নলকূপ থেকে পানি পান করার সময় আট বছর বয়সি শিশুকে নির্জন ঘরের মধ্যে টেনে নিয়ে বিবস্ত্র করে শিশুর স্পর্শকাতর স্থানে হাত দেয়ার অভিযোগে হেলাল হাওলাদার (৫০) নামের এক লম্পটকে আটক করেছে পুলিশ। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাঘার গ্রামের।

ভুক্তভোগি শিশু ও তার পিতা জানান, শুক্রবার দুপুরে বাঘার দিঘিরপাড় কীর্তন অনুষ্ঠান থেকে মামা বাড়িতে যাওয়ার পথে নলকূপ থেকে পানি পান করছিলো শিশুটি।

এসময় লম্পট হেলাল হাওলাদার শিশুটিকে একলা পেয়ে নির্জন ঘরের মধ্যে বিবস্ত্র করে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়।

পরবর্তীতে শিশুর ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে এসে লম্পট হেলালকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেন।

গৌরনদী মডেল থানার এসআই সহিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এবিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বর্ষা শুরুর আগেই মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন বরিশাল নগরীর বাসিন্দারা । মশকনিধনে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) তেমন কার্যক্রম না থাকায় মশা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্ষা শুরুর আগেই মশা নিধনে আগাম ব্যবস্থা না নিলে করোনার সঙ্গে ডেঙ্গুর প্রদুর্ভাব বেড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।

বিসিসি সূত্রে জানা গেছে, ৫৮ বর্গকিলোমিটারের বরিশাল সিটিতে পাঁচ লক্ষাধিক মানুষের বাস। ৩০টি ওয়ার্ডে বিভক্ত এ সিটির মশা নিয়ন্ত্রণে কাজ করেন মাত্র ৭০ কর্মচারী। আধুনিক সরঞ্জাম বলতে রয়েছে দুটি ফগার মেশিন।

আর রয়েছে ৭০টির মত হস্তচালিত স্প্রে। যারা এসব পরিচালনা করছেন, তাদের নেই কোনো প্রশিক্ষণ। ফলে তারা জানেন না কোথায় কোন প্রজাতির মশা রয়েছে। কোন মশার জন্য কী ধরনের কীটনাশক ব্যবহার করতে হয়। আর কীটনাশক প্রয়োগের মাত্রার সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা কতটুকু।

নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে মশার উপদ্রব অনেক বেশি বলে জানান সেখানকার বাসিন্দারা।

এখানকার রূপতলী হাউজিং এলাকার ২৫ নম্বর রোডের ১ লেনের বাসিন্দা হেমায়েত ইসলাম বলেন, ছয়তলায় একটি ফ্লাটে স্ত্রী ও দুই ছেলে মেয়ে নিয়ে থাকি। মশার উৎপাত এতই বেশি যে সন্ধ্যার পর ছেলে মেয়েকে মশারির মধ্যে রাখতে হয়। মশার জ্বালায় বাসায় কোথাও একটানা বসে থাকা যায় না।

মশার কামড়ে স্বাভাবিক কাজ করা কঠিন হয়ে পড়েছে। কিন্তু মশা মারতে করপোরেশনের লোকজনের দেখা মিলে না।

তিনি বলেন, নগরীর অন্য এলাকার তুলনায় এটি নিম্নাঞ্চল। সারা বছরই এ ওয়ার্ডে পানি জমে থাকে। এর মধ্যে নতুন নতুন বহুতল ভবন গড়ে উঠছে।

এছাড়া রূপতলী হাউজিং এলাকার পাশেই বাস টার্মিনাল। যার কারণে টায়ার ও পরিত্যক্ত টিউব যন্ত্রপাতি পরিত্যাক্ত অবস্থায় প্রায় পড়ে থাকে।

টার্মিনালের রাস্তার দুই পাশের ড্রেন ও নালায় অসংখ্য প্লাস্টিকের কাপ, পানির বোতল, কর্কশিটের বাক্স, ডাবের খোসা, ঠোঙা জমে আছে। এখানে প্রচুর মশা জন্মায়। কিন্তু এ এলাকায় সিটি করপোরেশন মশার ওষুধ ছিটায় না।

নগরীর ১৯ নং ওয়ার্ডের নতুন বাজার কালী মন্দির গলির বাসিন্দা স্বপন দাস জানান, নতুনবাজার হলো মশার কারখানা। সন্ধ্যার পর বাইরে বের হলে মশা যেভাবে ঘিরে ধরে মনে হয় উড়িয়ে নিয়ে যাবে।

দিনেও মশা কামড়ায়। ২৪ ঘণ্টা কয়েল জ্বালিয়ে রাখতে হয়। দুই দিন ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটাতে দেখেছি। মশা মরার কথা। অথচ মশার উপদ্রব একটুও কমেনি।

নগরীর ২১ নম্বর ওয়ার্ডের অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা ও সবুজ আন্দোলন ফাউন্ডেশনের বরিশাল জেলা শাখার সভাপতি কাজী মিজানুর রহমান ফিরোজ জানান, বিকেল হলেই মশার উৎপাত শুরু হয়।

সন্ধ্যা নাগাদ তা চরমে পৌঁছে। সন্ধ্যার পর কয়েল বা স্প্রে ছাড়া ঘরে থাকা যায় না। এরপরও মশক নিধনের কোনো কার্যক্রম দেখা যায় না।

 

তিনি আরও বলেন, সামনে বর্ষা মৌসুম। বৃষ্টি হলে এডিস মশা বাড়বে। আবার গরমে বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও মশা বাড়বে।

তাতে ডেঙ্গুর প্রকোপও বৃদ্ধির আশঙ্কা আছে। সাধারণত জুন-সেপ্টেম্বর সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। এ সময়কে ডেঙ্গুর মৌসুম বলা হয়। তবে সিটি করপোরেশন যে ওষুধ ছিটাচ্ছে, তা মশা মারতে কতটা কার্যকর তা পরীক্ষা করে দেখা দরকার।

নগরীর ১১নং ওয়ার্ডের বাসিন্দা ও বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শাহ্ সাজেদা বলেন, নগরীর সবখানেই মশার উৎপাত। সিটি করপোরেশনের মশকনিধন কার্যক্রম চাললেও মশা কমছে না।

মশা নির্মূলে আগাম ব্যবস্থা না নিলে করোনার সঙ্গে ডেঙ্গুর প্রদুর্ভাব বেড়ে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, আমি নিয়মিত ট্যাক্স দেই। নাগরিক সুযোগ-সুবিধা পাওয়া আমার অধিকার। সেই জায়গা থেকে মশার থেকে রেহাই পেতে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার দাবি জানাচ্ছি।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মশার উপদ্রব বেশি। তাই জ্বর, মাথা ও চোখব্যথা, গায়ে ফুসকুড়ি বা র‌্যাশ এসব উপসর্গ নিয়ে কোনো রোগী সরকারি হাসপাতালে আসলে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে বিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমানর বক্তব্য জানতে চাইলে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মশক নিধন কর্মসূচি চলমান রয়েছে। নগরীর খাল ও ড্রেন, জলাশয়, ডোবা, নালা, নর্দমা পরিষ্কার করা হচ্ছে। খাল পুনঃখননের জন্য পরিকল্পনা নেয়া হয়েছে। মশার উপদ্রব আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।

তিনি আরও বলেন, কাজের গতি বাড়াতে আরও ১০ ফগার মেশিন কেনা হচ্ছে। আশাকরি কয়েকদিনের মধ্যে মেশিনগুলো চলে আসবে।

এছাড়া মশার কবল থেকে নগরবাসীকে রক্ষা করতে ১৭ মার্চ থেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। বিশেষ অভিযানে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে গতি আসবে। আশা করছি মাসখানেকের মধ্যে মশার উৎপাত কমে যাবে।

দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার দায়ে আবুল হোসেনকে (২৪) পুলিশ গ্রেফতার করেছে।
কলাপাড়া থানা পুলিশ টিয়াখালীর বাদুরতলী গ্রাম থেকে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে আবুলকে গ্রেফতার করে। তবে মূল হোতা রবিউল চৌকিদার ও অপর সহযোগী জাহিদুল পলাতক রয়েছে।
এ ঘটনায় কলাপাড়া থানায় তিনজনকে আসামি করে শুক্রবার একটি মামলা হয়েছে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুর রহমান জানান, আনুমানিক বৃহস্পতিার রাত নয়টার দিকে ওই কিশোরী কিছু কেনাকাটার জন্য বাসা থেকে নিকটস্থ দোকানে যাচ্ছিল।
পথিমধ্যে কিশোরীকে আটকে একই এলাকার তিন যুবক ধর্ষণ চেষ্টা চালায়। কিশোরীর ডাক-চিৎকারে লোকজন এগিয়ে আসলে এরা সটকে পড়ে। গ্রেফতারকৃত আবুল হোসেন বাদুরতলীর ফারুক হোসেনের ছেলে।

ভোলা সদর উপজেলায় তিন কেজি গাঁজাসহ মোঃ কাউসার মৃর্ধা (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(১২ মার্চ) দুপুর ১ টার দিকে ভোলা সদর থানার ইলিশা কালুপুর চটের মাথা লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ কাউসার মৃর্ধা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ফরিদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঈসাপুরা এলাকার মৃত মোঃ ইসমাইল মৃর্ধার ছেলে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফরিদ, এএসআই (নিঃ) মোঃ মাইনুল হাসান, এএসআই মোঃ গুলজার হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে একটি অভিযান পরিচালনা করে।

এসময় ভোলা সদর উপজেলার ইলিশা কালুপুর চটের মাথা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মোঃ কাউসার মৃর্ধা নামে এক যুবককে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউপি নির্বাচন সামনে রেখে নির্বাচনী এলাকায় কোন প্রকল্প গ্রহণ, অনুদান, ত্রাণ বিতরণ কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। প্রভাবমুক্ত নির্বাচনের জন্য নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় নতুন ভিজিডি কার্ড ইস্যু কার্যক্রমসহ নতুন কোন ধরনের অনুদান বা ত্রাণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা যাবে না। ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ইউপি নির্বাচন। প্রথম দফায় ৩৭১ ইউপিতে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন রমজানের আগে প্রথম দফায় ভোটের পর রমজানের পুরো মাসে আর কোন ভোট অনুষ্ঠিত হবে না। রমজানের পর ব্যাপক পরিসরে কয়েক দফায় সারাদেশে সাড়ে ৪ হাজার ইউপিতে ভোটগ্রহণের জন্য তফসিল দেয়া হবে। ইতোমধ্যে যেসব ইউপিতে নির্বাচনের জন্য তফসিল দেয়া হয়েছে কেবল সেসব নির্বাচনী এলাকায় এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। বাকি নির্বাচনী এলাকায় তফসিল ঘোষণার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইসির নির্দেশনায় ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ (সংলগ্নী-১) এর বিধি ৪ এর বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, নির্বাচন-পূর্ব সময়ে অর্থাৎ নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল সরকারী গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত কোন প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষ থেকে অন্য কোন ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ইউনিয়নগুলোর এলাকায় অবস্থিত কোন প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোন ধরনের চাঁদা-অনুদান দেয়া বা দেয়ার অঙ্গীকার করতে পারবেন না। এ বিধিমালার বিধান লঙ্ঘন দন্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং এ ধরনের অপরাধের জন্য সংশ্লিষ্টরা উল্লিখিত আচরণ বিধিমালার বিধি ৩১ অনুযায়ী দ-িত হবেন।

তবে পূর্বে অনুমোদিত ও চলমান প্রকল্পগুলোর অর্থ অবমুক্ত, অর্থছাড় ও বিল পরিশোধ, অনুমোদিত প্রকল্পের প্রশাসনিক আদেশ জারি, চলমান প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রকল্পের খাত পরিবর্তন (রাজস্ব-মূলধন) এবং অন্যান্য কার্যক্রম গ্রহণ বা কাজ সম্পাদন অথবা আচরণবিধি প্রতিপালনের শর্তে চলমান প্রকল্পের দৈনন্দিন কার্যক্রম গ্রহণে নির্বাচন কমিশনের সম্মতির প্রয়োজন নেই বলে নির্বাচন কমিশনের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

আইন অনুযায়ী ইউপি নির্বাচন হবে দলীয় ভিত্তিতে। শুধু চেয়ারম্যান পদের প্রার্থী দলীয় প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এর বাইরের সদস্য পদে ভোট হবে নির্দলীয়। আইনানুযায়ী চেয়ারম্যান পদের কোন প্রার্থীকে দলীয় পরিচয়ে ভোট করতে চাইলে তাকে অবশ্যই ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের হয়ে ভোটে অংশ নিতে হবে। দল থেকে আগে মনোনয়ন নিশ্চিত করতে হবে। দলের প্রত্যয়ন নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করতে হবে। এর বাইরে অন্য প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। দল থেকেও প্রার্থী মনোনয়নের জন্য দলের ক্ষমতা প্রাপ্ত ব্যক্তির নাম পদবি এবং নমুনা স্বাক্ষর ও রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়ার নির্দেশনা দিয়েছে ইসি। প্রথম দফায় ইউপি নির্বাচনে অংশ নিতে আগামী ১৮ মার্চের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই মার্চ ১৯, প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ। ভোটগ্রহণ ১১ এপ্রিল। ইসির তফসিল অনুযায়ী প্রথম ধাপে ভোট হবে কক্সবাজার, নোয়াখালী, চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা, বাগেরহাট, সুনামগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বরিশাল, সাতক্ষীরা, পটুয়াখালী ও রংপুর জেলার ৩৭১টি ইউনিয়ন পরিষদে। এর মধ্যে ৩০টিতে ইভিএম ব্যবহার করা হবে।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ের ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। আগামী ১৫ মার্চের মধ্যে কেন্দ্রের তালিকা ইসিতে পাঠাতে হবে। এ সংক্রান্ত চিঠি সকল সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

বরিশাল সদর উপজেলার ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন জনগণের প্রত্যাশা পূরণে অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দল-মত-নির্বিশেষে সকলের আস্থাভাজন আওয়ামীলীগের নৌকার প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ আহম্মেদ শাহরিয়ার বাবু কে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী।

নির্বাচনকে কেন্দ্র করে চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় সর্বত্র এখন নির্বাচনী আমেজ। দলমত নির্বিশেষে ইউনিয়নের ভোটারদের মুখে মুখে তার নাম শোনা যায়।
এলাকার একাধিক প্রবীণ ত্যাগী আওয়ামীলীগ কর্মীরা বলেন, সে খুব ভদ্র ছেলে, আমরা তার মধ্যে আগামীর ভবিষ্যত দেখতে পাই তাকে রায়পাশা কড়াপুর ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেকে উৎসর্গ করবেন আমাদের বিশ্বাস।

জানা যায়,,করোনাকালিন সময়ে আহম্মেদ শাহরিয়ার বাবু নিজ অর্থায়নে সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং শীতার্তদের মাঝে গোপনে কম্বল বিতরন ও সাহায্য সহযোগীতা অব্যাহত রেখেছিলেন। তিনি মসজিদ মাদ্রসা ও ধর্মীয় কাজে ও গরিব দুঃখি অসহায় পরিবারের মাঝে গোপনে মেয়ের বিয়েতে সাহায্য সহযোগিতা করেন। তিনি ছাত্র জীবন থেকে ছাত্রলীগ ও আওয়ামী রাজনীতির সাথে নিজেকে অব্যাহত রেখেছেন সুনামের সহিত।

তার নিজ অর্থায়নে এলাকার দরিদ্র ও অসহায় মানুষকে আর্থিক সাহায্য প্রদান করেছেন।
এমনকি একাধিক নতুন ভোটার বলেন, আমাদের তরুনদের আইডল বাবু ভাই। আমরা মনে করি মোঃ আহম্মেদ শাহরিয়ার ভাই‌ কে আওয়ামীলীগ থেকে এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে মোঃ আহম্মেদ শাহরিয়ার বাবু জানান আমি ১৯৯১ সালে সরকারি হাতেমআলী কলেজের ছাত্রসংসদের জিএস ছিলাম, দীর্ঘদিন ধরে তিনি দলের জন্য কাজ করে চলেছেন। সব কিছু বিবেচনা করে দল যদি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন দেয় তবে চেয়ারম্যান নির্বাচিত হলে রায়পাশা কড়াপুর ইউনিয়নের যুব সমাজকে লেখাপড়ায় মনোযোগী ও খেলাধুলায় আগ্রহী করে তুলেছেন। মাদক ও নেশা থেকে যুব সমাজকে দূরে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করবেন। ত ইউনিয়নবাসীর পাশে থেকে তাদের বিভিন্ন সরকারি সাহায্য সরকারী সেবা ইউনিয়নবাসীর দ্বারপ্রান্তে পৌছে দিবেন এবং গরীব অসহায় মানুষের পাশে থেকে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি নিজ ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগনের কাছে দোয়া চেয়েছেন।

বরিশাল মহানগরীর প্রাণ কেন্দ্র সদর রোডের কাকলী মোড়ের সকাল সন্ধ্যা ডিপার্টমেন্টল স্টোর-এ মঙ্গলবার বিকেলে এক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। এসময় সদর রোডের একটি অংশে যান চলাচল বন্ধ করে দেয়ায় নগরীর অনেক এলাকায় যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে অনতিদূরের ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে ঝাপিয়ে পরে। প্রায় আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরনে এ অগ্নিকান্ডের সূত্রপান বলে প্রাথমিকভাবে জনা গেলেও বিষয়টি তদন্ত করছে দমকল বিভাগ।

এ অগ্নিকান্ডে কেউ হতাহত না হলেও ৫ লক্ষাধীক টাকার সম্পদ বিনষ্ট হয়েছে বলে প্রতিষ্ঠানটির সত্বাধিকারী বিষু ঘোষ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ৮৪০ পিস ইয়াবাসহ মোঃ জাহিদুর রহমান ওরফে নাইম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮)।

সোমবার (৮ মার্চ) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে বিমানবন্দর থানাধীন পূর্ব ক্ষুদ্রকাঠী এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যা মঙ্গলবার দুপুরে এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বরিশাল র‌্যাব সদর দপ্তর।

গ্রেপ্তারকৃত মোঃ জাহিদুর রহমান ওরফে নাইম বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের মৃত বজলুর রশিদের ছেলে।

র‌্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সোমবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে বিমানবন্দর থানাধীন পূর্ব ক্ষুদ্রকাঠি এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাহিদুর রহমান ওরফে নাইমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৮৪০ পিস ইয়াবা ও সেনাবাহিনী ইউনিফর্ম এবং নগদ ১৪ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়।’

এ ঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।’

বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ’র মায়ের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

বরিশাল নগরীতে ১০ মণ জেলিযুক্ত চিংড়িসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার সময় বরিশাল জেলা মৎস্য অফিস ও সদর নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে নগরীর পোটরোডের মৎস্য আড়ৎ ট্রাক থেকে ৪০ ককসেট জেলি ও চিংড়ি মাছ ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- সাতক্ষীরার পারুলিয়ার দেবহাটা গ্রামের মৃত লিয়াকত বিশ্বাসের ছেলে মো. আবদুল আজিজ ও সাতক্ষীরার পারুলিয়ার দেবহাটার একই গ্রামের মৃত আমজাত হোসেনের ছেলে মো. জাহিদ হোসেন। তাদের মধো আ‌জিজ ট্রাক চালক ও জা‌হিদ হেলপারি।

আটককৃতদের পড়ে বরিশাল সদর নৌ পুলিশের কার্যলায় নিয়ে আসার পড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সময় উপস্থিত থেকে বরিশালের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দছতগির ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আং মাচিং মারমা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় দুইজনকেই ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস্য কমকর্তা মো. আসাদুল জামান ও বরিশাল ইলিশ মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস, বরিশাল সদর নৌ থানার পুলিশের ইন-চার্জ এস আই অলোক চৌধুরী প্রমুখ।

এ বিষয়ে বরিশাল ইলিশ মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, একটি ট্রাক সাতক্ষীরা থেকে রাতে বরিশালে আসছে। এমন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে জে‌লিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। আমারা জেলা মৎস্য অফিস ও নৌ পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নগরীর পোট রোডের মৎস্য আড়ৎ এলাকায় ট্রাক থেকে ৪০ কয়কসেট জেলি ও চিংড়ি মাছসহ দুইজনকে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়।

তিনি আরো বলেন, ৪০ ককসেট এ প্রায় ৪০০ কেজি এই জেলি চিংড়ি মাছ যা বাজার মৃল্য দুই লাখ টাকা। এই কয়কসেট ভর্তি চিংড়ির মাছ বরিশাল নগরীর ডিসিঘাট এলাকা থেকে টলারে নিয়ে গিয়ে বরিশালের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দছতগির ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আং মাচিং মারমা এর নিরর্দেশে কীর্তনখোলা নদীতে ধংস করা হয়।