বরিশাল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী প্রার্থী এডভোকেট মজিবুর রহমান সরোয়ারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন।
নির্বাচনে বিজয়ের পর সৌজন্য সাক্ষাতে মাসুদ হাসান মামুনের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নবনির্বাচিত এই জনপ্রতিনিধিকে অভিনন্দন জানান এবং আগামী দিনে বরিশালের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে যুবদল নেতারা বলেন, জনগণের রায়ে বিজয়ী হওয়ায় এডভোকেট সরোয়ারের প্রতি তাদের আস্থা ও সমর্থন আরও দৃঢ় হয়েছে। তারা আশা প্রকাশ করেন, সংসদ সদস্য হিসেবে তিনি বরিশাল-৫ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে ইতিবাচক ভূমিকা রাখবেন।
এদিকে শুভেচ্ছা গ্রহণ করে এডভোকেট মজিবুর রহমান সরোয়ার সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।







