বরগুনার যুবলীগ নেতা খোকন হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য জাফরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।

এদিন ভোরের দিকে বরিশালে গৌরনদী থানা এলাকা থেকে জাফরকে গ্রেফতার করা হয়। বরগুনা থানার এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শ মারুফ আহমেদ জানান, দীর্ঘদিন পলাতক থাকার পরে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরের দিকে বরিশালে গৌরনদী থানা এলাকা থেকে সাবেক ইউপি সদস্য জাফরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, চলতি বছরের পহেলা জুলাই দুপুর ১২টার দিকে ফুলঝুরি নদীর মোহনা থেকে যুবলীগ নেতা খোকনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া এই মামলায় আরও দু’জকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- একই এলাকার রাসেল ও কনু।

 

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ায় নেশাগ্রস্ত হয়ে স্কুল ছাত্রকে পিটিয়ে মারাত্মক যখম করার অভিযোগ পাওয়া গেছে মাদক সেবীদের বিরুদ্ধে।
শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাফানিয়া গ্রামের নীলখোলার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের নাম সিফাত ইসলাম শান্ত, সে ওই এলাকার ঠিকাদার রিয়াজ হাওলাদার এর ছেলে ও কাগাসুরা হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র।
বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত শান্ত জানান, শনিবার বিকেলে শান্ত ও তার এক বন্ধু রাকিবকে নিয়ে নীল খোলার পর একটি ফুটবল টুর্নামেন্ট দেখতে যায়।
টুর্নামেন্টের আলোচনা শেষে বাসায় আসার পথে নীল খোলার পাড় দোকানের পিছনে শান্ত প্রসাব করে। এ সময় তিন বখাটে হাসান, রাহুল ও মইনুদ্দিন মাদক সেবন করতে ছিল। পরে আসার সময় শান্তকে নেশাগ্রস্ত হয়ে এখানে আসার জিজ্ঞাসাবাদ করে। শান্ত প্রসবের বিষয়টি বললে বখাটেরা অবিশ্বাস করে তার উপরে ক্ষিপ্ত হয়।
একপর্যায়ে হাসান, রাহুল মইনুদ্দিন শান্তকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এ সময় শান্তর বন্ধু রাকিব ভয়ে পালিয়ে গিয়ে লোকজন খবর দেওয়ার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্থানীয় পরিবারের সহযোগীরা আহত শান্তকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনায় কাউনিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের-স্বজনরা জানান।

নিজস্ব প্রতিবেদক ::: মুন্সিগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের গুলিতে ২ জন নিহত ও শতাধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত করার প্রতিবাদে বরিশাল মহানগর যুবদল বিক্ষোভ সমাবেশ করে।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফকির বাড়ি রোড থেকে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি সদর রোড প্রদক্ষিন করে দলীয় কার্যালয় এসে শেষ করে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান চপল , সহ সাধারণ সম্পাদক জুম্মান হাওলাদার, প্রচার সম্পাদক জিহাদ সরদার, মো রাজু খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

ভোলার দৌলতখানে এক তরুণী ধর্ষণের শিকার হয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এখন বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী ওই তরুণী (১৮) ও তার পরিবার।

অভিযুক্ত আলমগীর উপজেলার চরপাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবু তাহের মোল্লার ছেলে। তিনি তিন সন্তানের জনক ও পেশায় জেলে।

ভুক্তভোগী তরুণী জানান, অভিযুক্ত আলমগীরের ছোটভাইয়ের সঙ্গে ভুক্তভোগীর বড়বোনের বিয়ে হয় সাত মাস আগে। এ সুযোগে আলমগীর তাদের ঘরে আসা-যাওয়া করত। গত ২২ ফেব্রুয়ারি তার মা ইউনিয়ন পরিষদে চাল আনতে যান। এ সময় ঘরে একাই ছিলেন তরুণী।

এ সুযোগে আলমগীর পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছু বুঝে ওঠার আগেই আলমগীর তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

এদিকে এলাকায় ঘটনাটি জানাজানি হলে ভিকটিমের বড় বোনের সঙ্গে অভিযুক্ত আলমগীর তার ছোটভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। স্বামী পরিত্যক্ত হয়ে তার বোন এখন চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করছেন।

ভিকটিমের মা বলেন, আমার অনুপস্থিতিতে ঘরে একা পেয়ে আলমগীর পিতৃহারা মেয়েকে ধর্ষণ করেছে। তার গর্ভে এখন ছয় মাসের সন্তান। তিনি তার মেয়ের গর্ভের সন্তানের পিতৃত্বের স্বীকৃতি চান।

ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী মনজুর আলম বলেন, ঘটনাটি জানতে পেরে ভিকটিমের পরিবারকে ডেকে এনেছিলাম। কিন্তু তারা আমার কাছে এ ব্যাপারে কিছু প্রকাশ করেননি।

অভিযুক্ত জেলে আলমগীর তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা অস্বীকার করেছেন।

এ ব্যাপারে দৌলতখান থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। থানায় লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী খোকন সিকদারের (৩৫) বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে ওই বিদ্যালয়ের একটি কক্ষে এ ঘটনা ঘটে। মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দপ্তরি খোকন সিকদারকে আটক করলেও প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন তাকে ছাড়িয়ে নেয়।

এ ঘটনার পর দপ্তরি খোকন সিকদারের বিচারের দাবিতে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক একঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা।

পুলিশ ও ছাত্রীর পরিবার জানায়, দপ্তরি খোকন সিকদার পঞ্চম শ্রেণির দুই ছাত্রীকে বিদ্যালয়ের একটি কক্ষে প্রতিদিন সকালে প্রাইভেট পড়ায়। শুক্রবার সকালে বিদ্যালয়ের কক্ষের দরজা আটকে সে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা করে।

ওই ছাত্রীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে খোকন সিকদারকে বিদ্যালয়ের কক্ষের মধ্যেই আটক করে রাখে। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযুক্ত দপ্তরির ভাই জাহাঙ্গির হোসেন সিকদার এসে ধর্ষণচেষ্টাকারীকে লোকজনের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যায়।

এ ঘটনার বিচারের দাবিতে ওই ছাত্রীর পরিবার ও স্থানীয় লোকজন বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক একঘণ্টা অবরোধ করে। তারা অভিযুক্ত দপ্তরিকে আটকের দাবিতে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

ঘটনাস্থল পরিদর্শনকারী নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম জানান, এ ঘটনায় স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়েছে। অভিযুক্ত দপ্তরি পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

 

বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ছয় বোতল বিদেশী মদ সহ নয়ন সাহা (২৬) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। আটককৃত নয়ন গৌরনদী পৌর এলাকার উত্তর বিজয়পুর মহল্লার যাদব সাহার ছেলে।

বুধবার রাতে র‌্যাব-৮ এর মিডিয়া সেলে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারের সামনে অভিযান চালায় র‌্যাব-৮ এর সদস্যরা।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদে তার নাম নয়ন সাহা বলে জানায়। পরবর্তীতে আটককৃতের কাছ থেকে ভারতীয় তৈরি রয়েল ষ্ট্যাগ ব্যান্ডের ছয় বোতল মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি মোঃ আব্দুল মতিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। রাতেই নয়নকে থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নয়নকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

 

মুন্সিগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে ২ জন নিহত ও শতাধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত করার প্রতিবাদে বরিশাল মহানগর যুবদল বিক্ষোভ মিছিল করে।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে লাইন রোড থেকে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি সদর রোড প্রদক্ষিন করে দলীয় কার্যালয় এসে শেষ করে।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক মাজহারুল হাসান জাহান, রাজু খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

কুয়াকাটা সমুদ্রসৈকতে নববধূকে নিয়ে হানিমুনে গিয়ে দুর্বৃত্তদের মারধরে আহত হয়েছেন মনিরুল ইসলাম নামে এক পর্যটক। পরে ওই দুর্বৃত্তদের হাত ধরে নববধূ পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় কুয়াকাটা জিরো পয়েন্ট ফ্রাই মার্কেটসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ মনিরুল ইসলামকে তাদের হেফাজতে নিলেও উদ্ধার করতে পারেনি তার স্ত্রী নুরে জান্নাতকে।

মারধরের শিকার পর্যটক মনিরুল ইসলাম বরগুনা পৌর শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। মনিরুল ইসলাম বলেন, রাতে সৈকতের জিরো পয়েন্টে স্বামী-স্ত্রী দুজনে দাঁড়িয়েছিলাম। আকস্মিক আমাকে ৪-৫ জন লোক মারধর শুরু করে। আমি বাঁচার চেষ্টা করি এবং স্ত্রীকে আঁকড়ে ধরি। এ সময় আমাকে ছেড়ে আমার স্ত্রী হামলাকারীদের হাত ধরে চলে যায়।

সৈকতের আচার দোকানি প্রত্যক্ষদর্শী খায়রুল বলেন, স্বামী-স্ত্রী দুজনকে সৈকতে নামতে দেখেছি। এর কিছুক্ষণ পর তাকে (পর্যটক মনিরুল) রক্তাক্ত অবস্থায় ট্যুরিস্ট পুলিশ বক্সে নিয়ে আসে।

নববধূ নুরে জান্নাতের বাবা হারুন অর-রশিদ মোবাইল ফোনে বলেন, আমরা ঘটনা শুনেছি। তবে আমার মেয়ে এখন কোথায় আছে এখনো জানতে পারিনি, বিষয়টি পারিবারিকভাবে আমরা দেখব।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মারধরের শিকার পর্যটককে উদ্ধার করি, তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। আহত পর্যটক মনিরুল ইসলামকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

বরিশালের গৌরনদী উপজেলায় ধর্ষণ মামলায় রাব্বি সরদার নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাব্বি গৌরনদী উপজেলার মাগুরা মাদ্রাসা এলাকার আলমগীর সরদারের ছেলে।

র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে রাব্বি মাদারীপুরের ডাসার উপজেলার আটিপাড়া গ্রামের ওই তরুণীকে (১৭) বিয়ের প্রলোভনে ফুসলিয়ে মাগুরা মাদ্রাসা এলাকার বেড়িবাঁধ সংলগ্ন মুরগির ফার্মের একটি ঘরে নিয়ে যান।

সেখানে ওই তরুণী ধর্ষণের শিকার হন। পরদিন সকাল ৭টার দিকে ওই তরুণীকে রাব্বি ডাসার উপজেলার ফ্রেজারবোজা এলাকায় রেখে আসেন। এ সময় তরুণী রাব্বিকে বিয়ের কথা বললে তিনি ভয়ভীতি দেখিয়ে বিষয়টি কারো কাছে প্রকাশ না করার জন্য হুমকি দেন। লোক লজ্জার ভয়ে ফ্রেজারবোজা এলাকার একটি গাছের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই তরুণী।

পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তরুণীকে উদ্ধার করে। এ ঘটনার পরে মঙ্গলবার গৌরনদী থানায় মামলা করেন তরুণীর মা। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তিনি আরও বলেন, বিষয়টি জানতে পেরে র‌্যাব মঙ্গলবার রাত ৮টার দিকে মাগুরা মাদ্রাসা এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে রাব্বিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি ওই তরুণীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) তাকে গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসচাপায় দুই বাইক অরোহী তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- স্থানীয় চরাদি ইউনিয়নের সন্তোষদি গ্রামের বাসিন্দা নান্না মল্লিকের ছেলে নাজমুল মল্লিক (২০) এবং একই গ্রামের জসিম গাজীর ছেলে রাব্বি গাজী (২১)। নাজমুল বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। রাব্বি বেঙ্গল বিস্কুটের সেলসম্যান হিসেবে চাকরি করে।

চরাদি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লোকমান হোসেন মৃধা জানান, চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে গোমা ফেরিঘাটের উদ্দেশে যা‌চ্ছি‌লো যাত্রীবাহী সাগর পরিবহনের একটি বাস। সন্তোষদি গ্রামের বাড়ি থেকে নাজমুল ও রাব্বি বরিশাল নগরীর উদ্দেশে রওনা দেয় মোটরসাই‌কে‌লে ক‌রে। চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত দুই তরুণকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম জানান, ঘটনার পর বরিশাল সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট বাসস্ট্যান্ড থেকে বাকেরগঞ্জের ডিসি রোডে বাস চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়েছে। পুলিশ বাস আটক করেছে।