বরিশাল বিভাগে এবার নতুন ভোটার বেড়েছে ১ লাখ ৭ হাজার ৫২৫ জন। এতে সর্বোচ্চসংখ্যক পুরুষ ভোটার বেড়েছে ভোলা জেলায় এবং পটুয়াখালীতে বেড়েছে নারী ভোটার। জেলাওয়ারি পরিসংখ্যান অনুযায়ী এবার সবচেয়ে বেশি ভোটার বেড়েছে বরিশালে। আর কম বরগুনায়। নির্বাচন কমিশনের (ইসি) চলতি বছরের হালনাগাদ হিসাবে এসব তথ্য উঠে এসেছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গত বছর বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন ভোটার বেড়েছিল ৬ লাখ ৪৬ হাজার ৭৬৬ জন।

নতুন ভোটারের সংখ্যা কমার বিষয়ে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ২০১৯ সালে একসঙ্গে ৩ বছরের, অর্থাৎ চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছিল। ওই সময় যাঁদের বয়স ১৮ বছর হয়েছিল, তখন তাঁরা ভোটার হতে নিবন্ধিত হয়েছিলেন। কিন্তু ওই সময়ে যাদের বয়স ১৮-এর নিচে, অর্থাৎ ১৫ বছরের মধ্যে ছিল, তাদের নামও হালনাগাদ তথ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ওই সময়ের নিবন্ধিত কিন্তু ভোটার হয়নি, এমন ব্যক্তিরা চলতি বছর ভোটার হওয়ার যোগ্য হলেও নতুন করে আর নিবন্ধন করেনি। এ কারণে এ বছর নতুন ভোটারের সংখ্যা কম হয়েছে।

ইসি সূত্র জানায়, প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। এবার করোনাভাইরাস সংক্রমণের কারণে সেটি হয়নি। তবে সারা বছরই উপযুক্ত ব্যক্তি ভোটার হতে পারেন। তবে ভোটার হালনাগাদ কার্যক্রমে করোনাভাইরাসের কোনো প্রভাব পড়েনি বলে জানান মো. আলাউদ্দিন।
ইসির হালনাগাদ তথ্যে দেখা যায়, বরিশাল বিভাগের ৬ জেলায় এবার নতুন ভোটারের মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ৬১ হাজার ২১২ এবং নারী ভোটার ৪৬ হাজার ২৩৩। তৃতীয় লিঙ্গের কেউ ভোটার হননি। নতুন এই ভোটার নিয়ে বিভাগের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৯৬ হাজার ১৫০।
বরিশাল বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এবার সবচেয়ে বেশি নতুন ভোটার বেড়েছে বরিশাল জেলায়, যার সংখ্যা ২২ হাজার ১০৩ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে পটুয়াখালী জেলা। এই জেলায় ভোটার বেড়েছে ২১ হাজার ৩৫০ জন। তৃতীয় অবস্থানে আছে ভোলা। এই জেলায় ভোটার বেড়েছে ১৯ হাজার ৭২৯ জন। এর মধ্যে ১২ হাজার ৩২৩ জন পুরুষ ও ৭ হাজার ৪০৬ জন নারী । ঝালকাঠি জেলায় ভোটার বেড়েছে ১৮ হাজার ৪৮৭ জন। নতুন ভোটার বৃদ্ধির সূচকে পিরোজপুর জেলার অবস্থান পঞ্চম। এই জেলায় ভোটার বেড়েছে ১৪ হাজার ৮৭৫ জন। ছয় জেলার মধ্যে কম ভোটার বেড়েছে বরগুনায়। এই জেলায় নতুন ভোটার হয়েছেন ১০ হাজার ৯৮১ জন।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘৩১ জানুয়ারি পর্যন্ত নতুন ভোটার হওয়ার জন্য এবং ভোটারদের তথ্যে ভুল বা গরমিল থাকলে তা সংশোধনের সুযোগ আছে। এখন অনেকে আবেদন করছেন। এতে ব্যাপক সাড়া আছে। আমাদের হিসাব অনুযায়ী প্রতিবছর দেশে দুই থেকে আড়াই শতাংশ ভোটার বৃদ্ধি পায়। এবারও সেই অনুযায়ী বৃদ্ধি পাবে।’
১৭ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। এ তালিকা অনুযায়ী দেশে ভোটার ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮। খসড়া তালিকায় ২০১৯-২০ সালে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ ভোটার নিবন্ধিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক :: মাদারীপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত। এছাড়া গুরুতর আহত হয়েছেন তিনজন। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় মাদারীপুরের শিবচরে বরিশাল-ঢাকা মহাসড়কের সীমানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশালের উজিরপুর থানার বাবুর খানা গ্রামের আনোয়ার হোসেন তালুকদারের স্ত্রী খাদিজা বেগম (৫৫) এবং বরিশালের উজিরপুর থানার পূর্ব দামুড়া গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান (১৭)।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশে আসা একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স শুক্রবার দুপুর ১টায় শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের সীমানা নামক স্থানে এসে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে এবং দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

স্থানীয়দের সহযোগিতায় শিবচর হাইওয়ে পুলিশ তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাচ্চর রয়েল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

শিবচর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি হাইওয়ে থানা পুলিশের জিম্মায় আছে।’

বরগুনা প্রতিনিধি :: বরগুনার পাথরঘাটা উপজেলার মোল্লা আইস কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শাহজাহান হোসেন সম্রাট (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক শ্রমিক। গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা বরফ মিলে এ ঘটনা ঘটে।

নিহত সম্রাট পিরোজপুরের বাদুরা গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।

পুলিশ ও ফয়ার সার্ভিস সূত্র জানায়, পৌর শহরের মোল্লা আইস ফ্যাক্টরিতে বরফ তৈরির কাজ চলার সময় গ্যাসের একটি সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মিলের ভেতরে থাকা বরফকল মিস্ত্রি মো. শাহজাহান ওরফে সম্রাট। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা।

এ ঘটনায় আশপাশে থাকা শিশুসহ আহত হয়েছেন প্রায় শতাধিক। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের জরুরিভিত্তিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে গ্যাসের এমোনিয়া ছড়িয়ে পড়ায় আতঙ্কিত ও অসুস্থ হচ্ছে মানুষ।

এ সময় ঘটনাস্থাল পরিদর্শন করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রিমন, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাবুদ্দিন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল ফাতাহ বলেন, একজন নিহত হয়েছেন ও আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে অক্সিজেন সংকটের কারণে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

পাথরঘাটা ফায়ার সর্ভিসের ফায়ারম্যান মারুফুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়েছে। তবে গ্যাসের বিষাক্ত এমোনিয়া কারণে কাছে যেতে পারিনি। এতে আমাদেরও দুইজন সহকর্মী আহত হয়েছেন।

গৌরনদীতে প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারকসহ ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইল্লা দাখিল মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
আহতরা হলেন- বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এইচএম মাহমুদুর রহমান, তার স্ত্রী ঝর্না সুলতানা, আত্মীয় হাসনা ইকবাল, ইসরাত হোসেন পুন্নী, পিকআপ চালক রনি ও ভ্যানচালক লিটন।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মো. মাহাবুব ইসলাম জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাহমুদুর রহমান ও তার পরিবারের তিন সদস্য একটি প্রাইভেটকারযোগে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিকেল সাড়ে চারটার দিকে গৌরনদীর ইল্লা দাখিল মাদ্রাসার কাছে পৌঁছায়। এ সময় বিপরীত দিকে থেকে আসা পিকআপের সঙ্গে ওই প্রাইভেটকারের সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন
তিনি জানান, দুর্ঘটনায় আহত ছয়জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপ ও প্রাইভেটকারটি জব্দ করেছে।

বরগুনা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় ৩২ পিস ইয়াবাসহ রাকিবুল ইসলাম (২৮)কে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড। রাত এগারোটার দিকে উপজেলার ঘুটাবাছা গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক যুবক কালমেঘা ইউনিয়নের সরোয়ার ইসলাম এর ছেলে রাকিবুল ইসলাম।

বিসিজি স্টেশান পাথরঘাটার স্টেশান কমান্ডার লেঃ ফাহিম শাহরিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকা হতে রাত ১১ টারদিকে ৩২ পিস ইয়াবা সহ রাকিবুল ইসলামকে আটক করে কোস্টর্গাড।

পরে আসামীকে পাথরঘাটা থানায় হস্তান্তর করলে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ ও সমমনাদের সমন্বয়ে এবং ২০ দলীয় জোটপন্থী আইনজীবীদের পৃথক দুটি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারী বরিশাল জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদে সাবেক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলু এবং সাধারন সম্পাদক পদে বিসিসির প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন পার্থী হচ্ছেন।
অপরদিকে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের সভাপতি প্রার্থী হয়েছেন সাবেক সম্পাদক অ্যাডভোকেট নাজিম উদ্দিন আলম পান্না ও সাধারন সম্পাদক প্রার্থী হয়েছেন মীর্জা রিয়াজ।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপ পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ওবায়েদুল্লাহ সাজু জানিয়েছেন, আগামী ১১ ফেব্রুয়ারী বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল হচ্ছে আগামী ২৭ জানুয়ারী।

বরিশালের বানারীপাড়ায় তিন সন্তানের জননীকে ধর্ষণের ঘটনায় সাক্ষীর স্থলে ইউপি চেয়ারম্যান খিজির সরদারের ভাই সেলিম সরদারকে আসামি করায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

১০ জানুয়ারি ভিকটিম (৪৫) বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে এ মামলা দায়ের করার পর এলাকায় এ তোলপাড় শুরু হয়।

উপজেলার চাখার ইউনিয়নের চেয়ারম্যান খিজির সরদারের ভাই সেলিম সরদারকে সাক্ষীর স্থলে ভুলবশত ৩নং আসামি করার পাশাপাশি তার বিরুদ্ধে ভিকটিমকে আটকে রাখা এবং মীমাংসা করে দেয়ার অভিযোগ আনা হয়েছে।

বাদী (ভিকটিম) ওই মামলায় তার ছোট দেবরের শ্বশুর স্থানীয় ইউপি চেয়ারম্যান খিজির সরদারের ছোট ভাই সেলিম সরদারকে সাক্ষী করতে চাইলেও ভুলবশত ৩নং আসামি করা হয়েছে বলে যুগান্তরকে জানিয়েছেন। তিনি এ ব্যাপারে ৮ মার্চ আদালতে পরবর্তী ধার্য তারিখ লিখিত আবেদন করবেন বলেও যুগান্তরকে জানান।

এ ব্যাপারে ওই মামলার বাদী (ভিকটিম) ও তার স্বামী যুগান্তরকে জানান, ২৪ ডিসেম্বর সকাল ১০টায় উত্তর চাখার গ্রামের মাদকাসক্ত আন্টু হাওলাদার (৪৫) পার্শ্ববর্তী ভিকটিমের বাড়িতে একা পেয়ে তার হাত-মুখ বেধে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের স্বামী চাখার বাজার থেকে বাড়ি ফিরে ধর্ষক আন্টু হাওলাদারকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে।

পরে ভিকটিমের স্বামী মোবাইল ফোনে তার ছোট ভাইয়ের চাচা শ্বশুর সেলিম সরদারকে ঘটনা স্থলে ডেকে আনে। এদিকে সেলিম সরদার ঘটনাস্থলে পৌঁছার পর তাদের ওপর হামলা চালায় আন্টু হাওলাদারের ভাই সান্টু হাওলাদার, সেলিম হাওলাদার ও তার ছেলে মাইনুল হাওলাদার। পরে সেখানে আন্টু হাওলাদারকে ঘটনাস্থল থেকে ছাড়িয়ে নেয়। পরে ভিকটিমের পরিবার এ ঘটনাটি সেলিম সরদারের বড় ভাই ইউপি চেয়ারম্যান খিজির সরদারকে জানান।

এ সময় ধর্ষণের শিকার ওই নারীর স্বামী তাকে বাড়ি ফিরিয়ে নিতে রাজি না হলে ইউপি চেয়ারম্যান খিজির সরদারের সামনে তিনি আত্মহত্যা করার ঘোষণা দেন। ইউপি চেয়ারম্যান খিজির সরদার তাকে সান্ত করার পাশাপাশি তাদেরকে ধর্ষকের বিরুদ্ধে থানায় গিয়ে লিখিত অভিযোগ করতে বলেন।

এ সময় পুত্রবধূকে (ভিকটিম) বাড়ি নিয়ে যান শ্বশুর এবং সেখানে তার ভাতিজা পুলিশ সদস্যর ঘরে রাখেন। পরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি হলে পুনরায় তারা ঘটনাস্থলের নিজ বাড়িতে ফিরে যান।

এ ঘটনার ১৭ দিন পর ১০ জানুয়ারি ভিকটিম বাদী হয়ে ধর্ষক আন্টু হাওলাদার, ভাই সেলিম হাওলাদার ও ইউপি চেয়ারম্যানের ছোট ভাই সেলিম সরদারকে আসামি করে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলার স্থানীয় ইউপি চেয়ারম্যান খিজির সরদারকে সরাসরি আসামি না করা হলেও আর্জিতে তার বিরুদ্ধে ভিকটিমকে আটকে রাখা ও মীমাংসা করে দেয়ার অভিযোগ আনা হয়েছে।

এ ব্যাপারে অভিযোগ অস্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান খিজির সরদার  জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক প্রতিপক্ষ দলের প্রার্থীরা তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মামলার আর্জিতে তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনতে ষড়যন্ত্র করছেন।

তিনি  জানান, আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে ভিকটিমকে আইনি সহায়তা দেয়ার চেষ্টা করেছি। তিনি ওই মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে আদালতে দায়ের করা ওই মামলাটি বরিশাল ডিবি পুলিশ তদন্ত শুরু করেছে বলে থানার ওসি মো. হেলাল উদ্দিন  জানিয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, সেবা দেওয়ায় আরও স্বচ্ছতা, দক্ষতা, পারদর্শিতা বাড়িয়ে অনাগ্রহ দূরীকরণে উদ্দীপনামূলক কর্মশালাসহ যে প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, সেগুলোর প্রতি আরও মনোযোগী হতে হবে। সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো মামলা পেন্ডিং থাকবে না।

সাজাপ্রাপ্ত আসামি ও সাধারণ গ্রেপ্তারি ওয়ারেন্টের ক্ষেত্রে আরও আন্তরিক হতে হবে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে পুলিশ কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, মামলা তদন্ত ও নিষ্পত্তিতে কারো কোনো গাফিলতি রয়েছে কি না বা কোনো নিরীহ সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তাদের নিয়মিত তদারকি করতে হবে।

তিনি বলেন, মাদক নির্মূল তৎপরতা তথা চুরি বন্ধে গোয়েন্দা বিভাগের পাশাপাশি সকল বিভাগের থানা ও ফাঁড়িগুলোতে আরও তৎপরতা বাড়াতে তাগিদ দেন।

চুরি ডাকাতিসহ যেকোন অপরাধ প্রতিরোধে জনসাধারণকে উজ্জীবিত করে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনে গুরুত্ব আরোপ করতে হবে।
সকলের আন্তরিক সদিচ্ছা, স্বচ্ছতা ও নির্ভেজাল সেবা প্রদানের মাধ্যমে একটি নিরাপদ নগরী উপহার দেওয়া সম্ভব বলে তিনি এসময় আশাবাদ ব্যক্ত করেন।

সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) মো. নাসির উদ্দীন মল্লিকের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) মো. জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুর রহমান পিপিএম-বারসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

গত ১৯ জানুয়ারি বুধবার বরিশাল থেকে প্রকাশিত দৈনিক কলমের কন্ঠ, দৈনিক বাংলাদেশ বাণী, দৈনিক সময়ের বার্তা সহ বেশ কয়েকটি অনলাইন পত্রিকায় কাউনিয়া ট্রাফিক পুলিশের নামে লাখ টাকা হাতাচ্ছে ওরা কারা! শিরোনাম সহ বিভিন্ন শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

সংবাদটিতে ‘ব্যাটারি চালিত হলুদ অটোর টোকেন বাণিজ্য করে প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কাউনিয়া বাসের হাটখোলা এলাকার
কয়েকটি সংঘবদ্ধ প্রতারক চক্র, প্রকাশ্যে চাঁদাবাজির যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয়।
প্রকৃতপক্ষে সিরিয়াল নিয়ন্ত্রণ করার জন্য প্রতি গাড়ি থেকে ১০ টাকা করে লাইন ম্যান কে দেওয়া হয়। লাইন ম্যান গাড়িগুলো সিরিয়াল করে রাখে এবং যানযট নিরসনের জন্য কাজ করে।সংবাদের মধ্যে প্রতি অটোর শ্রমিকদের থেকে মাসে এক হাজার টাকা করে চাঁদা নেয়ার কথা যে উল্ল্যেখ করা হয়েছে তা প্রকৃত পক্ষে সত্য নয়। একটি কুচক্রী মহল আমাদের নাম ক্ষুন্ন করতে এবং সমাজে আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করছে। আমরা সংগঠনের পক্ষ থেকে উক্ত সম্পর্কিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিবেদক_
আসলাম,হায়দার, আকবর, কালাম

কাউনিয়া, বাসের হাটখোলা ২ নং ওয়ার্ড বরিশাল।

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী এলাকায় কোস্টগার্ডের ট্র্রাকের সাথে পুলিশের টহল পিকআপের সংঘর্ষে একজন উপ-পরিদর্শকসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। দুর্ঘটনায় পুলিশের নতুন একটি টহল পিকআপ বিধ্বস্ত হয়। গত বুধবার রাত ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- গৌরনদী থানার উপ-পরিদর্শক মো. আরিফ, সহকারী উপ-পরিদর্শক মো. আমিনুল এবং কনস্টেবল রিয়াজ ও ড্রাইভার কনস্টেবল মো. রহমান। তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় পিকআপে থাকা অপর দুই কনস্টেবল অক্ষত রয়েছে।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, কোস্টগার্ডের একটি ট্রাক ঢাকা মালামাল নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলো। বুধবার রাত ৮ টার দিকে ট্রাকটি গৌরনদীর বার্থী এলাকা অতিক্রমকালে থানার একটি টহল পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নতুন পিকআপটি বিধ্বস্ত হয়। আহত হয় পুলিশের ওই ৪ সদস্য। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন তিনি।