পিরোজপুরের মঠবাড়িয়ায় খালে গোসল করতে গিয়ে আবদুল মোতালেব (৭৫) নামে এক বৃদ্ধ কৃষক নিখোঁজ হন। সাড়ে চার ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধ মোতালেব ওয়াহেদাবাদ গ্রামের বাসিন্দা।গতক শনিবার সকাল ১১টায় মিরুখালী বাজার সংলগ্ন খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল সাড়ে ৩টার দিকে তার লাশ উদ্ধার করে।

জানা গেছে, আজ শনিবার বেলা ১১টার দিকে বৃদ্ধ মোতালেব বাড়ির কাছে মিরুখালী খালে গোসল করতে যান। এ সময় ঘাট থেকে পিছলে পড়ে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। পরে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী ও বরিশালের একটি ডুবুরি দল বিকাল সাড়ে ৩টার দিকে বৃদ্ধ মোতালেবের লাশ উদ্ধার করেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান মিলু নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই বৃদ্ধের মরদেহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারের জিম্মায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বরিশালের চরমোনাই বাৎসরিক ওয়াজ মাহফিল শেষে গন্তব্যে রওয়ানা দেওয়ার সময় বরিশালের কীর্তরখোলা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেনি।

 

 

 

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওয়াজ মাহফিলের আখেরি মোনাজাত শেষে কেউ সড়ক পথে কেউ নদী পথে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেন।

 

 

দুপুর ১২টার দিকে নদীপথে একটি ট্রলারে করে কয়েকজন মুসল্লি গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেন। অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ার কারণে  ট্রলারটিতে পানি উঠে ধীরে ধীরে তলিয়ে ডুবে যায়।

 

 

এ সময় আশপাশের ট্রলারগুলো তাদের উদ্ধারে এগিয়ে আসায় কোনো হতাহত ও নিখোঁজের খবর পাওয়া যায়নি।বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান  জানান, মুসল্লিদের একটি ছোট ট্রলার ডুবে গেলেও কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি

ফরিদপুর থেকে মোটরসাইকেলে করে চরমোনাই মাহফিলে জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন ওই দুই যুবক। সেতুর ঢালে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

বরিশালের চরমোনাই মাহফিলে জুমার নামাজে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন।

বরিশালের শহিদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফ শেখ ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আলগী এলাকার বাসিন্দা। আর নিহত আল আমিনও ওই এলাকারই।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এসআই) ছগির হোসেন জানান, ফরিদপুর থেকে মোটরসাইকেলে করে চরমোনাই মাহফিলে জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন ওই দুই যুবক।

সেতুর ঢালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। আহত অবস্থায় মোটরসাইকেলের দুই আরোহীকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক প্রথমে শরীফকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আল আমিনের।

এসআই আরও জানান, মরদেহ দুটি শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে দুইটি যানই পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে দুইশত পিস ইয়াবা ও একশত গ্রাম গাঁজাসহ রাসেল হাওলাদার (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে নগরীর ৩০ নং ওয়ার্ডের চহঠা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাসেল হাওলাদার নগরীর ৩০নং ওয়ার্ডস্থ চহঠা তালুকদার বাড়ির মৃতঃ আঃ মালেক হাওলাদারের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ ফিরোজ আহমদের নেতৃত্বে এসআই খাইরুল আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নগরীর ৩০ নং ওয়ার্ডের চহঠা তালুকদার সড়কের তালকুদার বাড়ী ‘শাহিন স্টোরের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

ভোলার বোরহানউদ্দিনে লিমা নামের এক গৃহবধূ পিটিয়ে তাঁর স্বামীর মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত লিমা (২০) উপজেলার টবগী ইউনিয়নের দালালুর গ্রামের মোঃ মহসিনের মেয়ে।

লিমার স্বামী মোঃ নাসিম (২৪) একই উপজেলার হাসান নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ নিরবের ছেলে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে স্বামী নাসিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্বামী নাসিমের অভিযোগ, তাঁর মায়ের সাথে লিমা খারাপ আচরণ করায় তাকে চুপ করিয়ে রাখতে মুখ চাপ দিয়ে ধরলে লিমা স্বামী নাসিমকে এলোপাতাড়ি লাথি মারে। এক পর্যায়ে তাঁর পাশে থাকা পানি খাওয়ার মগ দিয়ে নাসিমের মাথায় আঘাত করলে নাসিম চিৎকার করে মাটিতে পড়ে যায়। চিৎকার শুনে নাসিমের মা ও আশেপাশের লোকজন এসে দেখে তাঁর (নাসিমের) মাথা ফেটে অনর্গল রক্ত বের হচ্ছে। পরে দ্রুত তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসাধীন মোঃ নাসিম বলেন, ২০১৭ সালে লিমার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের তিন-চার মাস পর থেকেই লিমার উশৃংখলতার কারণে সংসারে প্রতিনিয়ত ঝগড়াবিবাদ লেগেই থাকে। লিমা সংসারে শশুর-শাশুড়ীর কথা মোটেই মানতে নারাজ। গতকাল রাতে আমার মা তাকে রাতের খাবার প্রস্তুত করতে বললে সে (লিমা) না করে উল্টো বারাবারি করায় আমি তাকে চুপ করতে বলি। পরে কথা কাটাকাটির একপর্যায়ে সে আমাকে লাথি মারে এবং তাঁর পাশে থাকা পানি খাওয়ার একটি মগ দিয়ে আমাকে আঘাত করে। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নাসিমের মা বলেন, বউকে ভাল-মন্দ কোনো ব্যাপারে আমার ছেলে ও আমি ডাক দোহাই দিতে গেলেই সে আমাদের কথা অমান্য করে সংসারে মনগড়া চলে। কিছু থেকে কিছু হলেই ছেলের বিরুদ্ধে মামলা করবে বলে ভয় দেখায়৷

এদিকে গৃহবধূ লিমা ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, গতকাল রাতে আমার শাশুড়ী ও স্বামীর সাথে আমার কিছু কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাগ করে আমি বাসা থেকে বের হয়ে যেতে চাইলে আমার স্বামী আমাকে আটকিয়ে রাখার চেষ্টা করায় মগ দিয়ে আমি আমার নিজের মাথায় বাড়ি দেই পরে সে (নাসিম) আমাকে ধরতে আসলে তাঁর মাথায়ও একটি বাড়ি লেগে যায়। এতে তাঁর মাথা ফেটে যায়।

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :: পটুয়াখালীর মহিপুরে প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষপান করেছে। এ ঘটনায় প্রেমিক রাজুর (২২) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লতাচাপলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পরিত্যাক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত রাজু পাঞ্জুপাড়া গ্রামের সোহরাব খানের ছেলে। প্রেমিকা একই ইউনিয়নের আলিপুর গ্রামের এমাদুল আকনের মেয়ে। এক বছর পূর্বে একই ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে কামালের সাথে সুমাইয়ার বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে রাজু ও ওই যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পারিবারিক ভাবে তাদের প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে গত বছরে ওই যুবতীকে অন্যত্র বিয়ে দেয়া হয়। গতকাল রাতে তারা দুইজনে একসঙ্গে বিষপান করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রেমিক রাজুকে মৃত ঘোষণা করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ওই যুবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক,:: বরিশালের এক শিশু গৃহকর্মীকে ঢাকায় অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের স্ত্রীর বিরুদ্ধে। ওই শিশুকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা না করে বরিশালের গ্রামের বাড়ির কাছে ফেলে রাখা হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজনরা। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিপা বাড়ৈ (১১) নামে এই শিশুকে বরিশালের উজিরপুর থানা পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উজিরপুর থানার ওসি মো. জিয়াউল আহসান জানান, শিশুটিকে তার গ্রামের বাড়ি উজিরপুরের জামবাড়ি এলাকা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিপাকে বাসু নামে জনৈক ব্যক্তি সেখানে ফেলে যায়।

নিপা ও তার স্বজনরা জানায়, নিপা গত ৬ মাস ধরে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালের অর্থপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডা. সিএইএস রবিনের শ্যামলীর বাসায় গৃহপরিচারিকা কাজ করে আসছিল। কাজ শুরুর কয়েক দিনের মাথায় নিপার উপর নানা অজুহাতে নির্যাতন করে ডা. রবিনের স্ত্রী রাখি দাস। প্রায়ই তার উপর চালানো হতো নির্যাতন। তার শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছ্যাকা এবং আঘাতের চিহ্ন রয়েছে। এই ধারাবাহিকতায় তার শারীরিক অবস্থার অবনতি হলে নিপাকে গুরুতর অবস্থায় ঢাকা থেকে বরিশালের উজিরপুরের নিজ বাড়ির কাছে একটি দোকানের সামনে ফেলে রাখা হয়।

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা তৌহিদ বরিশালটাইমসকে বলেন, শিশু নিপার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও ছ্যাকার চিহ্ন রয়েছে। তবে সে মানসিকভাবে বেশী আঘাত পেয়েছে।

উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান বরিশালটাইমসকে জানান, শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ঢাকায়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট থানা পুলিশ।

বরিশালের মিডিয়া ব্যক্তিত্ব, সবার প্রিয়ভাজন সাংবাদিক মুরাদ হোসেন ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। স্ট্রোকজনিক কারণে আজ শুক্রবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মুরাদ হোসেন এক যুগের বেশি সময় ধরে সংবাদপত্রের সাথে সম্পৃক্ত। বর্তমানে তিনি দৈনিক বরিশালের আজকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করে আসছিলেন। বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে ছিলেন।

এছাড়া তিনি দৈনিক আজকের বার্তাসহ আরও বেশ কয়েকটি পত্রিকায় কাজও করেছিলেন।

তার এই মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন।

আগামীকাল শনিবার সকাল ১০ টার সময় ২৪ নং ওয়ার্ড মোল্লা বাড়ি জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে তার পারিবারিক গোরস্তানে সমাহিত করা হবে।

কোস্ট গার্ড কন্টিনজেন্ট রায়পুর থানাধীন পুরানবেড়ী ঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ ৭ ডাকাত সদস্যকে আটক করেছে।

বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে বলে আজ কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মেঘনা নদীতে সন্দেহজনক দুইটি নৌকা থামার জন্য সংকেত দেয়া হলে ডাকাত দল নৌকাসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে একটি নৌকা ও ডাকাত দলের ৭ সদস্যকে আটক করে। পরবর্তীতে জব্দকৃত নৌকাটি তল্লাশি করে ৫টি রামদা, ১টি চোখা রাকসা, ১টি লোহার পাইপ এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে।

আটককৃতরা হলো- আক্তার মোল্লা (২৮), দীন ইসলাম হাওলাদার (২৫), বাকের শিকদার (২৬), মোক্তার মোল্লা (২০), ইসমাইল মোল্লা (২২), আক্তার রারী (২৩) এবং শফিক হাওলাদার (২১)।

আটককৃত সদস্যরা সবাই বরিশাল জেলার হিজলা থানার মান্দ্রা চর খুশিরা গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে আটককৃত ডাকাতদের চাইনিজ কুড়াল, রামদা ও দেশীয় অস্ত্রসহ রায়পুর থানায় হস্তান্তর করা হয়।

 

নিজস্ব প্রতিবেদক ঃ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, প্রচলিত গনতন্ত্রকে বিশ্বাস করলে ঈমান থাকবে না। প্রচলিত গনতন্ত্রে বলা হয় সকল ক্ষমতার মালিক জনগণ যা স্পষ্ট শিরক।ধর্মনিরপেক্ষতা বলতে নাস্তিক্যবাদকে বুঝায়। আমরা (ইসলামী আন্দোলন) রাজনীতি করি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। এমপি মন্ত্রীত্ব পাওয়ার জন্য নয়। সাড়াদেশে আগত ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী দেয়া হবে। ইসলামী আন্দোলন আল্লাহ ও রাসুলুল্লাহ সাঃ এর আদর্শ বাস্তবায়নের জন্যই রাজনীতি করে। তিনি ২৬ ফেব্রুয়ারী শুক্রবার বয়ানে কুরআনের উদ্বৃতি দিয়ে বলেন, আল্লাহ বলেন আক্বিমুদ্দীন অর্থাৎ দ্বীন প্রতিষ্ঠা কর। শুধু ব্যক্তি জীবনে দ্বীন মানলেই দ্বীন প্রতিষ্ঠা হয়না। আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হলে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সমাজ জীবনে, এবং রাষ্ট্রীয় জীবনেও দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী আন্দোলন আল্লাহর এ হুকুম পালন করতেই রাজনীতি করে দুনিয়ার স্বার্থ হাসিল করতে নয়। দুনিয়ার স্বার্থ হাসিলের চেষ্টা করলে আল্লাহ কাউকেই ছাড় দেবেনা। যে যতবড় ক্ষমতাশালী হোকনা কেন মৃত্যুর হাত থেকে কেহ রেহাই পাবেনা। তখন বেঈমানদের জন্য কবরে কঠিন শাস্তি দিবেন।শেষ বিচারের দিনে মহান আল্লাহ জীবনের প্রত্যেকটা কর্মের পুংখানুপুংখ হিসেব নিবেন। সেদিন কে পীর আর কে মুরিদ সেই হিসাব থাকবেনা। যার আমল ভালো হবে সে জান্নাতে যাবে আর যার আমল খারাপ হবে তার জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। এসময় তিনি জান্নাত ও জাহান্নামের কিছু বর্ননা দেন। হাশরের ময়দানের ভয়াবহতার বর্ননা দেন। এছাড়া সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম জুম্মা পূর্ব বয়ানে বলেন ভোট মানে সহযোগিতা করা, সমর্থন দেয়া। যাকে ভোট দেয়া হয় সে বিজয়ী হয়ে ভালো কাজ করলে তার সওয়াবও ভোটার পাবে ঠিক তেমনি ভোট পেয়ে বিজয়ী হয়ে যদি কেউ কেউ খারাপ কাজ করে, জিনা ব্যভিচারের সমর্থন দেয় তার পাপেরও সমান ভাগী হতে হবে। মৃত্যুর আগেই নিজেকে আল্লাহর জন্য সংশোধন করতে হবে। মানুষের নৈতিক চরিত্র পরিশুদ্ধ নয় বিধায় মানুষ অপরাধে জড়িয়ে সমাজকে কলুষিত করছে। কলুষমুক্ত সমাজ গড়ার জন্য পরিশুদ্ধ আত্মার মানুষ প্রয়োজন। চরমোনাই দাদা হুজুর রহ. চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা করেন পরিশুদ্ধ আত্মা ইমানদার মানুষ গড়ার জন্যই। শায়েখে চরমোনাই আরো বলেন, উলামায়ে ক্বিরামদেরকে তাদের স্বাতন্ত্র রক্ষা করে দ্বীনের খিদমত করে যেতে হবে। আবহমানকাল ধরে উলামায়ে ইসলামগণ সত্যের পক্ষে আপোষহীনভাবে কাজ করে গেছেন। তাদের অবদানকে সামনে রেখে দল-মত নির্বিশেষে সকলকে ইসলামের জন্য কাজ করার আহবান জানান তিনি। শায়েখে চরমোনাই বলেন, চরমোনাই মাহফিল শুধুমাত্র বার্ষিক উৎসব নয় বরং মানুষের নৈতিক চরিত্রের আমূল পরিবর্তনের একটি কারখানা। এখানে যারা এসেছেন, তারা প্রত্যেকটি বয়ান গুরুত্বসহকারে শ্রবণ করবেন এবং বাকী জীবনে তার উপর আমল করার আপ্রাণ চেষ্টা করে যাবেন। বয়ান শেষে জিকিরের তালীম ও বিশ্বের সকল নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করা হয়। শনিবার সকালে আখেরী মোনাজাতের মাধ্যমে তিনদিন ব্যাপী এ মাহফিলের সমাপ্তি হবে।