফুরে মেজাজে রয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতের ধ্বংষাত্মক কর্মকান্ডকে মোকাবেলা করতে আমরা পুরোপুরি প্রস্তুত।

বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চল আওয়ামী লীগের অভিভাবকখ্যাত বঙ্গবন্ধুর ভাগ্নে ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াতের জোট সরকার ক্ষমতায় এসে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, হত্যা, ধর্ষণ লুটপাটসহ শান্তিপ্রিয় বরিশাল অঞ্চলকে নরকে পরিণত করেছিলো।

হিন্দু সম্প্রদায়ের লাখ লাখ মানুষ তখন বরিশালের আগৈলঝাড়া ও কোটালীপাড়ার রামশীলে আশ্রয় নিয়েছিলো। সাংগঠনিকভাবে আমরা তখন বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড মোকাবেলা করতে পারিনি।

কিন্তু অতীতের সেক্ষত আমরা আজো ভুলিনি। বিএনপি-জামায়াতের সেই হত্যা ও ধর্ষণের রাজনীতির ক্ষত মনে রেখে আমরা বরিশাল অঞ্চলে আওয়ামী লীগকে ঢেলে সাজাতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, বরিশালের বর্তমান আওয়ামী লীগ অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সু-সংগঠিত।

 

ভোলায় খেলার সমর্থন নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হৃদয় নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সদরের ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় ওই গ্রামের ইব্রাহিমের ছেলে।
এ ঘটনায় আহত অপর ৬ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন জানান, বিশ্বকাপ ফুটবল খেলার সমর্থন নিয়ে হৃদয়ের সঙ্গে সুজন, ইউনুস ও খলিলের বিরোধ হয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজজনা ছিল।

মঙ্গলবার রাতে স্থানীয় চেউয়াখালি বাজারে উভয় গ্রুপের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়।

ভোর ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, সব আসামি পুলিশের নজরদারিতে রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হবে।

 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ নাইম দেওয়ান (২২) নামে ডাকাতদলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আটক নাইম উপজেলার দড়ির চর খাজুরিয়া গ্রামের চুন্নু দেওয়ানের ছেলে। তিনি নিজেকে ডাকাতদলের সর্দার বলে জানিয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার এসআই আরিফুর রহমান।

তিনি বলেন, নাইম দেওয়ানের নামে চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৩/১৪ টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

মঙ্গলবার গভীর রাতে নাইমের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার ঘর তল্লাশি করে একটি দেশীয় একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন। মামলায় একমাত্র নাইমকে আসামি করা হয়েছে।

এসআই আরিফ আরো জানান, জিজ্ঞাসাবাদে নাইম নিজেকে ডাকাত দলের সর্দার বলে স্বীকার করেছেন। অন্যান্য সদস্যদের পরিচয় প্রকাশ করেছেন তিনি। তাদের গ্রেফতারে অভিযান করা হবে ।

গত কয়েকদিন ধরে বরিশালের বিভিন্ন এলাকায় মধ্যরাতে মসজিদের মাইকে ডাকাত পড়েছে এমন খবর প্রচার করা হচ্ছে।

এতে যেমন গুজব ছড়িয়ে পড়ছে, তেমনি সাধারণ মানুষের মাঝে আতঙ্কও বিরাজ করছে। আর এমন পরিস্থিতিতেই গত ৩০ নভেম্বর ডাকাতচক্রের ৪ ডাকাত সদস্যকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ।

পটুয়াখালীতে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ওসি তদন্ত মো. আসাদুর রহমান।

তিনি গণমাধ্যমকে জানান, গত শনিবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাব্বির গাজী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখলী গ্রামের দুলাল গাজীর ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

শিশুটি জানায়, প্রতিদিনের মতো শনিবার বিকালে স্যারের কাছে প্রাইভেট পড়ার জন্য রাস্তা দিয়ে যাওয়ার পথে ছাব্বির তার মুখ চেপে ধরে এবং গলায় চাকু ধরে বলে, আমি যেদিক নিয়ে যাব সেদিকে যাবি, চিৎকার দিলে গলা কেটে ফেলব। পরে রাস্তার পাশের পরিত্যক্ত ভিটায় নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ওই শিশুর বাবা বলেন, আমার মেয়েকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যাই। পরে হাসপাতালে ভর্তি করেছি। অভিযুক্ত ছাব্বির গাজীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, বর্তমানে ওই শিশু আগের চেয়ে কিছুটা সুস্থ।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ভুক্তভোগী পরিবার প্রথমে থানায় অভিযোগ দিয়েছে। এ বিষয়ে মঙ্গলবার একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

ঝালকাঠিতে ঢাকা থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতাকর্মীদের বহনকারী বাসে বোমা হামলার অভিযোগে বিএনপির ৪৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারসহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামী করা হয়েছে।

জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির বাদী হয়ে বিষ্ফোরক আইনে বুধবার বিকেলে সদর থানায় এ মামলাটি দায়ের করেন (মামলা নং ০৩)।

সদর থানার ওসি মো: নাসির উদ্দীন সরকার জানান, ঝালকাঠি জেলা ছাত্রীগের নেতাকর্মীরা ছাত্রলীগের কেদ্রীয় সম্মেলন শেষে ঢাকা থেকে ঝালকাঠি ফিরছিলো।

মঙ্গলবার রাত নয়টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কৃষ্ণকাঠি ব্রাকমোড় ব্রীজ এলাকায় বাস দুটি পৌছালে বাসে বোমা হামলার ঘটনা ঘটে।

এসময় ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্ধার করে। এ ঘটনায় মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে ওসি বলেন, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি’র সমাবেশকে কেন্দ্র করে বিএনপি-জামাত দেশ ব্যাপী অরাজকতা শুরু করেছে। তারই অংশ হিসেবে আমাদের হত্যার উদ্দেশ্যে ৪/৫টি বোমা হামলা চালানো হয়।

এদিকে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বলেন, আমি গত এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছি।বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আরও অনেক নেতাকর্মী বর্তমানে ঢাকায় রয়েছেন। বিএনপির সমাবেশেকে কেন্দ্র করে মিথ্যা নাটক সাজিয়ে এ মামলা করা হয়েছে বলেও দাবী করেন এ বিএনপি নেতা।