নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (চলতি দায়িত্ব) দফতর বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়টির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) সাজ্জাদ উল্লাহ মো. ফয়সাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চলমান সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ববির প্রক্টর সুব্রত কুমার দাস সাংবাদিকদের জানান, সরকারি নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের চলমান স্নাতক (সম্মান), স্নাতকোত্তরসহ বিভিন্ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। অবশ্য অনলাইনে ক্লাস চলবে।

উল্লেখ, করোনা পরিস্থিতিতে দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর ববির বিভন্ন বিভাগের পরীক্ষা শুরু হয় গত ২৮ ডিসেম্বর। এর আগে করোনার কারণে গত ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।

 

গত দুই থেকে আড়াই মাস আগে  ভোলার এক সাংবাদিক, আমার সাথে কথা আছে এই বলে  আমাকে ডেকে নিয়ে ভোলার বোরহানউদ্দিনের হোটেল চিলেকোঠায় আমার সাথে বসে। এবং আমাকে ভয়-ভীতি দেখিয়ে চাপের মুখে রেখে একটি ভিডিও রেকর্ড তৈরি করে। ওই ভিডিওটি ফেসবুকে ছেড়ে দিবে এই বলে প্রায় আমাকে ভয়-ভীতি দেখায়। এবং গত ১৮ ফেব্রুয়ারি তার নিজ ফেসবুক ওয়ালে উক্ত ভিডিওটি আপলোড করে। যা আমার জন্য মানহানিকর।মূলত আমি সম্পূর্ণ ভিডিওতে যা বলেছি তা না দেখিয়ে, ভিডিওটির মূল অংশ কেটে,আমাকে প্রশাসনের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য এডিট করে আপলোড দিয়েছে।

প্রকৃতপক্ষে আমি হেলাল ভূইয়া এক জন মাছ ব্যবসায়ী। কিছু কুচক্রী মহল ব্যবসায়ীক সম্মান নস্ট করতে সাংবাদিক ভাইকে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে  আমাকে  সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিবেদক

মোঃ হেলাল ভূইয়া

মাছ ব্যবসায়ী

ভোলা বোরহানউদ্দিন।

মো:রাজিবুল হক রাজু(বরগুনা প্রতিনিধি)

মুক্তিযুদ্ধকালীন কমান্ডার হাতেম আলীর মৃতুত্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠান।
গত ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখে দুপুর ১•১৫ মি.সময় তাহার নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন।
বরগুনার বামনা উপজেলার রুহিতা গ্রামের কৃতিসন্তান যুদ্ধকালীন ৯ নং সেক্টর, বুকাবুনিয়া সাব সেক্টর এর তালতলী-কলাপাড়া এলাকার কমান্ডার সেনাবাহিনীর অবঃ প্রাপ্ত সুবেদার মোঃ হাতেম আলী হাওলাদার (৯২) মৃত্যুতে গতকাল শনিবার দুপুরে তার গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে জেলাসহ বিভিন্ন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনিতীবিদ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।


যুদ্ধকালিন তিনি বরগুনার তালতলির আগাঠাকুরপাড়ায় ১০ই ডিসেম্বর দুপুরে এবং কলাপারা ও পাথরঘাটাতেও কয়েকদফা পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে লড়াই করেন এবং তিনি যুদ্ধকালীন সময়ে বীরত্বেরসাথে দ্বায়িত্বপালন করেছেন।

নিজস্ব প্রতিবেদক || অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে ইয়ামা লাভার্স বাংলাদেশ।
 
রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ইয়ামা লাভার্স বাংলাদেশ এর সদস্যবৃন্দর  নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন Yamaha Lover’s Bangladesh (YLB) এর পক্ষ থেকে অয়ন ,সায়েদ, আমিনুল, নবাব, রাব্বী, আরিফ, সাইফ, রানা , আবির, রাকিব, আরও অন্যান্য সদস্যবৃন্দ ।

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ এর প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বরিশাল উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয় (ডিএলআরসি) এর কর্মকর্তা-র্কমচারীবৃন্দ।

শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো: আক্তার জামীলের নেতৃত্বে ডিএলআরসি অফিসের কর্মকর্তা-র্কমচারীবৃন্দ, বরিশাল সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান এবং সদর উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-র্কমচারীবৃন্দ রাত ১০:০০ টার মধ্যেই সার্কিট হাউজের সামনে এসে উপস্থিত হন। এরপর সকলে খালি পায়ে হেঁটে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করেন। এরপর নির্ধারিত সময়ে রাত ১২:০১ মিনিটে তারা বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি তারা গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ নাম না-জানা শহীদ ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে রচনা করেছিলেন স্বাধীন বাংলাদেশের ভিত্তি। তাদের আত্মদানের স্মৃতিকে মনে রেখে সারাদেশে উদযাপিত হয়ে আসছে মাসজুড়ে অমর একুশে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হচ্ছে।

বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা তালুকদারের বিরুদ্ধে শত বছরের রেকর্ডিও খাল দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ২০ ফেব্রুয়ারি শনিবার সকালে উদয়কাঠি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা তালুকদার জনগুরুত্বপূর্ণ খালের ভিতরে বাধ দিয়ে শ্রমিকের মাধ্যমে মাটি দিয়ে খাল ভরাট কাজ শুরু করেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননী ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহাকে বিষয়টি মুঠোফোনে জানিয়ে খাল ভরাট কাজ বন্ধ করে দেন। ওই খালটি দিয়ে এলাকাবাসী চলাচল ও খালের পানি কৃষি কাজে ব্যবহার করে থাকেন। এছাড়া খালটি এলাকার জলাবদ্ধতা নিরসনেও ভূমিকা রাখে। সম্প্রতি জনগুরুত্বপূর্ণ খালটি রক্ষায় এর ওপর কয়েক লাখ টাকা ব্যয়ে সরকারীভাবে কালভার্ট নির্মাণ করা হয়েছে। খালের সম্পত্তি নিজেদের মালিকানা দাবি করে তা ভরাট করে দখল চেষ্টা চালান ওই আওয়ামী লীগ নেতা। এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। প্রভাবশালী ওই আওয়ামী লীগ নেতাকে বাধা দিতে ভয় পেয়ে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানের শরনাপন্ন হন। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উদয়কাঠি ইউপি চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননী বলেন,বর্তমান সরকার যেখানে দেশের প্রতিটি আনাচে কানাচের খাল খনন এবং অবৈধ দখল মুক্ত করছেন তখন আমার ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ খাল ভরাট করার কথা শুনে সরজমিনে গিয়ে স্থানীয় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্টু মিয়া,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুশান্ত হালদার,সহ-সভাপতি সন্তোষ মিস্ত্রী ও যুগ্ম সম্পাদক স্বপন বিশ্বাস সহ স্থানীয়দের নিয়ে খাল ভরাটে বাধা দিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মোবাইল ফোনে এ বিষয়ে অভিযোগ করেছি। এ বিষয়ে উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা তালুকদার দাবি করেন ওই সম্পত্তি খালের নয় তাদের ব্যক্তি মালিকানা। সরকারি সার্ভেযার এনে মাপলে তার এ দাবির সত্যতা পাওয়া যাবে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা জানান তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল নগরীতে পুলিশ সার্জেন্টের হামলায় দুই সংবাদকর্মী গুরুত্বর আহত হয়েছেন।

শনিবার বিকেলে নগরীর আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ও বাস শ্রমিকদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করার উদ্দেশ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয় দৈনিক আজকের তালাশ এর প্রতিবেদক ফাইজুল ইসলাম ও শিক্ষণবিশ প্রতিবেদক হাসিবুল ইসলাম।

তারা আমতলার মোড় এলাকায় পৌঁছালে সেখানে দায়িত্বরত সার্জেন্ট কাওছার হামিদ তাদের রুপাতলী এলাকায় যেতে বাঁধা দেয়।

পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়ার কথা জানালে ওই দুই সংবাদকর্মীর উপর ক্ষিপ্ত হয়ে উঠেন সার্জেন্ট কাওছার হামিদ।

পরে কাওছার হামিদ সংবাদকর্মীদের গাড়ির কাগজপত্র থাকা স্বত্তেও গাড়ির চাবি নিয়ে যায়, তখন ওই দুই সংবাদকর্মী গাড়ির চাবি নেয়ার কারন জানতে চাইলে সংবাদকর্মীদের মারতে শুরু করেন।

এক পর্যায়ে ওই সার্জেন্ট আমতলার মোড় পুলিশ বক্সে সংবাদকর্মী ফাইজুল ইসলাম ও হাসিবুল ইসলামকে নিয়ে বেধরক মারধর করেন।

এ ঘটনা জানতে পেরে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরত্বর আহত অবস্থায় ফাইজুল ইসলামকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের ব্যবস্থা চলছে বলে জানায় দৈনিক আজকের তালাশ কর্তৃপক্ষ।

গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতেই নাটকীয়তা জন্ম দেয় সার্জেন্ট কাওছার হামিদ। নিজেকে বাঁচাতে উল্টো নিজের পোষাক ছিঁড়ে ওই দুই সংবাদকর্মীর উপর দোষ চাপাতে শুরু করে।

ঘটনাস্থলে উপস্থিত হওয়া সাংবাদিকদের সাথেও ক্ষিপ্ত হয়ে সার্জেন্ট কাওছার হামিদ বলতে থাকেন, ‘যত বড় সাংবাদিক হউক না কেন ওগো পক্ষে যে সাফাই গাইবে আজকে তারই খবর আছে।

গুরুত্বর আহত সংবাদকর্মী ফাইজুল ইসলাম সহকর্মীদের জানায়, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার উদ্দেশ্যে আমতলার মোড়ে পৌঁছালে সার্জেন্ট কাওছার আমাদের গাড়ি আটকে দেয়।

এসময় সংবাদ সংগ্রহ করতে যাওয়ার কথা বললে সার্জেন্ট কাওছার ক্ষিপ্ত হয়ে যায় এ পর্যায়ে গাড়ির চাবি নিয়ে যায়।

পরে আমরা গাড়ির চাবি নেয়ার কারন জানতে চাইলে তিনি অকথ্য ভাষায় গালাগালি দিয়ে আমাদের মারতে মারতে পুলিশ বক্সের ভিতরে নিয়ে যায়। সেখানে লাইট বন্ধ করে আমাদের দুজনকে বেধরক মারধর করেন।

এক পর্যায়ে কাওছার তার হাতে থাকা ওয়ারলেস দিয়ে আমার মাথায় বেশ কয়েকবার আঘাত করে। আহত শিক্ষনবিশ সংবাদকর্মী হাসিব জানায়, আমাদের পুলিশ বক্সে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে চর-থাপ্পর ও লাথি দেয়ার পাশাপাশি আমার অন্ডকোষ চেপে ধরে।

আমি সার্জেন্ট কাওছারের কাছে আকুতি-মিনতি করার পরেও সে আমাকে মারতে থাকে আর বলতে থাকে দেখি তোগো সাংবাদিকরা তোগে কিভাবে রক্ষা করে।

অন্যদিকে ঘটনাস্থলে সাংবাদিকরা উপস্থিত হলেই নাটকীয়তার মাধ্যমে নিজেকে বাঁচাতে নিজের উপর হামলার ঘটনা সাজিয়ে শিক্ষণবিশ সংবাদকর্মী হাসিবকে চিকিৎসা না দিয়ে উল্টো কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে সার্জেন্ট কাওছার হামিদ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সার্জেন্ট কাওছার হামিদের মারধরে গুরুত্বর আহত সংবাদকর্মী হাসিবকে কোন চিকিৎসা না দিয়ে কোতয়ালী মডেল থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে এ ঘটনায় তিব্র ক্ষোভ প্রকাশ করেছেন বরিশালের সাংবাদিক মহল।

আজ ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে।

এ উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংসঠন। প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বরিশাল বিভাগীয় প্রশাসন, পরে বরিশাল মহানগর আওয়ামীলীগ, পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে, বরিশাল মেট্টোপলিটন পুলিশ, বরিশাল রেঞ্জ ডিআইজি, বরিশাল জেলা প্রশাসন পরে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে শুভেচ্ছা জানায় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু।

বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বারসহ বিএমপি পুলিশের কর্মকর্তারা।

বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার),পিপিএমসহ বরিশাল রেঞ্জ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শ্রদ্ধা জানান।

বরিশাল সদর সহকারী ভূমি কর্মকর্তা মেহেদী হাসানসহ সদর উপজেলা ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শ্রদ্ধা জানান।

 

 

নিজস্ব প্রতিবেদক ||

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে বরিশাল জেলা জাতীয় রিক্সা ও ভ্যান শ্রমিকলীগ।

রবিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত কমিটির সভাপতি মোস্তফা হাওলাদার ও সাধারণ সম্পাদক আইওব আলী খানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল জেলা জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে একাধিক অস্ত্র ও ডাকাতি মামলার আসামি দুর্ধর্ষ মন্টু ডাকাতকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

আটক মন্টু নগরীর ২৭ নং ওয়ার্ডের ডেফুলিয়া এলাকার সোবাহান মোল্লার ছেলে।

জানা গেছে- শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মন্টু ডাকাতকে আটক করেন এয়ারপোর্ট থানার এসআই সাইদুল হক সরদার।

গোপন সূত্রে জানা যায়- দুর্ধর্ষ এই মন্টু ডাকাতের দলে রয়েছে মিন্টু মোল্লা, সালাউদ্দিন মন্টুসহ একাধিক সদস্য।

সাইদুল হক সরদার বলেন, দির্ঘদিন যাবত সে পলাতক ছিলেন। সর্বশেষ গত জুন মাসে মন্টু ডাকাত নগরীতে একটি ডাকাতিতে অংশ গ্রহণ করেন। সেই মামলায় তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।