TT Ads

 

বরিশালে ক্যান্সারে আক্রান্ত ২৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মামুন তালুকদারকে দেখতে আজ সোমবার হাসপাতালে ছুটে যান বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। তার এই মানবিক উদ্যোগ দলীয় নেতাকর্মী ও স্বজনদের মাঝে গভীরভাবে আলোচিত হয়েছে।

নগরীর রাহাত আনোয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন মামুন তালুকদারের কেবিনে গিয়ে তিনি বেশ কিছু সময় অবস্থান করেন। অসুস্থ নেতার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চলমান চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অবগত হন। প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, একজন নিবেদিতপ্রাণ কর্মী যখন কঠিন অসুস্থতার সঙ্গে লড়াই করেন, তখন তার পাশে দাঁড়ানো শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, মানবিক কর্তব্যও। তিনি মামুন তালুকদারের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ও সাহস রাখার আহ্বান জানান। চিকিৎসা সংক্রান্ত যেকোনো প্রয়োজন হলে তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতা করবেন বলেও উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন (বিএনপি),(যুবদল) ও (ছাত্রদল)-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শারমিন আক্তার সংসদ সদস্যকে চিকিৎসা সংক্রান্ত সার্বিক বিষয় অবহিত করেন।

নেতাকর্মীরা বলেন, অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার সবসময়ই দলের ত্যাগী নেতাকর্মীদের খোঁজখবর রাখেন। ব্যস্ত রাজনৈতিক সূচির মধ্যেও হাসপাতালে গিয়ে অসুস্থ সহকর্মীর পাশে দাঁড়ানো তার নেতৃত্বের মানবিক দিককেই আরও স্পষ্ট করেছে।

মামুন তালুকদারের পরিবার ও স্বজনরা তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন।

TT Ads