বরিশাল-৫ আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বরিশাল মহানগর ছাত্রদল। নির্বাচনে জয়লাভের পর সৌজন্য সাক্ষাতে গিয়ে সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
এ সময় ছাত্রদল নেতারা বলেন, এই বিজয় গণমানুষের প্রত্যাশার প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, মজিবর রহমান সরোয়ার সংসদে এলাকার উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন।
শুভেচ্ছা গ্রহণ করে মজিবর রহমান সরোয়ার নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থনই তার শক্তি। সবার সহযোগিতায় বরিশাল-৫ আসনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় বরিশাল মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







