নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে সাত জেলেকে আটক করা হয়েছে। বরিশালে রোববার ভোররাত থেকে সোমবার সকাল পর্যন্ত মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর দুটি অভিযানে তাদের আটক করা হয়। এ সময় প্রায় ৪০৫ কেজি জাটকা ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত বলেন, অভয়াশ্রমে নিষেধাজ্ঞার প্রথম দিনে মধ্যরাতে কীর্তনখোলা নদীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু টোলঘরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাস থেকে ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ ঘটনায় গাড়ির তিন কর্মচারী মো. রনি, রেজাউল, সোহেল খানকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার অভয়াশ্রম কালাবদর নদীতে মাছ ধরার অপরাধে চারজনকে আটক করা হয়েছে। অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি জাটকাসহ জব্দ করা হয়।

বরগুনা প্রতিনিধি ||

বরগুনার বামনা হাসপাতালের এম্বুলেন্স ড্রাইভার আরিফুল ইসলাম গাড়ীর ব্যবহৃত ফি (ইউজার ফি)জমা না দিয়ে আত্বসাত করেছে। স্বাহ্যমন্ত্রনালয়ের উপ সচিব মোঃ আঃ সালাম সাহেবের গোচরে আসলে তিনি বামনা হাসপাতাল পরিদর্শন করতে এসে ঘটনার সত্যতা পান এবং আত্বসাত কৃত টাকা জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।তার নির্দেশনা উপেক্ষা করে মাএ ৪৬০০০ টাকা জমা করেছে। এখনও লক্ষাধিক টাকা জমা করেনি।এ ছাড়াও তার বিরুদ্ধে রয়েছে হাজারো অভিযোগ।তিনি তার বাসার বিদ্যুৎ লাইন নিয়েছেন হাসপাতালের পাম্পের লাইন থেকে।তার মিসেস ফেরদৌসী আক্তার আয়া হলেও তিনি আয়ার দায়িত্ব পালন না করে ঔষধ সরবারাহ রুমে বসে থাকেন।তার নিজের একটি এম্বুলেন্স রয়েছে।সরকারী এম্বুলেন্স নষ্ট বলে তার নিজের এম্বুলেন্সে রুগি পাঠাতে বাধ্য করে।তার খুটির জোর কোথায়।বাহির থেকে কোন এম্বুলেন্স আসলে দিতে হয় তাকে উৎকোচ। বরিশালে বামনা থেকে রুগীর ভাড়া সরকারী রেট ১৬৫০ হলেও তিনি রোগীদের কাছ থেকে গ্রহন করেন ৩৫০০ থেকে ৪০০০ টাকা
ইতোপূর্বে ভিবিন্ন অভিযোগে বামনা থেকে বদলী হলেও। পুনরায় আবার ক্ষমতার জোড়ে বামনায় চলে আসে।
উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা বলেন তাকে সরকারী
কোষাগারে টাকা জমা দিতে বলা হয়েছে।অন্য অভিযোগের বিষয় বলেন আমি খতিয়ে দেখবো।সত্য হলে আইনানুগ ব্যবস্হা নিবো।

 

নিজস্ব প্রতিবেদক ঃ বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল মজুদ রাখার অপরাধে বাকেরগঞ্জের মাদক কারবারি কামরুজ্জামান হাওলাদারকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত । একই সাথে অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার অপর আসামী মজিবর রহমান বাবুল ওরফে বিসিক বাবুলকে খালাস দেয়া হয়। ২৮ ফেব্রুয়ারী রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত কামরুজ্জামান উপজেলার হলতা হাওলাদার বাড়ির মৃত ইছহাক হাওলাদরের ছেলে। রায় ঘোষণার সময় উভয়ই আদালতে অনুপস্থিত ছিল। বেঞ্চ সহকারি রেজাইল ইসলাম লিটন জানান, ২০১৩ সালের ৩১ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই জাহিদুল তার সঙ্গীয় ফোর্স নিয়ে নগরীর কালিবাড়ি রোডের প্রথম গলিতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ কামরুজ্জামানকে আটক করে। এসময় তার সহযোগী বিসিক বাবুল পালিয়ে যায়। এছাড়া জিজ্ঞাসাবাদে কামরুজ্জামান তার ভাড়াটিয়া বাসায় ফেন্সিডিল মজুদ রাখার কথা স্বীকার করে। পরে দলটি কামরুজ্জামানের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে আরো ৪৪ বোতলসহ মোট ৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এঘটনায় একই দিন কোতোয়ালি মডেল থানায় দু’জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন এসআই জাহিদুল ইসলাম। একই বছর ১৬ জুলাই মামলার তদন্তকারি কর্মকর্তা এসি ডিবি এসএম মাহমুদ হাসান আদালতে চার্জশীট জমা দেন। রাষ্ট্রপক্ষ ৯ জনের সাক্ষ্য প্রদান করতে সক্ষম হয়। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত আসামী কামরুজ্জামানকে ওই দণ্ডাদেশ দেন। রায়ের সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পাঁচটি হত্যা মামলা, চাঁদাবাজি, অস্ত্র, সন্ত্রাসী, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ২৯টি মামলার আসামি হয়েও বহাল তবিয়তে রয়েছেন ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার। রোববার সকালে বরিশাল নগরীর একটি হোটেলে জনার্কীন সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন ভূক্তভোগিরা।
ইউপি সদস্য বিকাশ রায় অভিযোগ করে বলেন, এলজিএসপি প্রকল্পে কাজ না করেই ভুয়া চেকে স্বাক্ষর দিতে ইউপি চেয়ারম্যান তাকে নির্দেশ দেন। তার নির্দেশে স্বাক্ষর দিতে অস্বীকার করায় তাকে স্থানীয় আদমকাঠি বাজারে বসে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছিলো। তিনি আরও বলেন, সম্প্রতি সময়ে সুন্দরবন থেকে অবৈধভাবে সুন্দরী কাঠ পাচারের সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে নৌকাটি আটক করা হয়। পরে উপজেলা বন কর্মকর্তা সাজ্জাদ হোসেনকে বিষয়টি ধামাচাঁপা দিতে ইউপি চেয়ারম্যান বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে। একপর্যায়ে সরকারি এ কর্মকর্তাকে মারধর করে আহত করা হয়। ওই ঘটনায় বরিশাল জজ আদালতে বনকর্মকর্তা সাজ্জাদ হোসেন বাদি হয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
অভিযোগে আরও জানা গেছে, ইউপি চেয়ারম্যানের অত্যাচার, নির্যাতন আর সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ইতোমধ্যে দেশত্যাগে বাধ্য হয়েছেন কুমুদ বিহারী হালদার, রমেন্দ্রনাথ সিকদার, মাধব মিস্ত্রী, বিকাশ রায়, সনানন্দ সিকদার, জোছনা বিশ্বাস, দীপক বিশ্বাস, সন্তোষ মন্ডলসহ অনেক পরিবার। এছাড়াও ইউপি চেয়ারম্যানের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে শারিরিক নির্যাতনের শিকার হয়েছেন ইউপি সদস্য বিকাশ রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দেবেন হালদারসহ অর্ধশতাধিক ব্যক্তি।
ইউপি চেয়ারম্যানের এককছত্র শাসন চলছে স্বরুপকাঠীর আটঘর কুড়িয়ানা ইউনিয়নে। সাধারন মানুষকে জিম্মি করে চাঁদাবাজি, সন্ত্রাসী লালন, শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির নিয়ন্ত্রন, এলাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন না করে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা।
ইউপি চেয়ারম্যানের এ অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, চাঁদাবাজিসহ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইতঃপূর্বে ভূক্তভোগিরা সরকারের আইন প্রয়োগকারী সংস্থাসহ একাধিক দফতরে অভিযোগ দায়ের করেও কোন সুফল পাননি। তাই ভূক্তভোগিরা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
ভূক্তভোগীদের অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার সাংবাদিকদের বলেন, সামনে নির্বাচন তাই প্রতিপক্ষের লোকজনে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করেছে। অভিযোগের কোন সত্যতা নেই বলেও তিনি উল্লেখ করেন।

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার চরমোনাই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পলিথিনে মোড়ানো অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ ।

আজ রোববার (২৮ ফেব্রয়ারি) সকালে স্থানীয়রা দুলাল নামের এক চায়ের দোকানদার বেঞ্চের সাথে দেখতে পেয়ে সকাল সাড়ে ৭টায় স্থানীয় ইউপি সদস্য পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ২৭ বছর হতে পারে বলে ধারণা করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে বরিশাল কোতয়ালী থানার সাব ইন্সপেক্টর রিয়াজুল ইসলাম জানান, রোববার সকালে চরমোনাই ব্রিজ সংলগ্ন দুলালের চায়ের দোকানের বেঞ্চের উপরে এক ব্যাক্তির মুখ বাধা অবস্থায় পলিথিনে মোড়ানো যুবককে দেখতে পায় স্থানীয়রা পরে স্থানীয় ইউপি সদস্য থানায় খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে কোতয়ালি থানার এসি, রাসেল, ওসি তদন্ত আসাদুজ্জামান, সাব ইন্সেপেক্টর রিয়াজুল পিবি আই ও সি আই ডির টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরে ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সোহাগ মোল্লা (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ঝালকাঠি সদর উপজেলার চৌপালা বাজার এলাকা থেকে সোহাগকে গ্রেফতার করা হয়। সোহাগ রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের মো. রুহুল আমিন মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি গভীর রাতে ১০ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন সোহাগ মোল্লা। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে সোহাগসহ দুজনের নামে ১৪ ফেব্রুয়ারি থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অনিমেষ মন্ডল জানান, স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টা মামলায় সোহাগকে গ্রেফতার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

শামীম আহমেদ :: তিন সন্তানের জননীকে ধর্ষনের ঘটনায় অন্তঃসত্তা হয়ে গৃহবধুর সন্তান প্রসবের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছোট বাশাইল গ্রামের। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গৃহবধূ। থানায় অভিযোগ দেয়ার পরপরই অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন।

রবিবার সকালে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী ওই গৃহবধু (৩২) জানান, বিগত দুই বছর যাবত তার (গৃহবধু) স্বামী ঢাকায় অবস্থান করছেন। এ সুযোগে গত আট মাসপূর্বে একই গ্রামের দুঃসম্পর্কীয় নানা আবুল সিকদার তাকে (গৃহবধু) অজ্ঞান করে জোরপূর্বক ধর্ষণ করে। ফলে সে অন্তঃসত্তা হয়ে পরেন। শনিবার রাতে সে (গৃহবধু) নিজবাড়িতে একটি মৃত পুত্র সন্তান প্রসব করে। ভূক্তভোগি গৃহবধু লম্পট আবুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা স্বীকার করে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরিশালে বাসচাপায় মোবারক হোসেন হাওলাদার (৭০) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার বেলা ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশাল ক্যাডেট কলেজ ও পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের মধ্যবর্তী স্থানের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোবারক হোসেন হাওলাদার বরিশাল সদরের পাংশা এলাকার বাসিন্দা। তিনি এনএসআই এর অবসরপ্রাপ্ত ফিল্ড অফিসার বলে জানিয়েছেন বাবুগঞ্জ ফায়ার স্টেশনের লিডার নুরুজ্জামান শরীফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে বরিশাল ক্যাডেট কলেজ ও পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের মধ্যবর্তী স্থানে মোবারকের মোটরসাইকেলে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস চাপা দেয়।

এতে মোবারকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে স্থানীয় অপর একটি সূত্র জানিয়েছে, মোবারক হোসেনের মোটরসাইকেলে প্রথমে একটি বালুর ট্রাক ধাক্কা দেয়। এতে মোবারক আলী রাস্তায় ছিটকে পড়লে দ্রুতগামী সাকুরা পরিবহনের বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়।

পরে স্থানীয়দের বাধায় রহমতপুর ব্রিজ এলাকায় বাসটি রেখে পালিয়ে যায় এর চালক ও হেলপার।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, মৃত ব্যক্তি এনএসআই এর অবসরপ্রাপ্ত সদস্য। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

মোটরসাইকেলের কাগজ না থাকলে মামলা দেয়া অথবা মোটরসাইকেল আটকে রাখা পুলিশের কাজ। কিন্তু এবার ঢাকার ধামরাইয়ে ঘটেছে উল্টো ঘটনা। চোরাই মোটরসাইকেলসহ জনতার হাতে আটক হয়েছেন মাসুদ রানা নামে এক পুলিশ কনস্টেবল।

শনিবার বেলা ১১টার দিকে চোরাই মোটরসাইকেল চালিয়ে আমতলা বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় তাকে জনতা আটক করেন। মাসুদ রানা সাভার উপজেলার আশুলিয়া থানার চুয়ালী গ্রামের বাসিন্দা। তিনি মিরপুর পুলিশ লাইনে কর্মরত রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধামরাই উপজেলার ভাড়রিয়া ইউনিয়নের আমতলা এলাকার মো. জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি ইন্ডিয়ান পালসার ব্র্যান্ডের সম্প্রতি একটি মোটরসাইকেল ক্রয় করেন। কিছুদিন আগে ওই মোটরসাইকেলটি তার বাড়ি থেকে চুরি হয়ে যায়।

অনেক খোঁজাখুঁজির পরও তা পাওয়া না গেলে মোটরসাইকেলের মালিক জহিরুল ইসলাম জহির হতাশ হয়ে পড়েন। এক পর্যায়ে মোটরসাইকেলের আশা ছেড়েই দেন। পরে শনিবার সকালে তার কেনা মোটরসাইকেলটি পুলিশ সদস্য চালিয়ে নিয়ে যাচ্ছেন, এটি দেখে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ভুক্তভোগী জহিরুল ইসলাম বলেন, আমি অনেক শখ করে এই মোটরসাইকেলটি ক্রয় করেছিলাম। হঠাৎ করে তা চুরি হয়ে যায়। অনেক খোঁজার পরও তা পাইনি। আজ কপালগুণে চোরসহ মোটরসাইকেল পেয়েছি।

পুলিশ কনস্টেবল মাসুদ রানা বলেন, আমি অন্য একজনের কাছ থেকে মোটরসাইকেলটি ক্রয় করি। আমাকে সুযোগ দেয়া হলে আমি তাকে থানায় হাজির করে দেব।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি তদন্ত মো. কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ওষুধ ব্যবসায়ী হয়ে চিকিৎসক পরিচয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করায় জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর বাজার এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্র্যাম্যমাণ আদালত।

শনিবার সকালে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমীনুল ইসলামের নেতৃত্বে অভিযানে চিকিৎসা শাস্ত্রে কোনো ডিগ্রি অর্জন না করেই চিকিৎসক পরিচয়ে চিকিৎসা করায় এবং দোকানে সরকারী ওষুধ রাখায় মোজাম্মেল হক নামের এক ওষুধ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।