ঝালকাঠিতে চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ঝালকাঠি থানা পুলিশ। শুক্রবার দুপুরে ঝালকাঠি থানার ওসি মো: খলিলুর রহমানের নির্দেশনায় পুলিশ উপপরিদর্শক মো: সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাফুরকাঠিস্থ হিরু চেয়ারম্যানের বাড়ির দরজায় ব্রিজের উপর থেকে চুরি হওয়া ডিসকোভার ১৩৫ মটর সাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।
এ ব্যাপারে ঝালকাঠি থানায় পৌরসভার মসজিদ বাড়ি রোডের জালাল আহমেদের পুত্র আতাউর রহমান ওরফে জায়েদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং-১২ তারিখ: ২২/০৭/২০২১খ্রি:।
আসামীরা হলো- আকব্বার মল্লিকের ছেলে আবুল বাসার (২০), এমদাদের ছেলে  রানা(২০) ।
এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই সকাল অনুমান ৫টার দিকে তার বন্ধু রায়হান ঝালকাঠি পৌরসভাস্থ ৫নং ওয়ার্ড কামার পট্রি রোডস্থ উত্তর পার্শ্বে আব্দুর শক্কুর হাওলাদারের ৩ তলা বিশিষ্ট বাড়ির প্রবেশ রাস্তার শেষ মাথায় তার মোটরসাইকেল রেখে রায়হানের ভাড়াকৃত বাসায় গিয়ে বিশ্রাম নেয়। সকালে ঘুম থেকে উঠে বাহিরে মোটরসাইকেল দেখতে না পেয়ে বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করে। পরে সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ দেখে গাড়ী চুির হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মো: খলিলুর রহমান জানান, অভিযোগ পেয়ে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশী চালালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাফুরকাঠিস্থ হিরু চেয়ারম্যানের বাড়ির দরজায় ব্রিজের উপর থেকে চুরি হওয়া ডিসকোভার ১৩৫ মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
 গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৫০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৪৫ জনে।
  এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গসহ ১২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস এ তথ্য জানান।
তিনি জানান, বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১৪৫ জনে।
এই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জন এবং করোনা ওয়ার্ডে ১ জনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে বরিশাল জেলায় ১ জন এবং বরগুনায় ১ জনসহ মোট ২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪১৬ জনে দাঁড়িয়েছে।
তিনি জানান, মোট আক্রান্ত ২৮ হাজার ১৪৫ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৬৩৩ জন।
আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ৭৬ জন নিয়ে মোট ১২ হাজার ২৯জন, পটুয়াখালী জেলায় নতুন ১১ জন নিয়ে মোট ৩ হাজার ৪৫৩ জন, ভোলা জেলায় নতুন ৪১ জনসহ মোট ২ হাজার ৮৬৭ জন, পিরোজপুর জেলায় নতুন ১৬ জনসহ মোট ৩ হাজার ৮৭১ জন, বরগুনা জেলায় নতুন ১ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৩৮৮ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৫ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩৭ জন।
এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দশ জনের এবং করোনা ওয়ার্ডে ১ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭২০ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২৬৬ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭১০ জনের মধ্যে ৫১ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।
ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩০ জন ও করোনা ওয়ার্ডে ১৫ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩০০ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১১২ জন করোনা ওয়ার্ডে এবং ১৮৮ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৬৯ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৫২ শতাংশ পজিটিভ শনাক্তের হার।
 পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ১০২ পিস ইয়বাসহ বখতিয়ার শরীফ (৫২) নামে এক মাদক কাারবারি কে করেছে থানা পুলিশ।শুক্রবার রাত দেড়টার দিকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় ।
বকতিয়ার ভান্ডারিয়া পৌর শহরের কলেজ মোড় এলাকার জামিরতলা এলাকার মৃত আব্দুল কাদের শরীফের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, পৌর শহরের জামিরতলা এলাকার রাস্তায় ৪/৫ জনের একটি দল মাদক ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান করে বখতিয়ার হোসেনকে গ্রেপ্তার করা হলেেও অন্যরা পালিয়ে যায়। এসময় বখতিয়ার দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ভাণ্ডারিয়া থানা অফিসার ইন চার্জ (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বরিশাল টাইমসকে জানান, গ্রেপ্তার হওয়া
রখতিয়ার একজন নিয়মিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া সে একটি অস্ত্র মামলায় ১৪ বছর সাজা ভোগ করে কারাগার থেকে বের হয়েছে।
এ বিষয়ে বখতিয়ার শরীফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আব্দুল হক সিকদার (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সগির (৩৫), তার বাবা নাসির মিস্ত্রী (৫৫) ও আইয়ুব আলী খান (৫৫) নামের ৩ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।
নিহত আব্দুল হক সিকদার স্থানীয় দক্ষিণ বড় মাছুয়া গ্রামের মৃত হাতেম আলী সিকদারের ছেলে।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের মোতালেব সিকদার ও নাসির হাওলাদারের জমি নিয়ে মামলা চলছে। গতকাল শুক্রবার সকালে মোতালেব সিকদার তার দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ নাসির হাওলাদার বাধা দেন। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ৫ নারীসহ ২০ জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’পক্ষের ৮ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহত আব্দুল হক সিকদারকে বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকা নেওয়ার পথে রাতে মাওয়া ফেরিঘাট এলাকায় মারা যান।
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল বরিশালটাইমসকে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।
 পটুয়াখালীর বাউফলে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই তরুণী এ ঘটনার বিচার চাইতে গিয়ে তিন দফায় মারধরের শিকার হয়েছেন।
অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলার একটি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ওই তরুণী অভিযোগ করেছেন,তিন বছর আগে প্রতিবেশি মো. রাব্বি (২৩) নামে এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়।
সর্বশেষ গত এক মাস আগে তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রাব্বি।বিয়ে করতে বললে এড়িয়ে চলার চেষ্টা করে রাব্বি।
নিরুপায় হয়ে গত শুক্রবার সন্ধ্যার দিকে রাব্বির বাড়িতে গিয়ে ধর্ষণের বিষয়টি তাঁর (রাব্বি) বাবা-মাকে জানায় এবং বিয়ের দাবিতে ওই ঘরে অবস্থান নেন।
এতে ক্ষিপ্ত হয়ে রাব্বির পরিবারের লোকজন ওই তরুণীকে মারধর করে ঘরের বারান্দায় ফেলে রাখে।রাতে ওই বারান্দায় ছিলেন তরুণী।
শনিবার সকালে ফের মারধর করে ঘরের সামনে উঠানে ফেলে রাখে। বিকেল বেলা ফের মারধর করা হয়। একপর্যায়ে উঠানে অচেতন হয়ে পড়েন থাকেন।
তরুণীর মা অভিযোগ করেছেন,খবর পেয়ে বিকেলবেলা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান।
পুলিশ গিয়ে তাঁর মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
তিনি আরও বলেন,রাব্বির চাচা স্থানীয় ইউপি সদস্য ও প্রভাবশালী। তিনি এ বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য বলেছেন।
বাড়াবাড়ি করলে তাঁর স্বামীকে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন। তাঁর মেয়ে সুস্থ হলে এ ঘটনায় তাঁরা আইনের আশ্রয় নিবেন বলে জানান।
এ ঘটনার পর ঘরে তালা লাগিয়ে রাব্বি ও তাঁর পরিবারের লোকজন গা-ডাকা দিয়েছেন। এ কারণে রাব্বির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে তাঁর চাচা ইউপি সদস্য (মো. শাহজাহান) মুঠোফোনে বলেন,‘শুনেছি প্রেমের সম্পর্ক ছিল।কিন্তু মেয়ের বয়স কম, ১৮ বছর হয়নি। তাই আমার পক্ষে বিয়ে পড়ানো সম্ভব না।
বিয়ে দেওয়ার বয়স না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছি। কিন্তু মেয়ের অভিভাবকেরা তা মানতে চান না।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,হাত ধরে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে।মারধর ও মেরে ফেলার হুমকির অভিযোগ সত্য না।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘তরুণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে করোনা অাক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনায় হামলা চালিয়েছেন রোগীর স্বজনরা। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে শেরে বাংলা মেডিকেল হাসাপাতালে করোনা ইউনিটের তৃতীয় তলার আইসিইউতে এ ঘটনা ঘটে। রোগীর স্বজনদের দাবি, অক্সিজেন সংকটের কারণে রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসক ও নার্সরা সংকটাপন্ন ওই রোগীর সুচিকিৎসায় দায়িত্বশীল আচরণ করেননি।এ ঘটনায় ওই রোগীর চার স্বজনকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তবে পরবর্তীতে ক্ষমা চেয়ে মুচলেকা দেওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী এলাকার বাসিন্দা মনিরুজ্জামান (৪০) করোনা উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। তার অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিকের চেয়ে নিচে ছিল। গত ১৫ জুলাই রোগীর অবস্থার আরও অবনতি হলে মনিরুজ্জামানকে করোনা ওয়ার্ডের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। এতে রোগীর তিন-চারজন স্বজন ক্ষিপ্ত হয়ে আইসিইউর ভেন্টিলেটর ও হাইফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিনের ওপর হামলা চালায় ও হাত দিয়ে আঘাত করেন। এতে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিনটি ঠিক থাকলেও ভেল্টিলেটরটি বন্ধ হয়ে যায়।
তবে মারা যাওয়া রোগীর ভাই হাফিজুর রহমান অভিযোগ করে বলেন, হাসপাতালে শুরু থেকেই চিকিৎসক ও নার্সরা ঠিকভাবে রোগীর চিকিৎসা দিচ্ছিলেন না। যেকোনো পরামর্শের জন্য গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। আমার ভাইয়ের অবস্থা খারাপ হওয়ার পর ডাক্তার ও নার্সদের বারবার জানানো হলেও তারা ভ্রুক্ষেপ করেননি। এমনকি আইসিইউতে নিয়ে আসার পর থেকেও তার চিকিৎসা তেমন করেননি। আমরা ৩টার দিকে বারবার কথা বলার চেষ্টা করেছি ডাক্তারের সঙ্গে, কিন্তু ডাক্তার পাইনি। এছাড়া ভেল্টিলেটর ও হাইফ্লো ন্যাজাল ক্যানুলা ঠিকভাবে কাজ করছিল না। মূলত আমার ভাই অক্সিজেনের অভাবে মারা গেছে।
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট প্রধান ডা. সাইফুল ইসলাম বলেন, করোনা ইউনিটে একজন রোগীর মৃত্যু নিয়ে স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাৎক্ষণিক প্রশাসনকে জানানো হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তিনি আরও বলেন, আইসিইউর ক্ষতিগ্রস্ত ভেল্টিলেটর ও হাইফ্লো ন্যাজাল ক্যানুলা সর্ম্পকে জেলা প্রশাসক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, করোনা ইউনিটে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে প্রাথমিকভাবে আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে স্বজনরা নিজেদের ভুল বুঝতে পেরে মুচলেকা দিলে মানবিক বিবেচনায় তাদের ছেড়ে দেয় পুলিশ।

 

চট্টগ্রামের পাহাড়তলীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি টিপ ছুরি, ২টি চাপাতি, ১টি লোহা কাটার ব্লেড, ২টি লোহার পাইপ, ১টি স্ক্রুড্রাইভার উদ্ধার করা হয়।

শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার পাহাড়তলী থানার ধুমকুল ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার মুরাদনগর থানার আলীরচর গ্রামের মৃত সোবেদ আলীর ছেলে মো. নাসির উদ্দিন (৪৫), মো. কালামের ছেলে মো. লিটন (২৮), আলেক মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (৩৯), কক্সবাজারের রামুর চর এলাকার মৃত সামশুল আলমের ছেলে মো. ইয়াসিন (৩৪), বরিশাল সদর উপজেলার রাজারচর এলাকার মৃত ফরিদ হাওলাদারের ছেলে নূর আলম ওরফে সুমন ও কুমিল্লার তিতাস থানার মাসুমপুর কালাগাজী বাড়ির মৃত জহুর আলীর ছেলে আলী আহমদ (৩৫)।

ওসি হাসান ইমাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধুপকুল এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি টিপ ছুরি, ২টি চাপাতি, ১টি লোহা কাটার ব্লেড, ২টি লোহার পাইপ, ১টি স্ক্রুড্রাইভার উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি প্রস্তুতি, অস্ত্র, চুরিসহ একাধিক মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য।

জিজ্ঞাসাবাদে তারা কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম জেলা ও মহানগর এলাকার ডাকাতদলের সদস্যদের সাথে সমবেত হয়ে বিভিন্ন মহাসড়কে ও বাসা-বাড়িতে ডাকাতি করে বলে স্বীকার করে। পরে আসামিদের বিরেুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

শামীম আহমেদ : গভীর রাতে ওষুধের দোকানের টিনের চালা কেটে প্রবেশ করে ওষুধ চুরি করে পালানোর সময় চোরাইকৃত বিপুল পরিমান ওষুধসহ দুই চোরকে আটক করেছে রাত্রীকালিন টহলে থাকা পুলিশ সদস্যরা।

শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, আটককৃতরা হলো-যশোর কোতয়ালী থানা এলাকার তৈয়ব আলী কাজীর পুত্র খোকন কাজী ও ভোলার দৌলতখান এলাকার সিদ্দিক মাঝির পুত্র রুবেল মাঝি।

ওসি আরও জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে গৌরনদী বন্দরের খান ও মদিনা ফার্মেসীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরাইকৃত বিপুল পরিমান ওষুধ নিয়ে আটককৃতরা পালানোর সময় টহল পুলিশের সদস্যরা চোরাইকৃত ওষুধসহ ওই দুই ব্যক্তিকে আটক করে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আটককৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শামীম আহমেদ : থানায় দায়ের করা ধর্ষণ মামলা থেকে রেহাই পেতে অতিগোপনে ধর্ষিতাকে বিয়ে করেছে ধর্ষক কাওসার সরদার।

বিষয়টি শনিবার দুপুরে ছড়িয়ে পরলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের।

শনিবার দুপুরে বিয়ের বিষয়টি নিশ্চিত করে ওই ছাত্রী জানান, গত কয়েকদিন পূর্বে মাহিলাড়া ইউনিয়নের নিকাহ রেজিষ্টারের কাছে গিয়ে চার লাখ টাকা দেনমোহরের বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

বিয়ের সময় মাহিলাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্য সলেমান মৃধা, গ্রাম্য মাতুব্বর জব্বার সরদারসহ উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নার্সিং পড়ুয়া কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে আশোকাঠী গ্রামের প্রবাসী হাসান সরদারের পুত্র ওষুধ ব্যবসায়ী কাওসার সরদারের বিরুদ্ধে গত ২৯ জুন গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই ছাত্রী।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, বিয়ের বিষয়টি আমার জানা নেই। তবে মামলার আসামি কাওসার সরদারকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

থানা সূত্রে জানা যায়, গতকলা শুক্রবার বরিশাল নগরীর রুইয়ার পোল এলাকায় চেকপোস্ট বসান এয়ারপোর্ট থানার একটি দল।

বিকেল তিনটার দিকে চেকপোস্টে তল্লাশিকালে দুইজনকে চব্বিশ (২৪) বোতল ফেন্সিডিলসহ আটক করেন তারা।

আটককৃতরা হলেন, যশোর জেলার শার্শা উপজেলার উলাশি এলাকার মাহাতাব উদ্দিনের স্ত্রী আমিনা খাতুন (৪০) ও কাউনিয়া মতাসার এলাকার আনিস বেপারির ছেলে সজল বেপারি(২৪)।

আটক অভিযানে অংশ নেয় এয়ারপোর্ট থানার এস আই সাইদুল হক সর্দার, এএসআই আউয়াল, এএসআই জব্বার, এএসআই রায়হানুর রহমানসহ ৮/১০ জনের একটি দল।

এবিষয়ে এস আই সাইদুল বলেন, মতাসার সজল বেপারি দীর্ঘদিন যাবত বরিশালে ফেন্সিডিলের ব্যবসা করে আসছেন এর আগেও তিনি একাধিকবার আটক হয়েছেন।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেছেন এস আই সাইদুল হক সর্দার।