রাজশাহীর চারঘাট উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবার হাতে ছেলে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম জাহাঙ্গীর আলম। আজ মঙ্গলবার সকালে উপজেলার ঝিকড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর চারঘাট উপজেলার সাদরা ইউনিয়নের ঝিকড়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। অভিযুক্ত আব্দুল কুদ্দুসের দুই স্ত্রী। নিহত জাহাঙ্গীর আলম বড় স্ত্রীর ছেলে। এ ঘটনায় কুদ্দুসকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আব্দুল কুদ্দুস দ্বিতীয় স্ত্রীর ছেলেমেয়েদের নামে জমিজমা লিখে দিলে প্রথম স্ত্রীর ছেলের সঙ্গে বিরোধ বাধে। এরই সূত্র ধরে আজ সকালে পাটক্ষেতে বাবা আব্দুল কুদ্দুস ও ছেলে জাহাঙ্গীরের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে হাতে থাকা পাট কাটা হাসুয়া দিয়ে ছেলেকে কোপা দেন আব্দুল কুদ্দুস। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে।

 

বরিশালে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড নগরীর রুপাতলী বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ১৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেন।

(১৬ আগস্ট) রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সাতক্ষীরা থেকে আশা কুয়াকাটাগামী একটি যাত্রীবাহি বাস তল্লাশী করে ১৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। যার বাজার মূল্য এক লক্ষ ২০ হাজার টাকা।

এসময় বাসে জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস এর উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করেন।

আজ মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল।

 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নের একটি চরে শ্যালকের ধারালো অস্ত্রের আঘাতে কেতাব আলী সরদার (৫০) নামক একজন নিহত হয়েছেন। চরের জমি চাষাবাদ করা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্যালক টিপু হাওলাদারে শাবলের আঘাতে তিনি নিহত হন।

পুলিশ ঘাতক টিপুকে আহতবস্থায় গ্রেফতার করেছে। নিহত কেতাব আলী সংলগ্ন আন্ধারমানিক ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের মৃত বেলায়েত ঢালী সরদারের ছেলে। কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়ের এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা নিয়ে কেতাব আলীর সঙ্গে তার শ্বশুর পরিবারের বিরোধ চলছিল।

মঙ্গলবার সকালে কেতাব আলী বিরোধীয় জমি চাষাবাদ করতে গেলে শ্বশুর পরিবার বাধা দেয় এবং একপর্যায়ে দুইপক্ষের মারামারি হয়। এসময় শ্যালক টিপুর শাবলের আঘাতে কেতাব আলী ঘটনাস্থলে নিহত হন।

ওসি জানান, কেতাব আলীর হাতে থাকা দায়ের আঘাতে শ্যালক টিপুও আহত হয়। তাকে আহতবস্থায় গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, কেতাব আলী দীর্ঘবছর মধ্যপ্রাচ্য প্রবাসী ছিলেন।

প্রবাস থেকে তিনি স্ত্রীর কাছে টাকা পাঠান। শ্বশুর সেরাজ আলী ওই টাকা দিয়ে নিজ নামে জমি কিনে তার ৩ ছেলে ও ১ মেয়ের মধ্যে ভাগবন্টন করে নেন। এনিয়ে কেতাব আলীর সঙ্গে শ্বশুর পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছে।

বিরোধীয় জমিতে মঙ্গলবার সকালে চাষাবাদ করতে যান কেতাব আলী। এসময় শ্বশুর সেরাজ আলী ও শ্যালক টিপুসহ অন্যনরা এসে বাধা দিলে দুইপক্ষের মধ্যে মারামারি হয়। এতে কেতাব আলী নিহত ও শ্যালক টিপু গুরুতর আহ হয়েছে।

বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে ৩২০ টন পাথরবোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এ সময় বাল্কহেডটিতে ৪ জন আরোহী (ক্রু) ছিলো, যাদের জীবিত উদ্ধার করেছে কোষ্টগার্ড।

রোববার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাধীন মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টাগার্ড সূত্রে জানা গেছে, ৩২০ টন পাথর নিয়ে সুনামগঞ্জ থেকে ভোলার উদ্দেশ্যে এমবি রায়হান-১১ নামক বাল্কহেডটি যাচ্ছিলো। পথিমধ্যে বৈরী আবহাওয়ার কারনে উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় ৪ জন ক্রুসহ বাল্কহেডটি ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান কালীঞ্জের একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুততার সহিত ঘটনাস্থলে যায়। উদ্ধার অভিযান চলাকালীন ঘটনাস্থল হতে ডুবে যাওয়া বাল্কহেডের ৪ জন ক্রুকে জীবিত উদ্ধার করে। যার মধ্যে ১ জন ক্রু শারিরীক আঘাত প্রাপ্ত হওয়ায় উদ্ধারকারী দল কর্তৃক তাকে প্রার্থমিক চিকিৎসা প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুননবী জানান, বৈরী আবহাওয়ার কারনে মেঘনা উত্তাল রয়েছে। বাল্কহেডটি উত্তাল মেঘনায় কাত হয়ে ডুবে যায়। যদিও বর্তমানে বাল্কহেডটির নীচের অংশ পানির ওপর থেকে দেখা যাচ্ছে। বাল্কহেডটির ক্রুদের কোষ্টগার্ড উদ্ধার করেছে, কেউ নিঁখোজ নেই। আর উল্টোভাবে থাকা বাল্কহেডটি শনাক্ত করা সম্ভব হলেও উদ্ধার কাজে সময় লাগবে।

 

বরিশালকে একটি মডেল মেট্রোপলিটন বানাতে চাই বলে মন্তব্য করেছেন নবাগত পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। এক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। বুধবার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন পুলিশ কমিশনার।

ওই সভায় তিনি তার লক্ষের কথা জানিয়ে বলেন- আমি যেখানেই চাকরি করি, সেই এলাকাকে আমার নিজের এলাকা মনে করি। আমি নিজেকে সবসময়ই ভুক্তভোগী পরিবারের একজন সদস্য মনে করে দায়িত্ব পালন করি। বিএমপি’র সকল সদস্যসহ আপনাদের সবাইকে সাথে নিয়ে, সবার সহযোগিতা নিয়ে আমি বরিশালকে একটি মডেল মেট্রোপলিটন বানাতে চাই।

এ সময় গণমাধ্যমকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনারের নিকট তাদের মতামত তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেনসহ বরিশালের সাংবাদিকেরা।

 

 

বরিশাল নগরীতে সামসুন্নাহার নিপা (২৫) নামের এক সাংস্কৃতিক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে শহরের উত্তর মল্লিক রোডের একটি বাসা থেকে তরুণীর লাশটি উদ্ধার করে কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম। পরে তার মহদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠায়।

ওই এলাকার জাহান ম্যানসনের মৃত ফজলুল করিমের কন্যা স্বর্ণজয়ী সামসুন্নাহার নিপা বরিশাল নাটক ও উদীচী কর্মী এবং আবৃত্তিশিল্পী ছিলেন। সাংস্কৃতিক অঙ্গনে জড়িত থাকার কারণে তিনি বেশ পরিচিত মুখ।

পুলিশ জানায়- সকালে স্বজনেরা নিপাকে ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশের একটি টিম গিয়ে তাকে উদ্ধার করে। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।

এই তথ্য নিশ্চিত করে কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. লোকমান হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সাইফুর রহমান মিরন বলেন, নিপা মঙ্গলবার শেষ রাতে হতাশা থেকে নিজের কক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এর আগে ফেসবুকে ‘সব প্রস্থান বিদায় নয়’ পোস্ট দিয়ে ছিলেন তিনি।

 

ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষে চিকিৎসাধীন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন দলের নেতাকর্মীরা। পরে শহরে খণ্ডখণ্ড মিছিল বের করেন তাঁরা। এ সময় শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যায় এবং শহরের সদর রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ মিছিলে বিএনপির নেতারা স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহমান ও ছাত্রদল সভাপতি নুরে আলম হত্যার বিচার দাবি করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীর আগামীকাল বৃহস্পতিবার ভোলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, পুলিশের হামলায় আহত ছাত্রদল সভাপতিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। সেখানে আজ বেলা সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড আর কত দিন চলবে?

আমরা স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম ও ছাত্রদল সভাপতি নুরে আলমের হত্যাকারী পুলিশ বাহিনীর বিচারের দাবিতে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করছি।

এ হরতালের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই আমরা আমাদের আন্দোলন করেই যাব। কোনোভাবেই আমাদের দমন করা যাবে না।

পিরোজপুরের জাল টাকার মামলায় মো. জাকির হোসেন হাওলাদার (৩৫) নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (২৪ জুলাই) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন জেলার ভান্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে। আসামীর উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, গত ২০১৬ সালের ২৯ নভেম্বর জেলার ভান্ডারিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া উপজেলার ইকরি বাজারের ‘মা কসমেটিকস’ নামের একটি দোকানের সামনে থেকে জাল টাকা ক্রয় বিক্রয়ের সময় মো. জাকির হোসেন হাওলাদারকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করেন থানা পুলিশ। পরে ওই দিন ভান্ডারিয়া থানা উপ পরিদর্শক (এসআই) খন্দকার মো. কামরুল ইসলাম বাদি হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন মোস্তফা কামাল শামীম।

 

প্রতিপক্ষকে ফাঁসাতে নগরীর ১০ নং ওয়ার্ড কোষ্টাল বরফকল এলাকার ফাহিমের নয়া কৌশল।এবার প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের স্ত্রীকে ঢাল বানিয়ে অর্থ হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছেন ফাইম।বেশ কিছুদিন আগ থেকে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক হতে ওপারের চরকাউয়া অ্যাডামস রেস্টুরেন্ট ট্রলারের মাধ্যমে যাতায়াত করতো দর্শনার্থীরা।যখন দর্শনার্থীদের চাপ বাড়তে থাকে অ্যাডামস রেস্টুরেন্টে।তখনি ট্রলার ব্যবসার উপর চোখ পড়ে ফাহিম বাহিনীর।ট্রলার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উত্তোলনের জন্য এলাকার মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংদের নিয়ে একটি বেআইনি কমিটি গঠন করে।আর তখন থেকে ঝামেলা শুরু হয় ট্রলার ব্যবসায়ীদের সাথে।ওই লাইনে নতুন করে কোন ট্রলার যুক্ত করতে চাইলে দিতে হবে তাদের ২০ হাজার টাকা।না হয় কোন ধরনের নতুন ট্ররার যুক্ত করতে পারবে না ওই লাইনে।এছাড়াও ট্রলার সিরিয়ালের নামে প্রতিটি ট্রলার থেকে ১০০ টাকা করে চাঁদা উত্তোলন করে এই বাহিনী।
এটা নিয়ে বিপত্তি বাধে তলার ব্যবসায়ীদের সাথে।
যার পরিপ্রেক্ষিতে গত শনিবার সন্ধ্যায় চাঁদার টাকা দিতে ব্যবসায়ীরা অস্বীকার জানালে ফাহিম বাহিনীর সাথে হাতাহাতির ঘটনা ঘটে।ফাহিম ও তার ভাই নাঈম ও তাদের বাহিনী নিয়ে ট্রলার ব্যবসায়ী রিপনের কাছে চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার জানালে রিপনকে প্রথমে মারধর করেন। রিপন কে বাঁচাতে রাসেল ও তার বোন আসলে তাদের মারধর করেন ওই কিশোর গ্যাং এর সদস্যরা। ততপর নিজেরা বাঁচার জন্য এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে এই বাহিনী।প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করার অভিযোগ এনে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।অতঃপর বরিশাল কোতোয়ালি মডেল থানায় প্রতিপক্ষের নামে একটি সাধারন অভিযোগ করেন।এ ঘটনায় এলাকার সিরাজ মিয়া জানান, ফাহিম একজন প্রতারক। মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং নিয়ে তার চলাফেরা?এছারা বিভিন্ন প্রশাসনের সোর্স পরিচয় সাধারণ কর্মজীবী মানুষকে জিম্মি করে টাকা আদায় করাই এর কাজ।এই ঘটনায় রয়েছে একাধিক কল রেকর্ড। যার পরিপ্রেক্ষিতে প্রশাসনের একটি বাহিনী এ ঘটনা শুনলে তাকে আটক করে উওম মাধ্যম দিয়ে ছেড়ে দেয় যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড না করে।কিন্তু বেশ কিছুদিন ঠান্ডা থাকার পর আবারো বেপরোয়া হয়ে ওঠে এই ফাইম।আবারও প্রশাসনের সোর্স পরিচয় বিভিন্ন অপরাধ করে যাচ্ছে। এ ঘটনায় সাধারণ ট্রলার ব্যবসায়ীদের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ অভিযোগ করেন।ফাহিমের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসী ও সাধারণ ট্রলার ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক || প্রকাশ্যে জনসম্মুখে ফিল্মি স্টাইলে দোকান ঘর দখল করতে গিয়ে একই পরিবারের নারীসহ ৪ জনকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে ভোলা জেলার, দৌলতখান উপজেলার, উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মধ্য জয়নগর বাংলাবাজার এলাকায়। এ ব্যাপারে আহতর বড় বোন সামিয়া জানান,আমার বাবা শফিজুল ইসলাম ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। বাংলাবাজার এলাকায় আমাদের তিনটি দোকান রয়েছে। ওই দোকানগুলো ভিপি সম্পত্তি। আমার বাবা দীর্ঘ চল্লিশ বছর যাবত লিজ নিয়ে ওই দোকানগুলো পরিচালনা করে আসছেন। এই দোকানগুলো দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দখল করতে চান সাবেক চেয়ারম্যান ইয়াসিন লিটন ও তার সন্ত্রাসী বাহিনী।আমার(সামিয়া) পরিবারকে দীর্ঘদিন যাবৎ দোকান ছাড়ার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে আসছে ওই সন্ত্রাসী বাহিনী।আমাদের কাছে তারা বলে ওই দোকানগুলোতে আওয়ামী লীগের ক্লাব করবে কিন্তু বাংলাবাজার আওয়ামী লীগের ক্লাব রয়েছে। তারা মূলত দোকানগুলো দখল করার জন্য আওয়ামী লীগের ক্লাবের নাম করে দোকান গুলো দখল করতে চান।যার পরিপ্রেক্ষিতে গত বুধবার রাতে সাবেক চেয়ারম্যান ইয়াসিন লিটন এর নেতৃত্বে ৪ নং ওয়ার্ডের কাজল মেম্বার,৫ নং ওয়ার্ডের ফরহাদ মেম্বার,সোহাগ মেম্বার, মিজান বিশ্বাস, সিহাপসহ অনেকেই দেশীয় অস্ত্রশস্ত্র এবং আওয়ামী লীগের ব্যানার নিয়ে আমাদের দোকানের সামনে হাজির হয়ে দোকানে থাকা লোকজন দের মারধর শুরু করেন।এই ঘটনার খবর পেয় আমার ছোট বোন মুন্নী এবং মা বাধা দিলে মরিচের গুঁড়া চোখে মেরে তারা প্রকাশ্যে জনসম্মুখে আমার বোন এবং মাকে রাস্তায় ফেলে মারধর করেন(সমস্ত ঘটনার ভিডিও রেকর্ড রয়েছে)।অতঃপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতিসনিয়ন্ত্রণে আনেন।

আমার বোন মুন্নী অসুস্থ হয়ে পড়লে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে ভোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।তার অবস্থার অবনতি ঘটলে সেখানকার ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।এখন আমার বোনের অবস্থা আশঙ্কাজনক।এই ব্যাপারে জানার জন্য সাবেক চেয়ারম্যান ইয়াসিন লিটনের মুঠোফোনে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।এই ঘটনার মামলার প্রস্তুতি নিচ্ছেন আহত পরিবার।