ঝালকাঠির কাঠালিয়ার কৈখালী বাজারে আগুনে আট দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কাঠালিয়া ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

সোমবার (৩১ মে) সকাল ৬টায় উপজেলার কৈখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের সার্বিক খোঁজ নিতে কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় চেচরীরামপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জোমাদ্দার বলেন, সোমবার সকাল ৬টায় কৈখালী বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পরে চারদিকে। এতে একটি ফার্মেসি, একটি ফ্লেক্সিলোডের, দু’টি হার্ডওয়ারের, দু’টি কসমেটিকসের, মুদি ও চায়ের দোকানসহ আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

 

তিনি আরো জানান, খবর পেয়েই কাঠালিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় পথ পরিবর্তন করে ঘুরে আসতে হয় তাদের। ফলে ঘটনাস্থলে পৌঁছাতে তাদের বেশি সময় লাগে।

এদিকে এরমধ্যেই ভান্ডারিয়া ফায়ারসার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও তুমুল বেগে বৃষ্টি পড়তে শুরু করে। এরপর কাঠালিয়া ও ভান্ডারিয়া ফায়ারসার্ভিস ইউনিটের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নিজস্ব প্রতিবেদক ॥ অপহরণ ও ছিনতাইয়ের মামলায় সাইফুল ইসলাম (৩২) নামের এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে কর্মরত।

রােববার (৩০ মে) দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তারিক শামস জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানাের নির্দেশ দেন।

সাইফুল ইসলাম ঝালকাঠির নলছিটি পৌর শহরের সবুজবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নলছিটির কুশঙ্গল ইউনিয়নের বিন্দুঘােষ এলাকার মৃত সােহরাব হােসেনের ছেলে আল আমিন শরীফের সঙ্গে কনস্টেবল সাইফুল ইসলামের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিনের বিরােধ রয়েছে।

তারা পরস্পরের আত্মীয়। ২০২০ সালের ৯ জুলাই আল আমীন শরীফ তার এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় কুশঙ্গল ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে অপহৃত হন।

অপহরণকারীরা তার কাছ থেকে ৫০ হাজার টাকা কেড়ে নিয়ে ছেড়ে দেয়। এ ঘটনায় ২০ জুলাই আল আমিন শরীফের স্ত্রী রূপা বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে নলছিটি থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারে সাইফুল ইসলামের নাম ছিল না। পরে আদালতের কাছে ক্ষতিগ্রস্ত ব্যক্তির দেওয়া জবানবন্দির ভিত্তিতে সাইফুলের নাম উঠে আসে এবং তাকে আসামি করা হয়।

এ বিষয়ে আদালতের কয়েদখানায় সাইফুল ইসলাম বলেন, ‘এটি একটি মিথ্যা ও বানােয়াট মামলা।

মো:রাজিবুল হক(বরগুনা সংবাদদাতা):
বাংলাদেশ সরকারের ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান আজ শনিবার ঘূর্ণিঝড় ইয়াসে বামনা উপজেলার ক্ষতি গ্রস্থ এলাকা ও নতুন বাজারে ত্রানের নির্মানাধীন ত্রানের ঘর, সদর আর রশিদ ফাজিলমাদরাসা, ফায়জুন্নেসা মহিলা ডিগ্রীকলেজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশে মিলিত হন। উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধার সভাপতিত্তে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ত্রান প্রতিমন্ত্রী ডাঃমোঃ এনামুর রহমান। সভায় বক্তব্য রাখেন কাঠালিয়ার উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির,বামনা উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার,কাঠালিয়ার উপজেলা নিবাহী অফিসার সুফল চন্দ্র গোলদার,অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ,ষ্টারলিং গ্রুপের পরিচালক মোঃ মনিরুল ইসলাম সেন্টু ফোনে মন্ত্রীর সাথে কথা বলে বামনার সমস্যা তুলে ধরেন।উল্লেখ্য মন্ত্রী সাহেবের সাথে সেন্টু সাহেরের পূর্বেই পরিচয় রয়েছে। বামনা থানার ওসি মো হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, অধ্যক্ষ মাওলানা মো ইউনুস আলী, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর মোল্লা, সাংবাদিক নেসার উদ্দিনও হাবিবুর রহমান প্রমূখ। পরে তিনি( মন্ত্রী)ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজে লা পরিদর্শনে যান।

মো:রাজিবুল হক(বরগুনা প্রতিনিধি)
বরগুনার বামনায় ঘূর্ণিঝড় ইয়াসের কারণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে ভেরিবাদ ভেঙ্গে লোকালয়ে প্রবেশ করায় কয়েক হাজার মানুষ পানি বন্দি রয়েছে।এদিকে দক্ষিণ ডৌয়াতলা গ্রামের মতি জোমাদ্দারেরন পুত্র নান্না জোমাদ্দার মাছ শিকার করতে গিয়ে মৃত্যু বরণ করেন।
এলাকা বাসী ও থানা সূত্রে জানা যায় নিহত নান্না গত মঙ্গলবার দিবাগত রাতে বাড়ির পাশের হোতাখালে মাছ শিকার করতে গেলে হঠাৎ খালের পানি বৃদ্ধি পাওয়ায় তিনি পানিতে ডুবে মৃত্যু বরণ করেন।
বামনা থানার অফিসার ইনচার্জ মো হাবিবুর রহমান জানান নান্না দীর্ঘ দিন রৃদ রোগে ভুগতে ছিল। ঠান্ডা জনিত কারণে পানিতে পরেই তার মৃত্যু হয়েছে।পরিবারের দাবিতে ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাপন করা হয়েছে।

 

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে লঙ্কাকান্ড সৃষ্টি করল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। শহরের কাশিপুরের চহঠা এলাকায় শনিবার রাতে ডিবি পুলিশের একটি টিম চার মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার করলে তাদের একজন মাসুদ তালুকদার হাতকড়াসহ পালিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তার করাসহ হাতকড়া উদ্ধারে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মসরুদের নেতৃত্বে ঘণ্টাব্যাপি রুদ্ধদার অভিযানে ঘাম ঝরালেও শেষত্বক ব্যর্থ হয়ে ফিরে আসে। কিন্তু স্থানীয় এক চা দোকানিকে চাকরি রক্ষার্থে যে কোনো মূল্যে আসামি মাসুদ নয়, অন্তত হাতকড়াটি উদ্ধারে সহযোগিতা চায়। শনিবার রাত ১০টার দিকের এই ঘটনাটি বরিশাল পুলিশে জানাজানি না হলেও এনিয়ে শহরের ৩০ নম্বর ওয়ার্ডের কাশিপুরের চহঠা এলাকায় ব্যাপক গুঞ্জন শোনা যাচ্ছে।

বিস্ময়কর বিষয় হচ্ছে, ডিবি পুলিশ এই ঘটনায় মেট্রোপলিটন বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করলেও তাতে পালিয়ে যাওয়া মাসুদকে অন্তর্ভুক্ত করেনি।

স্থানীয় ও ঘটনাপ্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়- ডিবির এসআই মসরুদের নেতৃত্বে শনিবার রাত ১০টার দিকে চহঠা কারিকর বাড়ি পোল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে তারা স্থানীয় মুনসুর তালুকদারের ছেলে মাসুদ তালুকদার ও তার তিন সঙ্গীকে গাঁজাসহ গ্রেপ্তারে সক্ষম হলেও আরও দুজন মোস্তফা এবং সালু পালিয়ে যায়। পরক্ষণে এই চারজনকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলার প্রাক্কালে কৌশলে দৌড়ে মাসুদ পালিয়ে যায়। এসময় ডিবি পুলিশ ধাওয়া দিয়ে পুনরায় গ্রেপ্তার করতে না পারলেও ঘন্টাব্যাপি ওই এলাকায় ব্যাপক অভিযান চালায়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, হাতকড়াসহ মাসুদ পালিয়ে যাওয়ার পরে ডিবি পুলিশ আশপাশ এলাকাসমূহে গণতল্লাশি চালিয়েছে। কিন্তু তারা মাসুদকে গ্রেপ্তার বা হাতকড়া উদ্ধার করতে না পারলেও একটি মাধ্যমে জানতে পারে, স্থানীয় চা দোকানি আলমগীর কারিগরের দোকানে মাসুদ দিনের অধিকাংশ সময় আড্ডাবাজি করে এবং তার সাথে সম্পর্কও ভাল।

একটি সূত্র জানায়, ডিবি পুলিশ কর্মকর্তা এই সুযোগটি নিয়ে আলমগীরের স্মরণাপণ্ন হয় এবং মাসুদকে নয়, অন্তত হাতকড়াটি উদ্ধার করে দেওয়ার সহায়তা কামনা করে চাকরি টিকিয়ে রাখার স্বার্থে। অবশ্য এই সময় দোকানিও সহযোগীতার আশ্বাস দিলে ডিবি পুলিশ তার কাছে হাতকড়ার চাবিটি দিয়ে আসে।

জানা যায়, ওই দোকানি কোনো মাধ্যম মাসুদের সাথে যোগাযোগ করে এবং রাতেই তার কাছ থেকে হাতকড়ার চাবিটি এনে রেখে দেয়। পরবর্তীতে দোকানির কাছ থেকে রাত ২টার দিকে ডিবি পুলিশের এসআই মসরুদ ও এএসআই ইসাহাকসহ কয়েকজন গিয়ে চাবিটি নিয়ে আসে।

ঘটনাপ্রত্যক্ষদর্শী অপর এক ব্যক্তি জানান, গভীর রাতে চাবি আনতে গিয়ে দোকানিকে ঘুম ভাঙানোয় তিনি কিছুটা বিরক্তবোধ করেন এবং জোরে বলতে থাকেন আপনাদের চাবি নিরাপদ স্থানে অর্থাৎ সবুজ শার্টের পকেটে রেখেছি। পরবর্তীতে ডিবি পুলিশ কর্মকর্তারা হাতকড়া নিয়ে চলে আসে।

তবে গাঁজা ব্যবসায়ী হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া এবং স্থানীয় দোকানির সহায়তায় তা উদ্ধার করার বিষয়টি এসআই মসরুদর অস্বীকার করলেও একটু বিব্রত হয়ে এএসআই ইসাহাক বলেন, আমি মুল অভিযানে ছিলাম না। হাতকড়া ও চাবি আনতে যাওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি কোন সদুত্তর না দিয়ে এসি স্যারের সাথে কথা বলার জন্য বলেন।

শনিবার রাতে এমন কোনো ঘটনা ঘটেনি দাবি করলেও স্থানীয় চা দোকানি আলমগীর বলছেন, অনেক কষ্ট করে তাদের হাতকড়াটি উদ্ধার করেন। এবং ওই রাতেই পুলিশ সেখানে গিয়ে তা নিয়ে আসে। এসময় বিষয়টি কারও কাছে বলতে দোকানিকে নিষেধও করে।

এ প্রসঙ্গে বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মঞ্জুরুল রহমান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।’

 

এস এম মিরাজ|| টানা কয়েকদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বরিশাল অঞ্চলে। প্রখর রোদে পুড়েছে প্রকৃতি। এ বছর দেখা মিলেনি ঝড়-বৃষ্টির। টানা কয়েক মাসের অসহনীয় গরমের পর বরিশাল নগরীসহ আশপাশের জেলাগুলোতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে।

আজ সোমবার (২৪ মে) রাত সাড়ে ৮ টার দিকে শুরু হয়েছে বৃষ্টি। এতে নাগরিক জীবনে কিছুটা স্বস্তি এনেছে। শীতল বাতাসে প্রশান্তি বিরাজ করছে বরিশালে।

তবে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে থাকায় জেলার অনেক এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।

বরিশাল সদর রোডের সুমন দাস বলেন, আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছি। মাঠঘাট ফেঁটে চৌচির হয়ে গেছে। বৃষ্টির ফলে মাঠে ফসল বেশ ভালো হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশালসহ দেশের আট বিভাগের জেলাগুলো রাতে ঝড়-বৃষ্টির সম্মুখীন হতে পারে।’

 

বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান সুজনের বিতর্ক জেন পিছু ছারছেনা। একের পর এক অপকর্ম করেও পার পেয়ে যাচ্ছে অদৃশ্য শক্তিতে ।

বরিশালে আলোচনার তুঙ্গে, সদর উপ‌জেলার টু‌ঙ্গিবাড়িয়া ইউ‌নিয়‌নের মোল্লাবা‌ড়ি স্ট্যা‌ন্ডে ছাত্রলীগ নেতা সুজনের হাতুরির আঘাতে গুরুতর আহত অপর ছাত্রলীগ নেতা রুহুল কুদ্দুস রাহাত । এই ঘটনায় পলাতক রয়েছেন তিনি ।আটক করা হয়েছে তার ৩ সহযোগিকে। তারই রেশ কাটতে না কাটতে আবার সমালাচনায় ১১ লাখ টাকার প্রতারনা মামলা। ভোলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৪০৬/৪২০ ধারায় দায়েরকৃত মামলা সূত্রে জানা জায়, চরকাউয়ার হাবিবুর রহমানের ছেলে আরিফুর রহমান তুহিনকে ১ নং ও সাহেবের হাটের মৃত আব্দুর রহমানের ছেলে সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান সুজনকে ২ নং আসামি করে মামলা দায়ের করা হয় । মামলায় উল্লেখ করা হয় অন্যের নিকট থেকে টাকা আত্মসাত করা আসামিদের নেশা ও পেশা। তারা গত ফেব্রুয়ারীতে ভোলায় বি ডি এন বিগ বাজার নামে একটি মোবাইল,টিভি,ফ্রিজ এবং আরো ইলেকট্রনিক পন্যের শোরুম খুলে এবং এই প্রতিষ্ঠানের হয়ে কাজ করার জন্য নিয়োগ প্রদান করেন । তারই ধারাবাহিকতায় কর্মরতদের কাছ থেকে প্রতিষ্ঠানকে সাবলম্বি করা ও অধিক লাভ করার প্ররচনা দেখিয়ে ১,২ এবং অঙ্গাত ২/৩ জন আসামি ৬ জন সাক্ষির কাছ থেকে বিভিন্য সময় ১১ লাখ টাকা আত্নসাৎ করে। তাদের এমন প্রতারনায় কোনো সুরহা না পেয়ে আইনের সরনাপন্য হন ।

এ বিষয়ে বরিশাল সদর উপ‌জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক আ‌শিকুর রহমান সুজনের মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি ।

ঝালকাঠির সদর উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন স্নাতকের এক ছাত্র। নিহত রাজু খান সদর উপজেলার বিনয়কাঠি শেরে বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সদস্য ও গগন গ্রামের দফাদার বাড়ির হাবিবুর রহমান খানের (বাবুল) পুত্র এবং ওই কলেজের স্নাতকের ছাত্র।

 

রোববার (২৩ মে) রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রাজু। এর আগে দেয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি বাবা, মা, ভাই, বোন, বন্ধু-বান্ধব, এমনকি পারিবারিক শত্রুর কথাও উল্লেখ করেছেন।

এ বিষয়ে ওই কলেজের শিক্ষক সাইফ খান জুয়েল বলেন, ‘আমার কলেজের ডিগ্রির ছাত্র মাহফুজুর রহমান রাজু আত্মহত্যা করেছেন। তার আত্মহত্যা যেমন শোক বহন করে তেমনি আত্মহত্যার আগে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন তা অত্যন্ত হৃদয়বিদারক। স্ট্যাটাসে রাজু বাবা, মা, ভাই, বোন, বন্ধু-বান্ধব এমনকি তার পারিবারিক শত্রুকেও ইঙ্গিত দিয়েছেন। সবার কাছে ক্ষমা এবং দোয়া চেয়েছেন।’

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান বলেন, ‘গগন গ্রামের এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে শুনেছি। মৃতদেহ বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে নেয়া হয়েছে। সেখানেই ময়নাতদন্তের কাজ সম্পন্ন হবে।’

 

রাজু খান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বাবা পারলে আমাকে মাফ করে দিয়েন। এমন কিছু করব আমি জীবনে কল্পনাও করি নাই বাবা। তাই আজ আমি করে ফেলেছি। আপনার পা ধরে যে আমি ক্ষমা চাইব তাও আমি পারছি না আব্বা। আপনার গায়ে আমি হাত দিয়েছি আব্বা। আমি যদি কাউকে ভালবাসি সেটা আপনি ছিলেন, সেই আপনার সঙ্গেই আমি আমার জীবনের বড় ভুলটা করছি। মা তোমার সঙ্গেও আমি অনেক খারাপ ব্যবহার করছি জীবনে, তুমিও পারলে ক্ষমা করে দিও। বড় এবং মেজ ভাইয়া আপনাদের সঙ্গেও আমি অনেক ভুল করেছি, পারলে আপনারাও আমাকে ক্ষমা করে দিয়েন। বড় আর ছোট আপু তোমাদের মনেও আমি অনেক কষ্ট দিয়েছি, তোমরাও পারলে আমাকে ক্ষমা করে দিও। জয়, আবির, আকাশ, তাসনিম তোদেরকে আমি আমার জীবনে কান্না ছাড়া কিছুই দিতে পারি নাই। আমি এমন একটা লোক যে কিনা তার পরিবারকে কষ্ট ছাড়া কিছুই দিতে পারে নাই। আর জীবনে কিছু পারবে কিনা তাও জানা নাই। তাও সবাই আমাকে অনেক ভালবাসতো। আজ আমি যে কাজটা করছি তার কোনো ক্ষমা হয় না। তাই কার মনে আমি আর কষ্ট দিতে চাই না বলেই এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। এই পৃথিবীতে আমার থাকার কোনো অধিকার নাই। পারলে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিয়েন।’

তিনি আরও লিখেছেন, ‘অনেককে অনেক কিছু বলার ছিল, কিন্তু কারও কাছেই কিছু শেয়ার করতে পারলাম না। ভালো থাকুক এই পৃথিবীর সকল মানুষ। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। দয়া করে আমার মৃত্যুর পরে আমাকে নিয়ে কেউ শত্রুতা করবেন না। রেজাউল ভাই সারাজীবনই তো আব্বার সঙ্গে শত্রুতা করছেন, এখন আর কইরেন না, পারলে আব্বার পাশে থাইকেন, আমার জীবনের শেষ অনুরোধটা রাখেন ভাই। আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। আল্লাহ সারাজীবনে তোমার কাছে যা কিছু চাইছি তুমি তা কিছুই দেও নাই। তোমার কাছে আমার জীবনের শেষ চাওয়া আমার পরিবারকে সারাজীবন সুখে রেখ। মো. মাহফুজুর রহমান খান রাজু।’

চার মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে সিলেট হজরত শাহজালাল তমজিদিয়া (রহ.) মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা সৈয়দ দেলোয়ার হোসেনকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (২৪ মে) দুপুরে দক্ষিণ সুরমার মোমিনখলাস্থ ওই মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের সৈয়দ আবু বক্করের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৩ মে) সন্ধ্যায় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দক্ষিণ সুরমার মোমিনখলাস্থ হজরত শাহজালাল তমজিদিয়া (রহ.) মাদরাসার বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত চার শিশুকে গত ১৪ এপ্রিল (বুধবার) থেকে বিভিন্ন সময় তাদের তুলে নিয়ে বলাৎকার করতেন। রোববার (২৩ মে) সন্ধ্যায় বলাৎকারের শিকার এক শিশুর আত্মীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ করেন। পরে পুলিশ ভিকটিমদের উদ্ধার করে এবং অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেফতার করে।

 

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সোমবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার দেলোয়ার হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

বুকের ব্যথাজনিত অসুস্থতায় এ কে এম রেজাউল করিম ভূঁইয়া (৬২) নামে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

রেজাউল করিম চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার ফিরোজ শাহ কলোনির বাসিন্দা মৃত নুর আহম্মদের ছেলে। তিনি অর্থঋণ মামলায় ২৫ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, ‘গতকাল (রোববার) রেজাউল করিম নামে এক হাজতি অসুস্থতা বোধ করলে তাকে কারাগারের ভেতরের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তবে আজকে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।’

তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’