কিনতে এসে চালিয়ে দেখার (টেস্ট ড্রাইভ) নামে নিয়ে যাওয়া মোটরসাইকেল ৪৮ ঘণ্টায়ও উদ্ধার করতে পারেনি পুলিশ। সেইসঙ্গে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করার খবরও পাওয়া যায়নি।

পুলিশ বলছে বিষয়টি জানার পর থেকেই তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী বাহাদুর হোসেন (২০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, কৌশলে নিয়ে যাওয়া ইয়ামাহা কোম্পানির আর ওয়ানফাইফ মডেলের নীল রংয়ের ওই মোটরবাইকটি (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ল ৪৪-৩৪৭০) বিক্রির জন্য বাহাদুর তার ফেসবুক আইডি থেকে বাইকের ছবি দিয়ে একটি স্ট্যাটাস দেন। পরবর্তীতে তারিকুল ইসলাম আইডি থেকে অজ্ঞাতনামা ব্যক্তি মোটরবাইকটি কেনার জন্য যোগাযোগ করেন।

পরে ১৭ মার্চ সন্ধ্যা ৭টার দিকে বরিশাল নগরের ১৩ নম্বর ওয়ার্ডের আমতলার মোড়ে মোটরবাইকটি দেখানোর জন্য আসেন বাহাদুর। এরপর চালানোর উদ্দেশ্য করে সে বাইকটি নিয়ে চলে যায় এবং এরপর আর ফিরে আসেনি।
অভিযোগকারী বাহাদুর  জানান, প্রথমে সে আমাকে নিয়ে চালিয়ে মোটরসাইকেলটি দেখেন। পরে তিনি সেটি কিনতে অপারগতা প্রকাশ করে মোটরসাইকেল থেকে আমাকে নামিয়ে দেন। কিন্তু ওই সময় মোটরসাইকেল থেকে ওই ব্যক্তি না নেমে সোজা নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দিকে দ্রুত গতিতে চালিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম  বলেন, মোটরসাইকেল উদ্ধার ও দুর্বৃত্তকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মো:রাজিবুল হক (বরগুনা প্রতিনিধি),
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার ১৮ মার্চ, ২০২১ মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখে বামনা উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড, সাধারণ ওয়ার্ডে সর্ব মোট ১৯৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
বামনা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত ৮জন, সাধারণ ওয়ার্ডে ৩১জন। বুকাবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত ৭জন, সাধারণ ওয়ার্ডে ৪০জন। রামনা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত ৯জন, সাধারণ ওয়ার্ডে ৩৮জন। রামনা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত ৯জন, সাধারণ ওয়ার্ডে ৩৮জন। ডৌয়াতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮জন, সংরক্ষিত ৭জন, সাধারণ ওয়ার্ডে ৩৪জন প্রার্থী দাখিল করেন। এদিকে বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করার ঘোষণা দিলেও বামনার ৪টি ইউনিয়নের মধ্যে বামনা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ এনায়েত কবীর হাওলাদার সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। এ ছাড়া বুকাবুনিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারমান মোঃ সাইদুররহমান সবুজ, রামনা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এডৎ আঃ খালেক জোমাদ্দার, ডৌয়াতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিজানসহ উপজেলার সকল ইউনিয়নেই আ,লীগের একাধিক নেতারা সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বামনা সদর ইউনিয়নে চৌধুরী কামরুজ্জামান সগির, বুকাবুনিয়া ইউনিয়নে মীর আসাদুজ্জামান, রামনা ইউনিয়নে মোঃ নজরুল ইসলাম জোমাদ্দার, ডৌয়াতলা ইউনিয়নে মোঃ কামরুল ইসলাম নিজাম মৃধা আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।

 

নিজেস্ব প্রতিবেদকঃ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৮ নং ওয়ার্ড আওয়ামীলিগের উদ্যেগে দোয়া ও প্রার্থনার সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।গতকাল সকালে ৯ টা ৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্হায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

ক্যাপসন ঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিসি অায়োজনে বাই সাইকেল র‍্যালীতে অংশ নেন ৮নং ওয়ার্ড অাওয়ামীলিগের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম মাইনুল সহ নেতৃবৃন্দ।ক্যাপসন ঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিসি আয়োজনে বাই সাইকেল র‍্যালীতে অংশ নেন ৮নং ওয়ার্ড অাওয়ামীলিগের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম মাইনুল সহ নেতৃবৃন্দ।

 

 

 

 

 

সন্ধ্যায় মাগরিব নামাজের পরে খাজা মঈনউদ্দিন মাদ্রাসা,লাইন রোড বাবড়ি মসজিদ, বায়তুল্লাহ জামে মসজিদ সহ ওয়ার্ডে ৫ টি মসজিদে দোয়া মোনাজাত অনুস্ঠিত হয়।এবং ওয়ার্ডে বাজার রোড কালীবাড়ি মন্দির,বাকলার মোড় রাধা গোবিন্দ জি’উর মন্দির সহ ৫ টি মন্দিরে জাতির জনক বঙ্গবন্ধুর জন্য প্রার্থনা করা হয়।দোয়া মোনাজাতে ওয়ার্ড আওয়ামীলিগের সাধারন সম্পাদক মোঃ তারিকুল ইসলাম মাইনুল সহ ওয়ার্ড আওয়ামীলিগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ওয়ার্ডের বিভিন্ন ধর্ম উপাসনালায় এ সময় উপস্হিত ছিলেন।এবং বিকাল ৩ টায় মহানগর অাওয়ামীলিগের নির্দেশ অনুযায়ী বাই সাইকেল র‍্যালীতে অংশ গ্রহন করেন ওয়ার্ড আওয়ামীলিগ নেতৃবৃন্দ।

যথাযোগ্য মর্যাদায় ববরিশালে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য কর্মসূচি পালন শুরু করেছে সরকারের বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

কর্মসূচির অংশ হিসেবে আজ (১৭) মার্চ বুধবার সকাল নয়টায় নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হল চত্ত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ও বাংলােদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজন করে দিবসটি তাৎপর্যসহকারে পালনের।

 

অস্থায়ীভাবে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

 

এর মধ্যে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

 

পরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও সমন্বয় পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।অপরদিকে সকাল ৯টায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বান্দ রোডস্থ বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়েছে।

 

এসময় বরিশাল বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, মোঃ শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার, এবং জেলা পুলিশ সুপারসহ সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

 

এছাড়া সকাল দশটায় নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর দলীয় কার্যলয় সংলগ্ম জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আঃরব সেরনিয়াবাতের অস্থায়ী ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও (সাবেক) সংসদ সদস্য এ্যাড, তালুকদার মোঃ ইউনুস সহ দলীয় নেতৃবৃন্দ।

 

পরে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাড,জাহাঙ্গীর হোসাইন ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ হিরন সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।এরপরই দলীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।অন্যদিকে নগরীর সাংবাদিক মাইনুল হাসান সড়কে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধুর স্থায়ী ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা জানান প্রেস ক্লাব সদস্যরা।

 

নিজস্ব প্রতিবেদক ঃ বরিশাল নগরীর টপটেন মার্ট শোরুমে লুটতরাজের ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এস আই আশরাফুল আলমের রিমান্ড আবেদনের শুনানি শেষে ১৬ মার্চ মঙ্গলবার দ্রুত বিচার আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, রিমান্ড মঞ্জুর হওয়া অভিযুক্তরা হচ্ছে, লুতফর রহমান সড়কস্থ ইউনুস আরিন্দার ছেলে আল আমিন হোসেন সোহান (২১), বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকার মৃত্যু আব্দুর রহিম কাজীর ছেলে মারুফ হাসান টিটু (২৬),বিএম কলেজের সামনের এলাকার আইনুল হকের ছেলে সুখ রানা হক (২৪),কাশিপুর মহুয়া এলাকার আমির হোসেনের ছেলে মিজান শরীফ (২২) ও নগরীর কশাইখানা এলাকার জয়নাল হাজারীর ছেলে নিলয় আহম্মেদ রাব্বি (২০)। গত ৭ মার্চ বিকেলে টপটেন শোরুমে লুটতরাজ চালিয়ে ৫ জনকে আহত বানিয়ে ৫০ লাখ টাকার মালামাল নিয়ে যায় সন্ত্রাসীরা । এতে গত ৮ মার্চ বরিশাল কোতোয়ালি মডেল থানায় নামধারী ২১ জন ও অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন টপ টেন মার্ট শো রুমের ব্রাঞ্চ ম্যানেজার ইমরান শেখ। এঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ দুইদিনে ওই ৫ জন সহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ১৫ মার্চ আদালতে ওই ৫ জনের ৩ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 

নিজস্ব প্রতিবেদকঃ নিজ হেফাজতে গাজা রাখার অপরাধে মাদক কারবারি আল আমিন ও হুমায়ুন কবির হিরনকে ১০ বছর করে কারাদন্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। ১৬ মার্চ মঙ্গলবার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আসামীদের অনুপস্থিতিতে সাজার এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আল আমিন কুমিল্লা জেলার বুড়িংচর জগৎপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে এবং হিরন একই এলাকার আবু তাহেরের ছেলে। আদালত সূত্র জানান, ২০১৪ সালের ১৫ অক্টোবর রাত পৌনে দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর বান্দ রোডস্থ কেডিসি বালুর এলাকায় অভিযান চালিয়ে মূল গেটের সামনে থেকে তাদের আটক করে মেট্রো ডিবিপুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২১ কেজি গাজা উদ্ধার করা হয়। ওই দিনই ডিবির এস আই আহসান কবির বাদী হয়ে তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। একই বছর ২৫ নভেম্বর তদন্তে সত্যতা পেয়ে তদন্তকারি কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ মামলার চার্জশীট জমা দেন। রাষ্ট্রপক্ষ ৭ জনের সাক্ষ্য প্রদান করেন। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত দুইজনকে সাজা দেন। রায়ের সময় পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

বরিশাল নগরী থেকে ২১ কেজি গাঁজাসহ আটক মামলায় কুমিল্লার মাদক কারবারি আল আমিন ও হুমায়ুন কবির হিরনকে ১০ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

|আরো খবর
‘বাড়ছে করোনা, সচেতন না হলে আইনগত ব্যবস্থা’
কোটালীপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকা-বরিশাল রুটে নিয়মিত ফ্লাইট চালু করছে বিমান
মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হল- কুমিল্লা জেলার বুড়িংচর জগৎপুর মধ্য পাড়ার সিরাজুল ইসলমের ছেলে আল আমিন এবং একই এলাকার আবু তাহেরের ছেলে হুমায়ুন কবির হিরন।

আদালতের বেঞ্চ সহকারি রেজাউল ইসলাম লিটন জানান, ২০১৪ সালের ১৫ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই আহসান কবির তার সঙ্গীয় ফোর্স নিয়ে নগরীর বান্দ রোড কেডিসি বালুর মাঠ এলাকায় অভিযান চালান। এ সময় ২১ কেজি গাঁজাসহ আল আমিন ও হুমায়ুন কবির হিরনকে আটক করে মামলা দায়ের করেন।

একই বছর ২৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ আদালতে ওই দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।

 

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের এয়ারপোর্টে বাবুগঞ্জের কেদারপুরের ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার লাভলুর বিরুদ্ধে নৌকার প্রতীক ভাংচুর ও একই ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জসিমকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী মেম্বার পদপ্রার্থী জসিমের ভাষ্যমতে জানা যায়, ১৪ তারিখ দুপুরে বরিশাল বিমান বন্দরে কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নুরে আলমকে ফুল ও নৌকার প্রতীক দিয়ে শুভেচ্ছা জানাতে যান ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী জসিম। একইসময় বর্তমান মেম্বার লাভলু দলবল নিয়ে হাজির হন বিমানবন্দরে। চেয়ারম্যান নুর আলমকে ফুল দিতে গেলে হঠাৎ করে মেম্বার লাভলু তার দলবল নিয়ে আকস্মিক হামলা চালায় জসিমের উপরে এবং জসিমের হাতে থাকা নৌকার প্রতীক ভাঙচুর করে। উক্ত ঘটনায় বাবুগঞ্জ জুড়ে তোলপাড় শুরু হয়েছে।

মেম্বার প্রার্থী জসিম সাংবাদিকদের বলেন, হামলাকারী লাভলু একজন সন্ত্রাসী, জুয়াখোর ও ইয়াবা ব্যবসায়ি। সে আগে ঢাকায় থাকত এবং মাছ বিক্রি করত। সে আওয়ামী লীগে অনুপ্রবেশ কারী। তার যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী তাই তাকে এখন আর কেউ জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় না। তার বিরুদ্ধে আমি প্রার্থী হওয়ায় আমার উপরে হামলা করেছে এবং আমার গলার স্বর্ণের চেইন ও হাতের স্বর্ণের ব্রেসলেট নিয়ে যায় ও নৌকার প্রতীক ভাঙচুর করেছে। তাই আমি আমার প্রানের সংগঠন আওয়ামীলীগের প্রতীক নৌকা ভাঙচুর করায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই ।

ঘটনা সম্পর্কে জানতে অভিযুক্ত লাভলুকে তার ব্যবহৃত ০১৭৪১…..২২ ফোন দিলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নূরে আলমের কাছে জানতে ফোন দিলে তাকে পাওয়া যায়নি ।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক দুলালের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনার সময় আমি বিমানবন্দর ভি আইপি রুমে ছিলাম। পরে ভুক্তভোগী জসিমের মাধ্যমে ঘটনা সম্পর্কে জানতে পারি। নির্বাচনে যদি কেউ দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ।

 

নিজস্ব প্রতিবেদকঃ বিক্রির উদ্দেশ্য পিকাপ ভ্যানে করে ফেন্সিডিল সরবরাহ করায় ৪ জনকে সাজা দিয়েছে আদালত। ১৪ মার্চ রবিবার বরিশালের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম বিচারাধীন আদালত ৩ জন আসামীর উপস্থিতিতে ও একজনের অনুপস্থিতিতে সাজার রায় দেন। রায়ে ৪ জনের প্রত্যেককে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড সহ ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানায়, সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে, যশোর জেলার শার্শা উপজেলার বাগ আচড়া এলাকার আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম ও জহোর আলী কলুর ছেলে আব্দুস ছালাম এবং সাতক্ষীরা জেলার রামের ডাংগা এলাকার রইচউদ্দিনের ছেলে রাকিবুল ইসলাম ও রসুলপুর এলাকার হোসেন আলীর ছেলে জাহাঙ্গীর আলী। তাদের বিরুদ্ধে ২০১১ সালের ২৭ এপ্রিল উজিরপুর থানায় মামলা দায়ের করেন বরিশাল র‍্যাব ৮ এর সার্জেন্ট আলতাফ হোসেন । অভিযোগে তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে ২০১১ ২৭ এপ্রিল উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। সন্দেহ ভাজন ভাবে আসা একটি পিকাপ ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এধরণের অভিযোগ দিয়ে মামলা দায়ের হলে তদন্তে সত্যতা পেয়ে ২০১১ সালের ১১ মে থানার এস আই নাসির উদ্দিন আসামীদের বিরুদ্ধে চার্জশীট জমা দেন। রাষ্ট্রপক্ষ ৭ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত ৪ জনের প্রত্যেককে সমান সাজা দেন। রায়ের সময় ছালাম পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয় এবং উপস্থিত বাকি ৩ জন আসামীকে সাজাভোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

নিজস্ব প্রতিবেদকঃ জি মরফিন ইনজেকশন বিক্রির অপরাধে গোলাম মাহবুব মনোজ নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড সহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দিয়েছে আদালত। ১৪ মার্চ রবিবার বরিশালের জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম বিচারাধীন আদালত সাজার এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী হেদাতুন্নবী জাকির জানায়, সাজাপ্রাপ্ত আসামি মনোজ বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার খান সড়কস্থ আব্দুর রব খানের ছেলে। তাকে গতবছর ৬ অক্টোবর বরিশাল নগরীর সাগরদী বাজার সংলগ্ন মসজিদের পাশে ইসলামি ব্যাংকের এটিএম বুথের সামনে রাস্তা থেকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছে থাকা শপিং ব্যাগের মধ্যে কসটেপ প্যাচানো মোড়ক করা ৭০ এম্পুল জি মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। এতে ওইদিনই তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন থানার এস আই রিয়াজুল ইসলাম । একমাস তদন্ত করে সত্যতা পেয়ে থানার এস আই রোজিনা বেগম গতবছর ১৫ নভেম্বর আসামীর বিরুদ্ধে চার্জশীট জমা দেন। রাষ্ট্রপক্ষ ৯ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে উপস্থিতিতে মনোজকে ওই সাজা দেয় আদালত । রায় শেষে তাকে সাজাভোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মামলাটি রাষ্ট্রপক্ষে আইনী লড়াই লড়েন এডভোকেট এ কে এম জাহাঙ্গির।