নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ছাত্রদলের আহবায়ক আটক। আটক আবু তাহের (২৮) বরিশাল মহানগর ছাত্রদলের ৩নং ওয়ার্ডের আহবায়ক ও পুরানপাড়ার মৃত মোশারফ মহুরির ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সরকারি সৈয়দ হাতেম আলি কলেজের ভিতর মাদকের বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান নগর গোয়েন্দা শাখার একটি দল। এসময় কলেজের সমাজ কল্যান শাখার সামনে তল্লাশি করে আবু তাহের ও তার সহযোগী অপুকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ, এসময় তাদের কাছ থেকে ১৫০পিচ ইয়াবা উদ্ধার করে।

আটক আবু তাহের ও অপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন নগর গোয়েন্দা শাখার এস আই খায়রুল আলম।

আটক ছাত্রদলের আহবায়ক আবু তাহেরের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান গোয়েন্দা শাখার কর্মকর্তারা এবং একটি মাদক মামলায় তার সাজাও হয়েছিলো।

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলাধীন চরমোনাই এলাকায় কীর্তনখোলা নদীর তীরে কোস্টগার্ডের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে মাটি কাটার সময় ৪ জনকে আটক করা হয়।

 

 

শুক্রবার রাতে বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এর নেতৃত্বে “বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০” এর আলোকে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

 

 

এসময় অপরাধের গুরুত্বসহ সার্বিক দিক বিবেচনায় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করায় একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।

বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা-ব‌রিশাল মহাসড়‌কের উজিরপু‌রের বামরাইল এলাকায় কাভার্ডভ‌্যান ও ট্রলির সংঘ‌র্ষে ট্রলি চালক আজিজুর রহমান সরদার (২২) নিহত হ‌য়ে‌ছেন।

শ‌নিবার (২০ ফেব্রুয়া‌রি) সকাল সা‌ড়ে ১০টায় উজিরপু‌রের ক‌বিরবা‌ড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

এ দুর্ঘটনায় আরও দু’জন আহত হ‌য়ে‌ছেন। আহতদের ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

নিহত আজিজ সি‌দ্দিকুর রহমান সিকদা‌রের ছে‌লে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে গৌরনদী হাইও‌য়ে থানার দা‌য়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জা‌নান, কাভার্ডভ‌্যান‌টি ঢাকা থে‌কে ব‌রিশাল আস‌ছি‌লো এবং ট্রলি‌টি ইট বোঝাই ক‌রে ব‌রিশাল থে‌কে গৌরনদীর দি‌কে যা‌চ্ছি‌লো।

পথে বামরাইল এলাকায় এক‌টি মোটরসাই‌কেল আ‌রোহীকে সাইট দিতে গি‌য়ে এ দুর্ঘটনা ঘ‌টে। এতে ট্রলি উল্টে এবং সংঘ‌র্ষে ট্রলি চালক নিহত হন।
পাশাপা‌শি ট্রলির হেলপার র‌বিউল ফ‌কির ও অজ্ঞাত কাভার্ডভ‌্যান চালক ও মোটরসাই‌কেল চালক সহ চারজন‌কে শের ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।
নিহতের মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন‌্য ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে ব‌লে জানান পু‌লি‌শের এই কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: অর্ধশতাধিক ইয়াবাসহ বরিশালের উজিরপুরে রনি হাওলাদার (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার ওটরা ইউনিয়নের পূর্ব ওটরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের বাসিন্দা মোজাম্মেল হাওলাদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার পূর্ব ওটরা গ্রামে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদেব হাওলাদার, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) প্রদীপ কুমার ও সজল কুমার রায়সহ একদল পুলিশ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মাদক বিক্রেতা রনিকে আটক করা হয়। পরে পুলিশ তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদেব হাওলাদার জানিয়েছেন, ‘ইয়াবাসহ গ্রেপ্তারকৃত রনির বিরুদ্ধে তিনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।’

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি রনি জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান এনে এলাকায় বিক্রি করে আসছিল।

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও বরগুনা:: বরগুনায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১০ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৩ বছর বয়সী দুই শিশুকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের আটক করা হয়। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ভুক্তভোগী ওই শিশুকে ধর্ষণচেষ্টা চালায় বলে অভিযোগ আটক দুই শিশুর বিরুদ্ধে।
ভুক্তভোগী ওই শিশুটির পরিবার জানায়, বুধবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার হয় কন্যাশিশুটি। খেলার ফাঁকে অষ্টম শ্রেণি পড়ুয়া দুই শিশু কন্যাশিশুটিকে আড়ালে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

কন্যাশিশুটি অভিযুক্তদের হাত কামড়ে চিৎকার করে পালিয়ে এসে পরিবারকে এ ঘটনা জানায়। পরিবারের সদস্যরা পুলিশকে অবগত করলে পুলিশ অভিযুক্তদের আটক করে। এ ঘটনার মামলা দায়ের করা হবে বলেও জানান কন্যাশিশুর পরিবারের সদস্যরা।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. শহিদুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, এ ঘটনার অভিযোগ পেয়ে আমরা অভিযুক্তদের আটক করেছি। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।

রুপন কর আজিত||

ঝালকাঠির রাজাপুরে বিষপান করে মারুফা বেগম (৩০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গৃহবধু উপজেলা সদরের বাজার এলাকার হোমিও ডাক্তার আব্দুর রহিম এর স্ত্রী। তাদের সংসারে দু’টি কন্যা ও এক ছেলে সন্তান রয়েছে।উপজেলার বাজার রোড এলাকায় নিজ বাসায় আব্দুর রহিম তার স্ত্রী মারুফাকে নিয়ে বসবাস করতো। বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়।বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে গৃহবধু মারফা রাগে ক্ষোভে বিষপান করে। এ অবস্থা দেখে পরিবারের অন্য লোকজন উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে মৃত্যুবরণ করেন। রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে হামলার ঘটনায় মূল হোতাদের আটকের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কুয়াকাটা- বরিশাল মহাসড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়েছেন ওই রুটে চলাচল করা যাত্রীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ম্যাচে হামলার মামলায় শুক্রবার রনি এবং ফিরোজ নামের পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করা হয়। রুপাতলি বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করে কোতয়ালি থানা পুলিশ। তবে, মূল হোতাদের কাউকে আটক না করার অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী পরদিন শনিবার কুয়াকাটা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলাকারী শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের হলেও নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা আসামি দেয়ার প্রতিবাদ এবং গ্রেপ্তারের দাবি তুলেছেন আন্দোলনকারীরা। সকাল সাড়ে ৯টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এই অবরোধ শুরু হয়। ফলে ভোগান্তিতে পড়েন ওই রুটে চলাচল করা বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালীগামী যাত্রীরা।


কুয়াকাটা- বরিশাল মহাসড়ক অবরোধ
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার মধ্যরাতে রুপাতলির একটি ছাত্রাবাসে বাস শ্রমিকরা হামলা চালিয়ে ১১ জন শিক্ষার্থীকে গুরুতর আহত করে। এ ঘটনায় শাস্তির দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হলেও আশ্বস্ত হওয়ার মতো কোন পদক্ষেপ গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন। তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা । দাবিগুলো হলো- হামলায় জড়িতদের চিহ্নিত করে আসামির তালিকায় নাম অন্তর্ভুক্ত করে অবিলম্বে গ্রেফতার করা, এমন ঘটনার পুরনরাবৃত্তি যেনো না হয় সেই নিশ্চয়তা এবং হলের বাইরের অনাবাসিক শিক্ষাথীদের নিরাপত্তা নিশ্চিত করা।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদের ওপর হামলার ঘটনায় মামলায় দুই প‌রিবহন শ্রমিক গ্রেপ্তারের প্রতিবা‌দে এবং তাদের মুক্তির দাবিতে রূপাতলী বাস শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আজ শ‌নিবার সকাল সা‌ড়ে ১০টা থে‌কে রুপাতলী মি‌নিবাস টা‌র্মিনা‌লের সাম‌নে সুরভী চত্ত্বরে এই বি‌ক্ষোভ ক‌রে প‌রিবহন শ্রমিকরা। যা‌তে ব‌রিশাল থে‌কে দ‌ক্ষিণাঞ্চ‌লের ২১‌টি রু‌টে যাত্রী প‌রিবহন বন্ধ র‌য়ে‌ছে।

ব‌রিশাল পটুয়াখালী মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক কাওছার হো‌সেন শিপন ব‌লেন, বিশ্ববিদ‌্যাল‌য়ের মামলায় আমা‌দের শ্রমিক‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। যারা ওই ঘটনায় জ‌ড়িতই না। আমা‌দের কো‌নো লোক ছাত্রদের মারধর ক‌রেনি। কারা ক‌রে‌ছে তাও জা‌নি না। আমরা তা‌দের ওপর হামলার ঘটনারও নিন্দা জা‌নিয়ে‌ছি। ত‌বে ষড়যন্ত্রমূলকভা‌বে আমা‌দের দুই শ্রমিক‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

 

রুপাতলী বাস শ্রমিক জানান, আমা‌দের শ্রমিকরা কিছু ক‌রেনি। শিক্ষার্থী‌দের ঝা‌মেলা হ‌য়ে‌ছে বিআর‌টি‌সির স্টাফ‌দের সা‌থে। আমা‌দের শ্রমিক‌দের য‌দি না ছাড়া হয় তাহ‌লে অনি‌র্দিষ্টকা‌লের জন‌্য ধর্মঘ‌টে যা‌বো। ইতিম‌ধ্যে ব‌রিশাল থে‌কে সকল রু‌টে বাস চলাচল বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।

রুপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ বলেন, গ্রেপ্তারকৃত দুই শ্রমিকদের মুক্তি না দেওয়া পযন্ত বাস চলচল বন্ধ থাকবে।

ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, শ্রমিকরা বি‌ক্ষোভ কর‌ছে। ওদি‌কে বিশ্ববিদ‌্যাল‌য়ের শিক্ষার্থীরাও আন্দোলন কর‌ছে। আমরা উভয়প‌ক্ষের সা‌থে কথা ব‌লে বিষয়‌টি সমাধা‌নের চেষ্টা কর‌ছি।

উল্লখ্য, মঙ্গলবার দুপু‌রে রুপাতলী বিআর‌টি‌সি বাস কাউন্টা‌রে লা‌ঞ্ছিত করা হয় বিশ্ববিদ‌্যাল‌য়ের দুই শিক্ষার্থী‌কে। এরপর রা‌তে রুপাতলী হাউজিং এলাকার মে‌সে হামলা চালা‌নোর অভি‌যোগ ওঠে প‌রিবহন শ্রমিক‌দের বিরু‌দ্ধে। এতে ১১ শিক্ষার্থী গুরুত্বর আহত হয়। প‌রদিন বুধবার সকাল থে‌কে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অব‌রোধ করা হয়। ১০ ঘণ্টা পর প্রশাস‌নের আশ্বা‌সে অব‌রোধ প্রত‌্যাহার করা হয়। হামলার ঘটনায় বিশ্ববিদ‌্যালয় প্রশাসন মামলা দা‌য়ে‌রের পর সেই মামলা প্রত‌্যাখান ক‌রে পুনরায় শুক্রবার সড়ক অব‌রোধ ও মশাল মি‌ছিল ক‌রে শিক্ষার্থীরা। শ‌নিবার সকাল সা‌ড়ে ৯টা থে‌কে ব‌রিশাল বিশ্ববিদ‌্যাল‌য়ের শিক্ষার্থীরা ঢাকা কুয়াকাটা মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ ক‌রে। এদিকে বাস শ্রমিকরা সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ শুরু করায় বিশ্ববিদ‌্যালয় শিক্ষার্থী‌দের ম‌ধ্যে উত্তেজনার সৃ‌ষ্টি হয়।

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: জন্মদিনকে ঘিরে সারপ্রাইজের নামে তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই যুবকের নাম ইমতিয়াজ মাহমুদ সেজাদ (২৭)। সে বরিশালের সদর উপজেলার লাকুটিয়া বাজার এলাকার আবু তাহের মাহমুদ খোকনের ছেলে। নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ অবস্থিত ওকোহামা লেবেল এন্ড প্রিন্টিং নামক একটি প্রতিষ্ঠানে কাজ করার সময় ইমতিয়াজ মাহমুদ সেজাদের সাথে পরিচয় ঘটে ওই তরুণীর।
জানা যায়, ২০১৭ সালে ওই প্রতিষ্ঠানে ‘আর্টওয়ার্ক অ্যাসিসট্যান্ট’ পদে চাকরি নেয় ওই তরুণী। চাকরিরত অবস্থায় একই প্রতিষ্ঠানে কর্মরত ইমতিয়াজ মাহমুদ সেজাদ ওই তরুণীকে প্রথমে প্রেমের প্রস্তাব দেয়। তরুণী এতে সাড়া না দিলে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দেয় সেজাদ। পারিবারিকভাবে সেজাদের পরিবার ওই তরুণীকে দেখে পরবর্তী ২বছরের মধ্যে উভয়ের বিয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। সেজাদ নিজের পারিবারিক অসহায়ত্ব প্রকাশ করে তরুণীদের বাসায় নিয়মিত আসা-যাওয়া করায় সেজাদকে সরল বিশ্বাস করে তরুণী ও তরুণীর পরিবার।

তরুণী জানায়, ২০১৯ সালের ১ মার্চ জন্মদিন উদযাপন করার কথা বলে ইমতিয়াজ মাহমুদ সেজাদ ওই তরুণীকে রাজধানীর মুগদায় কর্মরত ফয়সাল নামের এক বন্ধুর কক্ষে নিয়ে যায়। ওই বন্ধু নামাজের কথা বলে তাদের দুজনকে কক্ষে রেখে বাইরে দিয়ে ছিটকানি লাগিয়ে দেয়। এ সময় বিয়ের কথা টেনে তরুণীর সাথে শারিরীকভাবে লিপ্ত হতে চাইলে তরুণী রাজি না হলে একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্কে লিপ্ত হয় সেজাদ। এই ঘটনার পর তরুণী বারবার বিয়ের কথা তুললে নানা অজুহাত দেখায় ইমতিয়াজ মাহমুদ সেজাদ।

ওই তরুণী আরও জানায়, পরিচয়ের পর থেকে সেজাদ প্রতি মাসে নিজের অসহায়ত্বের কথা জানিয়ে তরুণীর কাছ থেকে টাকা নিত। এমনকি পিতার লোনের টাকা পরিশোধ করতেও ওই তরুণীর কাছ থেকে মোটা অংকের টাকা নেয় ইমতিয়াজ মাহমুদ সেজাদ। শুধু তাই নয়, ওই বছরেরই সেপ্টেম্বর মাসে রাজধানীর খিলগাঁও এলাকায় ময়ূরী নামক এক চাচাতো বোনের বাসায় এনে ২য় বারের মতো সেজাদ তরুণীকে ধর্ষণ করে বলে জানান ওই তরুণী।

তরুণীর অভিযোগ, একাধিকবার শারিরীক সম্পর্ক স্থাপনের পর সেজাদকে বিয়ের কথা বললে, তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে প্রেমিক সেজাদ বরিশাল নিজ গ্রামের বাড়ি চলে যায়। নিজ বক্তব্যে ভুক্তভোগী তরুণীর অভিযোগ, বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক, সেইসাথে চাকরি হারিয়ে সে চরমভাবে মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে। এমনকি একাধিকবার আত্মহত্যা করতেও উদ্যত হয় সে। গেল বছরের করোনাকালীন সময়ের তিন মাস যাবৎ কাউন্সিলিংয়ের মাধ্যমে নিজেকে শক্ত করে তোলেন বলে জানান তরুণী। পরবর্তীতে সেজাদ গ্রাম থেকে ফিরে গোপনে ওই প্রতিষ্ঠানের গুলশান শাখায় যুক্ত হয়েছে জানতে পেরে সেজাদের খোঁজে সেখানে যায় সে।

কিন্তু, সেজাদের কোন পাত্তা না পেয়ে শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে পিটিশন (পিটিশন নং-৪৪২/২০) দায়ের করে ভুক্তভোগী তরুণী। আইনজীবী সূত্রে জানা যায়, পিটিশনটি বর্তমানে পিবিআই তদন্তে রয়েছে।

অপরদিকে, অভিযুক্ত ইমতিয়াজ মাহমুদ সেজাদের কাছে মুঠোফোনে অভিযোগটির বিষয়ে জানতে চাইলে ওই তরুণীর সাথে শারিরীক সম্পর্ক স্থাপনের বিষয়টি অস্বীকার করেন তিনি।

সেজাদের দাবি, তরুণীকে নিয়ে সে বন্ধুর কক্ষ কিংবা বোনের বাসায় যায়নি বরং একাধিক রেস্টুরেন্টে বসেছে। এছাড়াও পারিবারিকভাবে ওই তরুণীর সাথে বিয়ের সিদ্ধান্তের বিষয়টিও স্বীকার করেছেন সেজাদ।

সেজাদের ভাষ্যমতে, পারিবারিকভাবে বিয়ের কথা হলেও মেয়েটি বারবার বিয়ের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। সেসময় নারায়নগঞ্জে এলাকার যুবকদের হাতে মারধর হওয়ার ঘটনায় ওই তরুণীর হাত রয়েছে বলে দাবি করেন সেজাদ। এ ঘটনার পরই তরুণীকে বিয়ে না করার সিদ্ধান্ত নেয় বলে জানান তিনি।

এ বিষয়ে ওকোহামা লেবেল এন্ড প্রিন্টিং (বিডি) লি. কোম্পানীতে ওই তরুণী ও ইমতিয়াজ মাহমুদ সেজাদের চাকুরীর বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ইকবাল হোসেন। তবে, উভয়ের মধ্যে চলা বিয়ে ও প্রেমের সম্পর্কের বিষয়ে জানতেন না বলে প্রতিবেদককে জানান তিনি।’

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলা ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত অর্ধশতাধিক সাধারণ শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শেষ বর্ষের ছাত্র বাহাউদ্দিন আবিরের উপস্থাপনায় মানববন্ধনে, মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে ও হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন ববি’র ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আহমেদ শান্তা, ববি’র শিক্ষার্থী সানবির রেহমান সজীব, রুবেল, হাফিজ আর রহমান ও হৃদয়, ঢাবি’র শিক্ষার্থী আদনান হাবিব খান, জাবি’র শিক্ষার্থী ফাইজার আহমেদ শাওলিন প্রমুখ।

পরে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে গিয়ে মিছিল শেষ করে শিক্ষার্থীরা।