মো:রাজিবুল হক(বরগুনা প্রতিনিধি)

পরকীয়া প্রেমিকের হারানো মোবাইল ফোনের কল রেকর্ডের কারণেই স্বামী হত্যার ঘটনায় ফেঁসে যান স্ত্রী ফাতেমা আক্তার মিতু। শিক্ষক স্বামীকে হত্যার ৯ মাস পেরিয়ে গেলেও ধরা ছোঁয়ার বাইরে ছিলেন স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক। ইতিমধ্যে স্বামীর পেনশনের টাকার আবেদনও করেছিলেন স্ত্রী। তবে একটি কল রেকর্ডই তার কাল হয়ে দাঁড়ায়। ধরা পড়েন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। এতেই বেরিয়ে আসে বরগুনার আলোচিত শিক্ষক নাসির উদ্দিন হত্যার চাঞ্চল্যকর তথ্য।

এ ঘটনার নয় মাস পর মিতুর পরকীয়া প্রেমিক রাজুর হারিয়ে যাওয়া মোবাইল ফোনে নাসিরকে পরিকল্পিতভাবে হত্যার কথোপকথনের রেকর্ডিং পান নাসিরের স্বজনরা।

পরে থানায় অভিযোগ করলে নাসিরের স্ত্রী ফাতেমা আক্তার মিতু (২৪) এবং মিতুর পরকীয়া প্রেমিক রাজু মিয়াকে (২০) বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ।

বরগুনার গোলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন নাসির উদ্দিন। তিনি সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মো. গয়েজ উদ্দিনের ছেলে।

গ্রেফতারকৃত মিতু বরগুনা পৌরসভার থানাপাড়া এলাকার মো. মাহতাব হোসেনের মেয়ে এবং রাজু মিয়া ঢলুয়া ইউনিয়নের গোলবুনিয়া এলাকার বারেক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত বছর ঈদের আগের দিন ২৩ মে রাতে স্বামীকে খাবারের সঙ্গে রাত ৮টায় ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে স্ত্রী ফাতেমা আক্তার মিতু। রাত ১১টার পর রাজুকে ফোন করে তার বাসায় আসতে বলে মিতু। রাত ১১টা ৪০ মিনিটে বাসায় এসে হাত-পা বেঁধে পায়ের উপরে উঠে বসে রাজু।

স্ত্রী মিতু স্বামীর বুকের উপর উঠে কম্বল দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করলে প্রাণভিক্ষা চান শিক্ষক নাসির। টানা দুই ঘণ্টা ধস্তাধস্তির একপর্যায়ে নিস্তেজ হয়ে যায় নাসিরের দেহ। সফল হয় কিলিং মিশন। মিতু সবাইকে জানায় তার স্বামী অতিরিক্ত কাঁঠাল খেলে রাতে ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

পরদিন সকালে তড়িঘড়ি করে নাসিরকে দাফন করা হয়। এর আগেও বেশ কয়েকবার ওই স্কুলশিক্ষককে হত্যার চেষ্টা করে তার স্ত্রী ফাতেমা আক্তার মিতু।

ঈদুল ফিতরের আগের দিন নাসিরের মৃত্যু হওয়ায় স্বজনরা এ মৃত্যু নিয়ে তেমন চিন্তিত ছিলেন না। স্বাভাবিক মৃত্যু হিসেবে সবাই মেনে নেয়।

বরগুনার পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক সাংবাদিকদের বলেন, গত বছর ২৩ মে ঈদুল ফিতরের আগের রাতে নাসিরের মৃত্যুর খবর পান তার স্বজনরা। পরবর্তীতে নাসিরের স্বাভাবিক মৃত্যু জেনে তাকে স্বাভাবিক নিয়মেই দাফন করা হয়। ঘটনার নয় মাস ১৯ দিন পর তার স্বজনরা জানতে পারেন- নাসিরের স্ত্রী ফাতেমা আক্তার মিতু ও তার পরকীয়া প্রেমিক রাজু নাসিরকে পরিকল্পিতভাবে ঘুমের ওষুধ খাইয়ে কম্বল চেপে শ্বাসরোধ করে হত্যা করেছে।

বরগুনা থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, নাসির হত্যার মূল পরিকল্পনা ছিল স্ত্রী মিতুর। আমরা মিতু ও রাজুকে গ্রেফতার করেছি। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক স্বরজিৎ সরকার তদন্ত করবেন।

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নে জমি বিরোধকে কেন্দ্র করে কলেজছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল ১১ টায় দাড়িয়াল ইউনিয়নের মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক ওই এলাকার ওমান প্রবাসী জালাল হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার ২০।আহতের পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সকালে সোহাগ হাওলাদার ও তার দুই বন্ধু কে নিয়ে মিয়া বাজার থেকে কামারখালী ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পথিমধ্যে মিয়া বাজার এলাকায় সোহাগ পৌঁছালে হঠাৎ করেই আল আমিন রাড়ি, উজ্জল রাড়ি, মিরাজ হাওলাদার সহ ৫/৭ জন যুবক গতিরোধ করে মারধর শুরু করে। দুই বন্ধুসহ সোহাগ গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে বরিশাল শেরে বাংলা হাসপাতালে ভর্তি করে। অভিযোগ সূত্রে আরো জানা যায়, সোহাগের পিতা ওমান প্রবাসী জালাল মিয়া তার পূর্বপুরুষের ৩৬ শতাংশ জমির পাশে থাকা ১০ শতাংশ জমি ক্রয় করে আত্মীয় মান্নান মোল্লা কাছ থেকে।কিন্তু দীর্ঘদিন যাবৎ রুহুল আমীন রাড়ি, মনির রাড়ি, ও শহীদ জমি দখলের চেষ্টা করে আসছিল। গত ১০ ই জানুয়ারি ওমান প্রবাসী জালাল মিয়ার সাথে কথা কাটাকাটি হয়।তার ধারাবাহিকতায় গতকাল জালাল মিয়ার পুত্র সোহাগকে আলামিন রাড়ি, উজ্জ্বল, মিরাজ হাওলাদারসহ ৫/৭ জন হত্যার উদ্দেশ্যে মারধর করে নগদ ২৫ হাজার টাকা মোবাইল ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিয়েছে সোহাগের পরিবার।

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় হাত পা-বেঁধে মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান (২২) কে দীর্ঘ ৬ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯ টার দিকে স্থানীয় শ্রমিকরা একটি ডিঙ্গি নৌকা যোগে ফাতরার বন এলাকায় বালু আনতে গিয়ে তাকে দেখতে পায়। নৌকাটি দেখে রায়হান তাদের কাছে সাহায্য চায়। শ্রমিকরা তাকে হাতা পা বাঁধা অবস্থায় নৌকায় তুলে। পরে মহিপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রায়হান পাশ্ববর্তী উপজেলা তালতলী এলাকায় তার শ্বশুর বাড়ি উদ্দেশ্যে রওয়ান দেয়। পরের দিন শুক্রবার বিকেলে ফেসবুকে ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিও দেখে নিজ পুত্রকে সনাক্ত করেন পিতা আবুল কাশেম। এ ঘটনায় রবিরার রাতে ৯ জনের নাম উল্লেখসহ ৪ জনকে অজ্ঞাত আসামি করে মহিপুর থানায় অপহরন মামলা দায়ের করেন তিনি। পুলিশ ওই রাতেই ইউসুফ নামের এক যুবককে আটক করে। তার তথ্যের ভিক্তিতে সোমবার দিনভর অভিযান চালিয়ের ইলিয়াস নামের আরো একজন যুবককে গ্রেফতার করেন। এসময় ঘটনা স্থান থেকে নির্যাতানের লাঠি ও রশি উদ্ধার করা হয়।

এদিকে বুধবার সকালে একটি ডিঙ্গি নৌকায় ফাতরার বন এলাকায় বালু আনতে যায়। এসময় বালুবাহী নৌকার থাকায় শ্রমিকরা তাকে দেখতে পায়। নৌকাটি নিয়ে তারা কাছা কাছি গেলে রায়হান তাদের কাছে সাহায্য চায়। পরে তারা মহিপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে তাদের হেবাজতে নিয়ে যায়।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, মামলা রুজুর ৪৮ ঘন্টার মধ্যে রায়হানকে উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পটুয়াখালী পুলিশ সুপার কার্যলয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

 

নিজস্ব প্রতিবেদক ঃ প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে সম্মান না দেখিয়ে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার অভিযোগে দায়েরকৃত এক হাজার কোটি টাকার মানহানি মামলায় উপাধ্যক্ষ শহিদুলের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। ১০ ফেব্রুয়ারী বুধবার বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পলি আফরোজ বিচারাধীন আদালত এ আদেশ দেন। ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক হাচান মাহমুদ বাবু মামলাটি দায়ের করেন।
মামলায় মেহেন্দিগঞ্জ পাতারহাট সরকারি আরসি কলেজের উপাধ্যক্ষ শহিদুল ইসলামকে অভিযুক্ত করা হয়। উপাধ্যক্ষ শহিদুল ইসলাম উপজেলার কাজিরহাট থানা এলাকার সন্তোষপুরের মৃত আঃ কাদের আকনের ছেলে। নথী থেকে জানা যায়, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক হাচান মাহমুদ বাবু তার ব্রাউন কম্পাউন্ডের নিজ বাসভবন বসে ফেসবুকে ও পরে পত্রিকার মাধ্যমে জানতে পারেন গত ২৬ জানুয়ারি মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আওলাদ হোসেন আমুর নির্বাচনী উঠান বৈঠকে শহিদুল ইসলাম তার বক্তৃতায় বলেন, এমপি পংকজ নাথের নমিনেশন শেখ হাসিনার হাতে নয়, বরং পংকজকে নমিনেশন না দিলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না। এমন সংবাদ পড়ে হাচান মাহমুদ বাবুর হৃদয়ে রক্তরক্ষণ হয়। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বিশ্ব মানবতার নেত্রী, প্রধান মন্ত্রীকে শেখ হাসিনাকে কোন প্রকার সম্মান না দেখিয়ে শুধুমাত্র শেখ হাসিনা বলে উল্লেখ করে জাতির সামনে হেয় প্রতিপন্ন করেছে। এতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার এক হাজার কোটি টাকার মানহানি ঘটেছে বলে হাচান মাহমুদ বাবু মনে করেন। এঘটনায় গতকাল মামলাটি দায়ের করলে আদালত মামলাটির আদেশ দানে ১০ ফেব্রুয়ারী ধার্য্য করেন । বুধবার শুনানি শেষে শহীদুলকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

বরিশাল  এক শারীরিক প্রতিবন্ধী যুবতীকে (১৯) ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ প্রতিবেশী সিদ্দিক গাজীর পুত্র লম্পট সুমন গাজীকে (২৭) গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন। ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের।

এজাহারে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী ওই যুবতীকে বাড়িতে রেখে তার মা মঙ্গলবার দুপুরে কাজের জন্য অন্যত্র যান। এ সুযোগে প্রতিবন্ধী যুবতীকে বাড়িতে একা পেয়ে সুমন গাজী জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় যুবতীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে লম্পট সুমন পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতে যুবতীর মা বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে সুমন গাজীকে গ্রেফতার করেছে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শামীম আহমেদ:

দলীয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে অবস্থান এবং বিদ্রোহী মেয়র প্রার্থী হয়ে দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করায় জেলার মুলাদী ও বানারীপাড়া পৌরসভার দুই বিদ্রোহী মেয়র প্রার্থীসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের ১৪ নেতাকে বহিঃস্কার করা হয়েছে।

কহিঃস্কৃৃতদের মধ্যে ১০ জন মুলাদীতে ও চারজন বানারীপাড়া উপজেলা এবং পৌর আওয়ামী লীগের নেতা। বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

বহিঃস্কৃৃতরা হলেন-আসন্ন মুলাদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সফিকুজ্জামান রুবেলের নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল প্রতীক নিয়ে মেয়র নির্বাচন করা উপজেলা আওয়ামী লীগ নেতা ও শ্রমিক লীগের আহবায়ক দিদারুল ইসলাম খান। একইসাথে বিদ্রোহী প্রার্থীকে সমর্থন জানানোর ঘটনায় মুলাদী উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রব মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন হিরন হাওলাদার, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালেহ উদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান টিপু, মিজানুর রহমান হাওলাদার, মোসলেম উদ্দিন বয়াতী, দেলোয়ার হোসেন হাওলাদার, এমএ আজিজ ও আনোয়ার হোসেন তালুকদার।

অপরদিকে আগামী ১৪ ফেব্রুয়ারীর বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের নৌকা মার্কায় সহযোগিতা না করে নারিকেল গাছ প্রতীক নিয়ে বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টুকে বহিঃস্কার করা হয়েছে। একইসাথে তাকে সমর্থন ও সহযোগিতা করায় পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুল হক মাছুম, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা ছাইয়েদুর রহমান ছাইয়েদকে আওয়ামী লীগের সকল পথ থেকে বহিঃস্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি:

৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে জেলার গৌরনদী উপজেলার শাওড়া গ্রামে রেশমা বেগম (২৬) নামের এক গৃহবধুকে নির্যাতন করেছে পাষন্ড স্বামী ও তার স্বজনরা।

এ ঘটনায় নির্যাতিতা গৃহবধু বাদি হয়ে স্বামী সাইদুল শরীফ (৩২)সহ তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সাইদুল শরীফকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুশান্ত কুমার জানান, গত ৭ বছর পূর্বে শাওড়া গ্রামের দেলোয়ার শরীফের পুত্র সাইদুল শরীফের সাথে উজিরপুর উপজেলার ধামুড়া গ্রামের আলমগীর হোসেনের কন্যা রেশমা বেগমের সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় কনের পক্ষ থেকে মেয়ে জামাতাকে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকারসহ তিন লক্ষাধিক টাকার মালামাল যৌতুক দেয়া হয়। গত দুই মাস পূর্বে সাইদুল শরীফ ব্যবসার জন্য পুনরায় ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। দাবিকৃত যৌতুক দিতে অস্বীকার করায় সাইদুল প্রায়ই তার স্ত্রী রেশমাকে শারীরিক ভাবে নির্যাতন করে আসছিলো। সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি বিকেলে সাইদুল তার স্ত্রী ও এক সন্তানের জননী রেশমাকে বেধড়ক মারধর করে।

এ ঘটনায় নির্যাতিতা গৃহবধু বাদি হয়ে স্বামী সাইদুল শরীফসহ তিনজনকে আসামি করে মঙ্গলবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে সাইদুলকে গ্রেফতার করেছেন।

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডে সড়ক ও জনপদের সম্পত্তি অবৈধভাবে দেদারছে দখল করছে কবির হোসেন ওরফে মার্ডার কবির নামের এক ব্যক্তি। এরআগে সড়ক ও জনপদের ৫০ শতাংশ সম্পত্তি দখল করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তুলে ভাড়া দিচ্ছে। ৫৬ নং রুপাতলী মৌজার পুরাতন ফেরীঘাট রাস্তার মীরাবাড়ির পুল সংলগ্ন সড়ক ও জনপদের সড়কের পাশে থাকা জলাশয় দখল সন্ত্রাস চালিয়ে আসছে কবির। ১০ ফেব্রয়ারী বুধবার সকাল ৯টায় সরেজমিনে ডোবার জলাশয় এর অধিকাংশই বালু ফেলে ভরাট করেছে কবির হোসেন। পুরোপুরি ভরাট করতে বালু ফেলা হচ্ছে। সড়ক ও জনপদের সম্পত্তি অবৈধপন্থায় দখলের বিষয়ে বরিশালে দায়িত্বশীল ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাকে এলাকা থেকে কয়েকবার সেলফোনে অবহিত করা হলেও তিনি কোন কর্নপাত করেননি। সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী খালেদ সাহেদ এ বিষয়ে সেলফোনে বলেন, কবির হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে আরো সড়ক ও জনপদের সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। ওদিকে, সড়ক ও জনপদের দায়িত্বশীল কর্মকর্তা সম্পত্তি দখলকারী কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বললেও তিনি বিষয়টিকে কোন গুরুত্ব দেননি। সম্পত্তি দখলে ভরাট ঠিকই চলমান রয়েছে। অভিযুক্ত কবির বলেন, এটা সড়ক ও জনপদের সম্পত্তি হলে তারা নিয়ে যাক। বলাবাহুল্য : আজাদ নামের এক রং মিস্ত্রীকে হত্যা করার অভিযোগ রয়েছে কবিরের বিরুদ্ধে। সেই থেকে কবিরের সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার শান্তিপ্রিয় নারী পুরুষ আতংকিত। তারা কবির ওরফে মার্ডার কবিরের ভয়ে মুখ খুলতে পারছেন না।

মো:রাজিবুল হক রাজু (বরগুনা জেলা প্রতিনিধি)।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেতাগীর সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকার কান্ডারী হতে চান বীর মুক্তিযোদ্ধা, সাবেক আওয়ামী লীগ নেতা ও বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মৃধার সুযোগ্য কনিষ্ঠ পুত্র মোঃ রেজাউল করিম (ইলিয়াস মৃধা)। তিনি বাংলাদেশ ছাত্রলীগ বামনা ডিগ্রি কলেজ শাখার একজন সক্রিয় সদস্য ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ ছাত্রলীগ সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল শাখার একজন সক্রিয় কর্মি ছিলেন। তিনি বর্তমানে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।
তিনি ফিন্যান্স’র উপর এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি হিসাববিজ্ঞানের উপর এমবিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি এলএলবি পার্ট-২তে অধ্যয়নরত।
তিনি বরিশাল রয়েল সেন্ট্রাল কলেজে হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে, সরকারি বরিশাল কলেজে ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগে অতিথি শিক্ষক হিসেবে, অতীশ দিপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগে কো-অর্ডিনেটর হিসেবে, লালমাটিয়া মহিলা কলেজে অতিথি শিক্ষক হিসেবে, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এ রেজিস্ট্রার ইন চার্জ পদে চাকুরি করেছেন।
তিনি আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তার এলাকায় করোনাকালীন ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, অসহায়দের আর্থিক অনুদান প্রদান, মসজিদে অযুখানা নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয় অংশগ্রহণ করেন।
আরো জানা যায়, ইলিয়াস মৃধার চাচা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান মৃধা ৭ নং সরিষামুড়ি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাধারণ মানুষের এখন একটাই দাবী নতুন মুখ হিসেবে মোঃ রেজাউল করিম (ইলিয়াস মৃধা) দীর্ঘদিনের ত্যাগী ও রাজনীতিবিদ। তাই তাকে নিয়ে ভাবতে শুরু করছে সাধারণ ভোটারটা। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে রয়েছে তার ব্যাপক সুনাম ও সুখ্যাতি।
গরীবের কাণ্ডারী বলে খ্যাত ইলিয়াস মৃধা ইউনিয়নবাসীর সুখে দুখে উন্নয়নে তার জুড়ি নেই। তিনি একজন সৎ আদর্শ, শিক্ষিত, সুদর্শন,পরোপকারী, সদালাপী, ন্যায় পরায়ন হওয়ার কারণে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার কান্ডারী হিসেবে দেখতে চায় এলাকাবাসী।

 

ডেস্ক রিপোর্ট

সামাজিক সুরক্ষা  ও স্বাস্থ্যবিধি মেনে বরিশাল  বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি)   তরফদার মোঃ আক্তার জামীল ভোলা জেলার সদর নাজিরপুর উপজেলার  তিন ভূমি অফিস পরিদর্শন করেছেন।  ১০ ফেব্রুয়ারি ২০২১ তারিখ বুধবার তিনি উক্ত ভূমি অফিসসমূহ পরিদর্শন করেন। বেলা ১০:০০ টায় প্রথমে তিনি ভোলা সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শনে যান এবং ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি ই-নামজারি নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দেন। মঞ্জুরকৃত নামজারির ডিসিআর ধরে না রাখা এবং যথাসময়ে তা আর্কাইভ করার পরামর্শ দেন। এছাড়া হাট-বাজারের পেরীফেরি নির্ধারণ, চান্দিনা ভিটি  ও অর্পিত সম্পতির লীজ আইনানুগভাবে নবায়ন, মিস কেইসসমূহ দ্রুত নিষ্পত্তিকরণ, দেওয়ানী মামলার এসএফ ও অডিট আপত্তির জবাব যথাসময়ে প্রেরণ, সিকস্তি ও পয়স্তি জমির এডি লাইন নির্ধারণ প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

এরপর তিনি একে একে পৌর ভূমি অফিস, ধনিয়া ভূমি অফিস ও আলীনগর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এখানে তিনি খাস জমিসহ সরকারি সকল সম্পত্তি সঠিকভাবে সংরক্ষণ এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় এর নিমিত্ত ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়ারের  চলমান পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের জন্য দ্রুত ডাটা সংগ্রহ ও এন্ট্রি প্রদানের নির্দেশনা দেন।

এছাড়া ভূমি অফিসের  সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। এসময় তার সাথে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) মোঃ আবু আবদুল্লাহ খান এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।